বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মির্জাপুরে মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

সেপ্টেম্বর ১১, ২০২৬ — ভাদ্র ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মির্জাপুর, শীর্ষ সংবাদ
A A
মির্জাপুরে মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

মির্জাপুরে মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদন:
মির্জাপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছর বয়সী এক আবাসিক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে আল আমিন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক আল আমিন ও মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ মাওলানা মনিরুজ্জামানকে থানায় নিয়ে যায়।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মির্জাপুর পৌরসদরের বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় একটি বহুতল ভবন ভাড়া নিয়ে প্রায় পাঁচ বছর আগে মারকাজুল উম্মাহ মাদরাসা প্রতিষ্ঠা করেন হাফেজ মাওলানা মনিরুজ্জামান। প্রায় তিন বছর আগে সেখানে শিক্ষক হিসেবে যোগ দেন আল আমিন।

আরও পড়ুন

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

চলতি বছরের ফেব্রুয়ারিতে জামুর্কী ইউনিয়নের একটি গ্রামের ১০ বছর বয়সী শিশুকে মাদরাসার নাজেরা বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে আবাসিক শাখায় রাখা হয়। পরিবারের অভিযোগ, গত প্রায় তিন মাস ধরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার যৌন নির্যাতন করেন শিক্ষক আল আমিন।

এরপর শিশুটির পেটব্যথা, পায়খানার রাস্তা দিয়ে রক্তক্ষরণসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। অসুস্থতার কথা জানালে তার মা তাকে ছুটিতে বাড়িতে নিয়ে যান। বাড়িতে থাকার সময় পরিবারের সদস্যরা শিশুটির রক্তক্ষরণ দেখতে পান। পরে বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়।

চিকিৎসার পর শিশুটিকে আবার মাদরাসায় রেখে যান তার মা। পরিবারের অভিযোগ, এরপরও শিশুটির ওপর একাধিকবার নির্যাতন চালানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ও অতিরিক্ত রক্তক্ষরণের পর শিশুটি বিষয়টি তার মাকে জানায়।

ভুক্তভোগীর মা জানান, তার ছেলে ফোন করে বলেছিল, “মা, আমার খুব কষ্ট হচ্ছে। পেট ব্যথা করছে। আমাকে নিয়ে যাও। আমি এখানে থাকতে পারব না।”

বৃহস্পতিবার মির্জাপুর সদরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে শিশুটির বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিষয়ে পরিবারকে বিস্তারিত জানানো হয়। এরপর শিশুর বক্তব্য ও চিকিৎসার বিষয়টি সামনে এলে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন।

শুক্রবার সকালে শিশুটির মা, নানা ও মামা মাদরাসায় গিয়ে বিচার দাবি করলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনও মাদরাসার সামনে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষক আল আমিনকে মারধর করেন।

এদিকে, মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি প্রতিষ্ঠানের গেট বন্ধ করে শিক্ষার্থীদের হাতে লাঠি তুলে দিয়ে বাইরে থাকা লোকজনের ওপর হামলার নির্দেশ দেন।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ হাফেজ মাওলানা মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। তবে অভিযুক্ত শিক্ষককে আর মাদরাসায় রাখা হবে না বলে জানান তিনি।

অভিযুক্ত শিক্ষক আল আমিন অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, শিশুটির করা অভিযোগ সত্য নয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অভিযুক্ত শিক্ষক ও মাদরাসার অধ্যক্ষকে থানায় আনা হয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলমাদরাসামাদরাসাছাত্রমির্জাপুরযৌন নির্যাতনশিক্ষক গ্রেপ্তার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী অজিত কুমার দাসের শ্রাদ্ধ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। তিনি গত ১৩ অক্টোবর টাঙ্গাইল শহরের রেজিস্ট্রি পাড়া এলাকার নিজ বাসভবনে পরলোকগমন করেন।...

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং...

মাভাবিপ্রবিতে পেশাগত CMA বিষয়ক সেমিনার ও MoU স্বাক্ষর সম্পন্ন

মাভাবিপ্রবিতে পেশাগত CMA বিষয়ক সেমিনার ও MoU স্বাক্ষর সম্পন্ন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৭ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘Professional CMA Qualification: An Exciting Success Route’ শীর্ষক সেমিনার ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

নাগরপুরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে যৌথ অভিযান

নাগরপুরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে যৌথ অভিযান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
0

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার বিকেলে উপজেলা সহকারী...

ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলে ১ কোটি ২৫ লাখ টাকার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন

ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলে ১ কোটি ২৫ লাখ টাকার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় অবস্থিত ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। মাধ্যমিক ও...

Next Post
পারিবারিক শিক্ষা ও সংস্কৃতি মাদকমুক্ত সমাজ বিনির্মাণের হাতিয়ার

পারিবারিক শিক্ষা ও সংস্কৃতি মাদকমুক্ত সমাজ বিনির্মাণের হাতিয়ার

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In