মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
in জাতীয়
A A
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে বাংলাদেশ হাইকমিশনে কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন শুরু হয়েছে। একটি রিক্রুটিং এজেন্সির অধীনে ২৮ কর্মীর চাহিদাপত্র সত্যায়নের তথ্যও নিশ্চিত হয়েছে।

দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পর প্রায় দুই মাস আগে মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালুর উদ্যোগ নেয় বর্তমান সরকার। তবে এরপরও দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাচ্ছেন না অভিবাসনপ্রত্যাশীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও এখন পর্যন্ত শ্রমবাজার চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন

তারেক রহমানের ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে: হুমায়ুন কবির

যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলেও জ্বালানির দাম বাড়াতে চায় না সরকার

ফলে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী নিয়োগের তথ্য জানতে গিয়ে হয়রানির অভিযোগও করেছেন কয়েকজন অভিবাসনপ্রত্যাশী। একজন বলেন, ‘শুধু নিউজে দেখি লোক নিচ্ছে। এখানে এসে দেখি রিসেপশন থেকে একজনের কাছে যেতে বলে, তিনি আবার অন্যজনের কাছে পাঠান। উপর থেকে নিচে, আবার নিচ থেকে উপরে পাঠায়।’ অন্যজন বলেন, ‘কোথায় কথা বলব, কার সঙ্গে কথা বলব, এটা খুঁজতেই আমাদের আধা ঘণ্টা লেগেছে।’

তবে এর মধ্যেই মালয়েশিয়া থেকে কর্মী নিয়োগের কার্যক্রম শুরুর প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের একটি চাহিদাপত্র বাংলাদেশ হাইকমিশন সত্যায়ন করেছে। বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি গুডনেস সার্ভিসেস লিমিটেডের অধীনে ওই চাহিদাপত্র সত্যায়ন করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্টার নিউজকে নিশ্চিত করা হয়েছে।অর্থাৎ, মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অন্তত একটি প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া এগোনোর ইঙ্গিত মিলছে।

তবে এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য না করে জানান, খুব শিগগিরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘গণমাধ্যমসহ এটা নিয়ে যারা কাজ করছে, সবাইকে নিয়ে আমরা একটি গোলটেবিল কনফারেন্স করব। সবার মতামত নিয়ে আমরা কীভাবে যাত্রাটা শুরু করব, কোথাও কারো কোনো পরামর্শ আছে কিনা।’

এদিকে, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আর ধোঁয়াশা না রেখে সরকারকে সঠিক ও স্পষ্ট তথ্য দেয়ার দাবি জানিয়েছেন অভিবাসনপ্রত্যাশীরা। তাদের প্রশ্ন, শ্রমবাজার যদি সত্যিই চালু হয়ে থাকে, তাহলে আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেরি কেন? আর যদি প্রক্রিয়া এখনো চূড়ান্ত না হয়, তাহলে চাহিদাপত্র সত্যায়নের কার্যক্রমই বা কীভাবে শুরু হলো?

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া নিয়ে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় এখন অভিবাসনপ্রত্যাশীরা।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ২৮ কর্মীঅভিবাসনপ্রবাসী কল্যাণ মন্ত্রণালয়বাংলাদেশ হাইকমিশনবিদেশে কর্মসংস্থানমালয়েশিয়া কর্মী নিয়োগমালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৮ অভিবাসী আটকমালয়েশিয়ার শ্রমবাজাররিক্রুটিং এজেন্সি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

তারেক রহমানের ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে: হুমায়ুন কবির

তারেক রহমানের ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে: হুমায়ুন কবির

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের সম্পর্কে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে।...

যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলেও জ্বালানির দাম বাড়াতে চায় না সরকার

যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলেও জ্বালানির দাম বাড়াতে চায় না সরকার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২২ পূর্বাহ্ণ
0

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি হলেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম আর বাড়াতে চায় না সরকার। এমন আশাবাদ জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম। তিনি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধির সাক্ষাৎ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
0

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান। সোমবার...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম...

ফ্যামিলি কার্ডের ভাতা সময়মতো দিতে প্রতি মাসে ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

ফ্যামিলি কার্ডের ভাতা সময়মতো দিতে প্রতি মাসে ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৫ অপরাহ্ণ
0

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা...

সর্বেশষ

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
হাসপাতালে সময়মতো ফার্নিচার না আসায় কৈফিয়ত চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

হাসপাতালে সময়মতো ফার্নিচার না আসায় কৈফিয়ত চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৩ অপরাহ্ণ
হুমকি-ধামকি দিলে লাভ নেই, শেখ হাসিনার ফাঁসি দেশের জনগণ কার্যকর করবে: প্রতিমন্ত্রী টুকু

হুমকি-ধামকি দিলে লাভ নেই, শেখ হাসিনার ফাঁসি দেশের জনগণ কার্যকর করবে: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৯ অপরাহ্ণ
তারেক রহমানের ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে: হুমায়ুন কবির

তারেক রহমানের ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে: হুমায়ুন কবির

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In