নিজস্ব প্রতিবেদক :
সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানা গেছে। তাঁর ছোট ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আজ সকালে ভুল তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের কাছে মৃত্যুর খবরটি জানান। পরে বিষয়টি যাচাই করে জানা যায়, তিনি ভুল শুনেছিলেন।
এদিকে জোয়াহেরুল ইসলামের মেয়ে জাকিয়া ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
পরিবারের সূত্রে জানা গেছে, সাবেক এমপির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন আছেন।











