বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

সাগরদিঘি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ!

মে ১৬, ২০২২ — জ্যৈষ্ঠ ২, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার

ঘাটাইল প্রতিনিধি : অতিদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পে স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ অনেক স্বচ্ছল ব্যক্তির নাম রয়েছে।

আরও পড়ুন

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

তবে এ বিষয়ে তারা কিছুই জানেন না বলে দাবি তাদের; এক অনুসন্ধানে ৪০ দিনের কর্মসূচির এমন চিত্র ধরা পড়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে চারটি প্রকল্পে ৮২ জন শ্রমিকের বিপরীতে সাগরদিঘি ইউনিয়ন পরিষদ (ইউপি) বরাদ্দ পায় ১৩ লাখ ১২ হাজার টাকা।

এর আওতায় চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে রাস্তা মেরামতের কাজ।

একজন শ্রমিক ৪০ দিন কাজ করলে তাঁর মজুরি হবে ১৬ হাজার টাকা। দুই ধাপে দেওয়া হয় মজুরির টাকা; ওই ইউনিয়নের শ্রমিকরা প্রথম ধাপে টাকা না পেলেও দ্বিতীয় ধাপের টাকা পেয়েছেন।

অনুসন্ধানে যা পাওয়া যায় –

এই প্রকল্পের শ্রমিকের তালিকায় এক হাজার ১৪৬ নম্বরে নাম রয়েছে ঘাটাইলের ফুলমালিরচালা কারিগরি বিএমএ কৃষি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক হাসান আলীর (৩৪)।

তাঁর ভাষ্য, একদিন করিমগঞ্জ গ্রামের মেহের আলী নামের একজন জানান কোনো এক কাজে চেয়ারম্যান তার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ছবি চেয়েছেন।

খবরবাংলা

পরে সরল বিশ্বাসে দিয়ে দেন। এরপর তাঁর মোবাইল ফোনে ৭ হাজার ২৫০ টাকার একটি বার্তা দেখতে পান।

পরে টাকা তুলে নিয়ে যান মেহের আলী। তিনি সাগরদিঘি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। দীর্ঘদিন ছিলেন সিঙ্গাপুরে। তাঁরও নাম রয়েছে তালিকায়।

মামুন হোসাইন প্যারা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৫ দিন আগে যোগ দিয়েছেন রফিক-রাজু স্কুলে।

তালিকায় তাঁরও নাম রয়েছে। তবে তালিকায় দেওয়া ফোন নম্বরটি তার নয়। কেউ একজন কাগজপত্র নিয়ে গেছে বলে দাবি তার।

তালিকায় নাম রয়েছে ডিলারশিপ ব্যবসায়ী মজনু মিয়ার; সাগরদিঘি বাজারে মীম ইলেক্ট্রনিক্স, জোরদিঘি বাজারে মায়ের দোয়া ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে তার।

আর পল্লী চিকিৎসক কামাল হোসেনের জোরদিঘি বাজারে ফার্মেসি রয়েছে; নাজমুল হক চাকরিজীবী, মাসুদ রানা সাগরদিঘি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর।

বাদ যায়নি প্রভাবশালীদের নামও।

সাগরদিঘি এলাকার যে কয়েকজন বড় ব্যবসায়ী আছেন তাদের মধ্যে সোহরাব আলী অন্যতম। কাদের সিকদার প্রায় দশ বিঘা সম্পত্তির মালিক।

তার রয়েছে লেবু ও কলার ব্যবসা। বাড়িতে দালানসহ কাদের সিকদারের সাগরদিঘি বাজারে রয়েছে সিকদার মার্কেট।

কাজ না করে অর্থ আত্মসাৎ করতে চেয়ারম্যানের তৈরি অসংগতিপূর্ণ শ্রমিকের তালিকা দেখে বিব্রত ইউপি সদস্যরা।

খবর বাংলা

ইউপি সদস্যদের বক্তব্য –

২ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম জানান, তাঁর জানামতে সাগরদিঘি ইউনিয়নে শ্রমিক দিয়ে কোনো কাজ হয়নি।

তাঁর এলাকা থেকে ৯ জনের মোবাইল ফোনের সিমকার্ড সংগ্রহ করে দিতে বলেন চেয়ারম্যান। পরে ছয়টি চেয়ারম্যান রেখে তিনটি সিম তাঁকে দেন।

সেই তিনটি সিমে সাত হাজার করে মোট ২১ হাজার টাকা জমা হয়। সেখান থেকে নাকি চেয়ারম্যান ১০ হাজার টাকা চান।

৭ নম্বর ওয়ার্ড সদস্য ফরহাদ আলী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসূজন প্রকল্পে দশ টাকার কাজ হয়েছে, এমন প্রমাণ কেউ দিতে পারবেন না।

৫ নম্বর ওয়ার্ড সদস্য সুরুজ মিয়া জানান, তাকে ৯ জন শ্রমিক দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি।

শ্রমিক নামধারী লোকজনের মোবাইল ফোন থেকে টাকা উত্তোলন করে জমা করা হয় ইউপি সচিবের কাছে।

পরে তা ভাগবাটোয়ারা হয়। দু’একজন বাদে বাকি ইউপি সদস্যদের একই সুর।

সংশ্লিষ্টদের বক্তব্য –

তবে শ্রমিকের নামের তালিকায় স্কুল-কলেজ শিক্ষক, চাকরিজীবী ও প্রভাবশালীদের নাম থাকাসহ অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার।

তিনি বলেন, ‘সারাদেশে যেভাবে কাজ হয়, এখানেও সেভাবে হয়েছে। শ্রমিকও কাজ করেছে, ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়েও কাজ করা হয়েছে।

কাজের তদারকির দায়িত্বে থাকা (ট্যাগ অফিসার) উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিছুর রহমানের দাবি, শ্রমিক উপস্থিতি ছিল শতভাগ, কাজ হয়েছে ভালো।

ঘাটাইল ইউএনও মুনিয়া চৌধুরী জানান, তার যোগদানের আগেই ওই প্রকল্পের কাজ শেষ হয়েছে। তবে এমনটা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অর্থ আত্মসাৎআমাদের টাঙ্গাইলইউপি চেয়ারম্যানখবরবাংলাটাঙ্গাইল খবরটাঙ্গাইল জেলা সংবাদটাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী অজিত কুমার দাসের শ্রাদ্ধ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। তিনি গত ১৩ অক্টোবর টাঙ্গাইল শহরের রেজিস্ট্রি পাড়া এলাকার নিজ বাসভবনে পরলোকগমন করেন।...

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অথচ রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানের পর ৮৫...

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং...

মাভাবিপ্রবিতে পেশাগত CMA বিষয়ক সেমিনার ও MoU স্বাক্ষর সম্পন্ন

মাভাবিপ্রবিতে পেশাগত CMA বিষয়ক সেমিনার ও MoU স্বাক্ষর সম্পন্ন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৭ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘Professional CMA Qualification: An Exciting Success Route’ শীর্ষক সেমিনার ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

নাগরপুরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে যৌথ অভিযান

নাগরপুরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে যৌথ অভিযান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
0

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার বিকেলে উপজেলা সহকারী...

Next Post

বাসাইল সদর ইউপি নির্বাচনে সোহেলের বিপক্ষে সোহেল

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In