সোমবার, নভেম্বর ২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মির্জাপুরে জরিমানার পরও থামেনি মাটি কাটা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

মার্চ ১৭, ২০২৬ — চৈত্র ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মির্জাপুর, শীর্ষ সংবাদ
A A
মির্জাপুরে জরিমানার পরও থামেনি মাটি কাটা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ
প্রতিবেদন:
মির্জাপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের মির্জাপুরে এক লাখ টাকা জরিমানা দেওয়ার পরও বন্ধ হয়নি এক বিএনপি নেতার মাটি কাটা কার্যক্রম। ফসলি জমি ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয়রা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ভাদগ্রাম ইউনিয়নের চৌহাত্তুর গ্রামের বাসিন্দা ইব্রাহীম মিয়া, যিনি নিজেকে উপজেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সহসভাপতি হিসেবে পরিচয় দেন।

আরও পড়ুন

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার তিনটি ড্রাম ট্রাক আটক করেন এবং এক লাখ টাকা জরিমানা আদায় করেন। কিন্তু এরপরও মাটি কাটা বন্ধ হয়নি।

সরেজমিনে দেখা যায়, চৌহাত্তুর ও আশপাশের এলাকায় বোরো আবাদ করা জমির মাঝেই ভেকু মেশিন দিয়ে গভীর করে মাটি কাটা হচ্ছে। রাতের আঁধারে এসব মাটি ড্রাম ট্রাকে করে অন্যত্র বিক্রি করা হচ্ছে। এতে সদ্য নির্মিত ইটসোলিং রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এছাড়া মাটি বহনকারী ট্রাক চলাচলের কারণে পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধুলাবালিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঢেকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান,

এই রাস্তা চৌহাত্তুর ও অষ্টমুশিয়া গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ। মাটি বোঝাই ট্রাক চলাচলের কারণে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষের চলাফেরায় ভোগান্তি বাড়ছে। এ বিষয়ে ভাদগ্রাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বলেন, ইব্রাহীম নিজেকে দলের সদস্য দাবি করলেও তিনি প্রকৃতপক্ষে সদস্য নন। জনগণের ক্ষতি করে কোনো ব্যবসা করা দলের আদর্শ নয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম জানান, রাস্তায় খুঁটি বসিয়ে ভারী যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ইব্রাহীম মিয়া দাবি করেন, রাস্তা ইটসোলিং হওয়ার আগেই তিনি জমির মাটি কিনেছেন। তবে রাস্তার ক্ষতি হলে তা সংস্কার করে দেবেন বলেও জানান।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ জানান, ইব্রাহীম নামে ওই ব্যক্তি দলের কোনো সদস্য নন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ বলেন, মাটি কাটা বন্ধ না হলে আবারও অভিযান চালানো হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলপরিবেশ দূষণবিএনপিভ্রাম্যমাণ আদালতমাটি কাটামির্জাপুরসড়ক ক্ষতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত, চার পা ও একটি পেটবিশিষ্ট জোড়া শিশুর জন্ম হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে পৌর শহরের কাজীবাড়ী এলাকার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের...

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
0

ধান কাটার পর ফাঁকা জমিতে খেলাধুলা করত গ্রামের শিশুরা। আবার নতুন করে আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত তাদের খেলা। সারা বছর খেলাধুলার সুযোগ তৈরি করতে চাঁদা তুলে...

মির্জাপুর আ.লীগের নেতা পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

মির্জাপুর আ.লীগের নেতা পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৯ অপরাহ্ণ
0

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম...

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
0

কোন প্রকার দরপত্র আহ্বান ছাড়াই ডাল-পালা ছাঁটাইয়ের নাম করে গাছের অর্ধেকই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিনের...

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার ১২ ঘণ্টার মাথায় অভিযুক্ত মো. বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে...

Next Post
টাঙ্গাইলে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সর্বেশষ

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাক শ্রমিক নেতাদের বৈঠক চলছে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাক শ্রমিক নেতাদের বৈঠক চলছে

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
শ্রমিক আন্দোলন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের

শ্রমিক আন্দোলন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ
সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা

সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In