খবর বাংলা ডেস্ক :
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) এর মাধ্যমে লেনদেনে অস্থায়ী সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই সীমা রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে কার্যকর হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। নির্বাচনকালীন আর্থিক লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সীমা মেনে লেনদেন পরিচালনার নির্দেশ দিয়েছে। নির্বাচন ঘিরে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











