খবর বাংলা ডেস্ক :
শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে। রবিবার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোতে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে।
ডিআইএ জানিয়েছে, এসব অনিয়মের কারণে প্রায় ৯০ কোটি টাকা (৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা) সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। এছাড়া বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারের তাগিদও দেওয়া হয়েছে।
পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকাটি ডিআইএ’র নিজস্ব ওয়েবসাইটে (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











