মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

সখীপুরে বনের ভেতর সীসা কারখানা! বন কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ

নভেম্বর ২, ২০২০ — কার্তিক ১৮, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৯:০৬ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি
A A

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে কালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বনের জমি দখল করে আবাসিক এলাকার পাশে গড়ে তোলা হয়েছে অবৈধ সীসা কারখানা।

আরও পড়ুন

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

বাসাইলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্থানীয় কয়েকজন প্রভাবশালী অসাধু ব্যবসায়ী ও বন বিভাগের অসাধু কর্মকর্তাদের জোগসাজশে এই অবৈধ সীসার কারখানা গড়ে তুলেছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে রামখা এলাকার কেবিজি চালায় একটি বনের জমির ভেতর চারদিকে টিনের বেষ্টনী করে প্লটের মালিককে ম্যানেজ করে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান জামাল মিয়া ওরফে চশমা জামালের সহযোগিতায় ওই ভাড়া জমিতে অবৈধ সীসা কারখানা গড়ে তুলেছেন মুন্সিগঞ্জ জেলার ব্যবসায়ী রেজাউল।

বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে ভেতরে কোনো কারখানা রয়েছে।

ভেতরে পাঁচ থেকে সাতজন শ্রমিক পরিত্যক্ত ব্যাটারির খোলস আলাদা করছেন। তাঁদের হাতে গ্লোভস, মুখ-পায়ে কোনো নিরাপত্তা সরঞ্জাম দেখা যায়নি।

এসিড মিশ্রিত বর্জ্যের ছোট ছোট বেশকয়েকটি স্তুুপ দেখা যায়। মাটি গর্ত করে চারটি চুলা বানানো হয়েছে।

চুলার পাশে ছোট ছোট সিসার টুকরা ও একটি ধোঁয়াপথ রয়েছে। একটু দূরে রয়েছে ডিজেলচালিত শ্যালো মেশিন।

রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত সিসা তৈরির কাজ করা হয় কারখানাটিতে।

ব্যাটারির ভেতরের এসিড মিশ্রিত জমাট বর্জ্য (সিসা) মাটির গর্তে চুলির মধ্যে সাজিয়ে রেখে কাঠ ও কয়লা দিয়ে আগুন ধরিয়ে ডিজেল চালিত যন্ত্র দিয়ে বাতাস দেয়।

বর্জ্য আগুনে পুড়ে তরল সীসা হয়। লম্বা চামচ দিয়ে বর্জ্য সরিয়ে সীসা আলাদা করে লোহার কড়াইয়ে রাখা হয়।

রাতে সীসা আগুনে পোড়ানোর সময় ধূসর ও কালো ধোঁয়ায় গ্রাম আচ্ছন হয়ে যায়। ধোঁয়ায় আশপাশের গাছপালাগুলো বিবর্ণ হয়ে গেছে।

কারখানার ধোঁয়া ও বর্জ্যে ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়েছে গ্রামবাসী। এসিডের ঝাঁঝালো গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকাবাসী। অসুস্থ হয়ে পড়ছে আশপাশের বাড়ির মানুষ।

এলাকাবাসীর বক্তব্য :

জমির মালিক কাহার্তা ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার আহাম্মদ আলী জানান, বনের জমি সংলগ্ন আমার অনাবাদী চালা ভাড়া নিয়ে সিসা কারখানা করছেন মুন্সিগঞ্জ জেলার রেজাউল।

আমাদের সাবেক চেয়ারম্যানের অনুরোধে আমি জমি ভাড়া দিতে রাজি হই।

তিনি আরোও বলেন, এলাকায় কয়েকটি কৃষকের গরু-ছাগল মারা গেছে একথা সত্য। কারখানার আশপাশের ঘাস খাওয়ার জন্য শুনেছি মারা গেছে।

কারখানার ক্ষতির দিক আমার জানা ছিল না। তাই জমি ভাড়া দিছিলাম। যতটুকু জানি আগে কারখানাটি কালিদাস গ্রামে ছিল।

নাম প্রকাশ না করে কারখানার পাশের বাড়ির এক নারী বলেন, রাতে ব্যাটারি পুড়িয়ে সীসা বের করা হয়।

যখন ব্যাটারি পোড়ানো হয়, তখন গোটা এলাকায় ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়ে। গ্রামের মানুষের কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে।

ভুক্তভোগী মোস্তফা হোসেন জানান, অবৈধভাবে গড়ে ওঠার সীসা কারখানার কারণে আমার দুটি উন্নত জাতের গরু মারা গেছে। যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

স্থানীয়রা আরোও জানান, এলাকার আরোও কয়েকজন কৃষকের গরু মারা গেছে। এর মধ্যে লাল মিয়ার ১টি, সোনালী মিয়ার ২টি, হাসুর আলীর ১টি সহআরো কয়েকজনের গরু ছাগল মারা গেছে।

জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য :

স্থানীয় ইউপি সদস্য আব্দুল রাজ্জাক ওরফে ধলা মিয়া বলেন, অনেক আগে থেকেই এই সীসার কারখানার অভিযোগ শুনে আসছি।

আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থানা নেয়া হবে।

কারখানার মালিক রেজাউলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ সম্পর্কে কোন তথ্য দিতে পারবেন না বলে ফোন রেখে দেন।

বহেড়াতৈল রেঞ্জ অফিসার এরশাদ হোসেন বলেন, সীসা কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।

আবার চালু করে থাকলে বন্ধ করে দেয়া হবে। তবে বন কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন তিনি।

সখীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল জলিল বলেন, রামখা এলাকায় কয়েকজন কৃষকের গরু মরার বিষয় আমরা শুনেছি।

পরে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি ওই এলাকায় একটি সিসার কারখানা রয়েছে। সীসার রাসায়নিক পদার্থ পরিবেশের জন্য ক্ষতিকর।

কৃষকদের উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করতে বলেছি তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবাহান জানান, পরিত্যক্ত ব্যাটারির সীসা পোড়ার ধোঁয়ায় মানুষের কিডনিসহ শ্বাসকষ্ট, হৃদরোগ ও ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: সীসা কারখানা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৬ — জ্যৈষ্ঠ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ধনবাড়ী হয়ে বিভিন্ন স্থানে চলাচলরত যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে। যদিও ধনবাড়ী থেকে ও ধনবাড়ী হয়ে চলাচলরত যাত্রীবাস থেকে চাঁদা আদায়...

বাসাইলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘন্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) রাত পৌনে আটটার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের...

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষক হত্যা মামলার আসামি লাবু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নিহতের...

নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
মে ১৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা-এ থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী চিরুনি অভিযানে  ৯৬ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক ব্যবসায়ী...

হামের টিকার পরিবর্তে শিশুকে দেয়া হয় জলাতঙ্কের ভ্যাকসিন

হামের টিকার পরিবর্তে শিশুকে দেয়া হয় জলাতঙ্কের ভ্যাকসিন

by নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২৬ — বৈশাখ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে এক মাস বয়সী শিশুকে দেয়া হয়েছে জলাতঙ্কের (কুকুর) ভ্যাকসিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ওই শিশুকে এই ভ্যাকসিন প্রদান করেন।...

Next Post
প্রাক্তন শিক্ষক ও কৃতি ফুটবলার চঞ্চল নন্দী স্যারের শেষকৃত্য সম্পন্ন

প্রাক্তন শিক্ষক ও কৃতি ফুটবলার চঞ্চল নন্দী স্যারের শেষকৃত্য সম্পন্ন

সর্বেশষ

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In