সোমবার, জুন ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আইন আদালত

রাষ্ট্রপতিকে স্পিকার শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মার্চ ১১, ২০২৫ — ফাল্গুন ২৭, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ২:৫৩ অপরাহ্ণ
in আইন আদালত
A A
রাষ্ট্রপতিকে স্পিকার শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

রাষ্ট্রপতিকে স্পিকার শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

রাষ্ট্রপতি পদে নির্বাচিত ব্যক্তিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা এমন বিধান কেন ১৯৭২ সালের মূল সংবিধানের পরিপন্থী ঘোষণা করা হবে না এবং এই বিধান স্বেচ্ছাচারী, অসাংবিধানিক এবং সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী হওয়ায় কেন তা বাতিল করা হবে না—জানতে চাওয়া হয়েছে রুলে।

আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। সোমবার (১০ মার্চ) গীতিকবি, লেখক শহীদুল্লাহ ফরায়জী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার ও মো. রাসেল আহমেদ। আইনজীবী ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘৮ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

আরও পড়ুন

টাঙ্গাইলে বৃদ্ধ হত্যা: পিতা-পুত্রসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১৭তমবারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পাঠ করানোর বিধান ফিরিয়ে আনতে বিবাদীরা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন, সেই নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। হাইকোর্ট এই নির্দেশনা দেননি বলে জানিয়েছেন আইনজীবী ওমর ফারুক। রিটে বলা হয়েছে, ধূর্ত, দুর্নীতিবাজ রাজনীতিবিদরা সেচ্ছাচারীভাবে সংবিধান পরিবর্তন করে চিরকাল ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ নতুন একটি বাংলাদেশর স্বপ্ন দেখেছে, যে বাংলাদেশের প্রকৃত মালিক হবে জনগণ।

দেশের বিচার বিভাগ,

নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ জনগণের সেবায় নিয়োজিত হবে। রাষ্ট্রের মালিক হিসাবে নাগরিকের অধিকার সমুন্নত রাখতে রাষ্ট্র প্রধানের শপথ খুবই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে রিটে আরো বলা হয়েছে, রাষ্ট্রপতির শপথ তার অধীনস্থ বা একজন রাজনৈতিক ব্যক্তির (স্পিকার) কাছ থেকে উচিত নয়। কারণ স্পিকারের কার্যাবলী রাষ্ট্রপতি নিজেই পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে থাকেন। স্বাধীন, সাংবিধানিক সংস্থা বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি পদটি সম্পূর্ণ নির্দলীয় এবং নিরপেক্ষ। তাছাড়া তিনি (প্রধান বিচারপতি) সংবিধানের অভিভাবক। সুতরাং, রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর জন্য প্রধান বিচারপতি পদটিই সবচেয়ে ভালো পদ। রিটে বলা হয়েছে, সংবিধান দেশের সর্বোচ্চ আইন হওয়া সত্ত্বেও, চতুর্থ সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই বিধানটি উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতির পদের ক্ষমতা, মর্যাদাকে ক্ষুণ্ণ করা এবং রাষ্ট্রপতির ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ আরোপ করা। সংবিধানের চতুর্থ সংশোধনীর আগে প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাতেন রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি।

চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর বিধানে পরিবর্তন আনা হয়। এরপর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিধান বাতিল করে দেওয়া হয়। কিন্তু ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন স্পিকার, সেই বিধান ফিরিয়ে আনা হয়। যেহেতু সম্প্রতি সংবিধানের পঞ্চদশ সংশোধনী কিছু অংশ বাতিল করা হয়েছে, তাই রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর বিদ্যমান বিধানটিও বাতিল করা হোক।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: রাষ্ট্রপতিকে স্পিকার শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে বৃদ্ধ হত্যা: পিতা-পুত্রসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে বৃদ্ধ হত্যা: পিতা-পুত্রসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামে বৃদ্ধ মোহাম্মদ আলী হত্যা মামলায় পিতা-পুত্রসহ আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত...

১৭তমবারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৭তমবারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
0

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৭তম বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন...

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
0

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন...

পিতা-মাতার ভরণপোষণ আইন আছে, জানেন না অনেকেই; সচেতনতা বাড়ানোর দাবি

পিতা-মাতার ভরণপোষণ আইন আছে, জানেন না অনেকেই; সচেতনতা বাড়ানোর দাবি

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
0

বাংলাদেশে প্রবীণ পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে ২০১৩ সালে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ প্রণয়ন করা হলেও এর কার্যকর প্রয়োগ ও জনসচেতনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, আইনটি...

ভূঞাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানা; ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানায় ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমতি ছাড়াই পুকুর খননের আড়ালে রাতভর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীদের অর্ধলক্ষ টাকা...

Next Post
নারীর উপর সহিংসতা রোধে চালু হচ্ছে শর্টকোড

নারীর উপর সহিংসতা রোধে চালু হচ্ছে শর্টকোড

সর্বেশষ

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ
ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In