খবরবাংলা ডেস্ক :
সরকারি চাকরিজীবীদের মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা ও সুবিধা দেওয়া হয়। এর মধ্যে ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে তিন ধরনের আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।
এনবিআরের ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত রাখা হয়েছে। চাকরির ধরন ও দায়িত্ব অনুযায়ী এসব ভাতা প্রযোজ্য হবে।
করমুক্ত ভাতার মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা ও বিশেষ ভাতা।
এ ছাড়া প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউয়েন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউয়েন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউয়েন্স, ক্লিনার অ্যালাউয়েন্স ও ড্রাইভার অ্যালাউয়েন্সও করমুক্ত সুবিধার তালিকায় রয়েছে।
তালিকায় আরও রয়েছে মাউন্টেড পুলিশ অ্যালাউয়েন্স, পিবিএক্স অ্যালাউয়েন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউয়েন্স, নার্সিং অ্যালাউয়েন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউয়েন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউয়েন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা ও গার্ড পুলিশ ভাতা।
তবে সরকারি চাকরিজীবীদের সব ধরনের আয় করমুক্ত নয়। এনবিআরের নির্দেশনা অনুযায়ী, মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর নির্ধারিত আয়কর দিতে হবে।
এদিকে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে বাড়তি অর্থ পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিন মাসের বকেয়া অর্থও পাওয়ার কথা রয়েছে। তবে এবারের আয়কর রিটার্নে এই বাড়তি বেতন-ভাতার তথ্য দিতে
তথ্য সূত্র : কালের কণ্ঠ











