মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home উন্নয়ন

সুদমুক্ত ঋণে স্বাবলম্বী হচ্ছে বাঞ্ছারামপুরের নারীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৮ পূর্বাহ্ণ
in উন্নয়ন, জীবনযাপন, বিশেষ সংবাদ
A A
সুদমুক্ত ঋণে স্বাবলম্বী হচ্ছে বাঞ্ছারামপুরের নারীরা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের নারীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

প্রতিবেদন:
ব্রাহ্মবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরিদ্র নারীদের আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত করে স্বাবলম্বী করার লক্ষ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। সোমবার দুপুরে উপজেলার জগন্নাথপুর আধুনিক মিলনায়তনে আয়োজিত ৮৪তম ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে ৪২৬ জন নারীকে মোট ৮০ লাখ টাকা ঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী উপকারভোগীদের হাতে ঋণের অর্থ তুলে দেন।

বসুন্ধরা ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের এই কার্যক্রম বাঞ্ছারামপুরের পাশাপাশি পার্শ্ববর্তী নবীনগর ও কুমিল্লার হোমনা উপজেলাতেও বিস্তৃত হয়েছে। গত ২১ বছরে তিন উপজেলার ১০১টি গ্রামের প্রায় ৩১ হাজার দরিদ্র নারী এ ঋণ কার্যক্রমের আওতায় এসেছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

আরও পড়ুন

যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম

২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

ঋণ পাওয়া নারীদের কয়েকজন জানান, তাঁরা হাঁস-মুরগি, গরু-ছাগল পালন, কৃষিকাজসহ বিভিন্ন আয়মূলক কাজে ঋণের অর্থ ব্যবহার করছেন। এতে পরিবারের আয় বাড়ার পাশাপাশি তাঁদের নিজেদেরও আর্থিক সক্ষমতা তৈরি হয়েছে।

দুর্গারামপুর গ্রামের কুলসুম জানান, তিনি এর আগে তিনবার বসুন্ধরা ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে হাঁস-মুরগি ও ছাগল পালন করেছেন। প্রতিবারই লাভ করেছেন। মেয়ের বিয়ে ও ছেলের পড়াশোনার খরচে সেই অর্থ ব্যয় হয়ে যায়। এবার চতুর্থবার ঋণ নিয়ে আবারও আয়মূলক কাজে বিনিয়োগ করতে চান তিনি।

আসাদনগর গ্রামের পারভীন আক্তার বলেন, কয়েক বছর ধরে তিনি ফাউন্ডেশনটির কাছ থেকে সুদমুক্ত ঋণ নিচ্ছেন। পাঁচ হাজার টাকা দিয়ে তাঁর ঋণ নেওয়া শুরু হয়েছিল। এবার তিনি ২০ হাজার টাকা পেয়েছেন। কৃষিকাজ ও হাঁস-মুরগি পালন করে তিনি পরিবারে আর্থিকভাবে সহযোগিতা করছেন।

পাঁচবার ঋণ পাওয়া পাড়াতলি গ্রামের মোমেনা আক্তার বলেন, ঋণের অর্থ দিয়ে গরু-ছাগল পালন করে পরিবারের আয় বাড়াতে পেরেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণের পাশাপাশি বসুন্ধরা ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক উদ্যোগও এলাকার দরিদ্র মানুষের জীবনে প্রভাব ফেলছে। অনেক নারী প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছেন। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও বসুন্ধরা গ্রুপের সহায়তা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে অনেক পরিবার আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে।

অতিথিদের মন্তব্য –

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান বলেন, উচ্চ সুদের ঋণ দরিদ্র মানুষের জন্য অনেক সময় দারিদ্র্যের চক্র আরও জটিল করে তোলে। ঋণ পরিশোধের চাপ সামলাতে গিয়ে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে। এ পরিস্থিতিতে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ কার্যক্রম দরিদ্র মানুষকে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিচ্ছে। তিনি বলেন, তিন মাসের গ্রেস পিরিয়ডসহ এই ঋণ ব্যবস্থা উপকারভোগীদের অর্থ আয়মূলক কাজে বিনিয়োগের সুযোগ করে দেয়। ফলে তাঁরা তাৎক্ষণিক ঋণ পরিশোধের চাপ ছাড়াই ব্যবসা বা অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারেন।

বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, সুদ ও সার্ভিস চার্জ ছাড়া ক্ষুদ্রঋণ বিতরণের মাধ্যমে বসুন্ধরা ফাউন্ডেশন একটি মানবিক উদ্যোগের দৃষ্টান্ত তৈরি করেছে। দুই দশকের বেশি সময় ধরে চলা এ কার্যক্রমের মাধ্যমে তিন উপজেলার প্রায় ৩১ হাজার নারী স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ঋণের অর্থ বৈধ ও আয়মূলক কাজে ব্যবহার করতে হবে। ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে নিজেদের আর্থিকভাবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি ঋণগ্রহীতাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. চাঁনমিয়া সরকার। এতে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, ডেপুটি ম্যানেজার মোশাররফ হোসেন, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়াসুদমুক্ত ঋণস্বাবলম্বী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম

যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ অপরাহ্ণ
0

মায়ের কথা বলতে গিয়ে লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, ‘যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম।’ মায়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা বলতে গিয়ে বারবার আবেগে কণ্ঠ ভারী...

২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ পূর্বাহ্ণ
0

বেকারত্ব দূরীকরণ ও শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে টাঙ্গাইলে ব্যতিক্রমী আয়োজন করেছে জেলা প্রশাসন। আর সেই আয়োজনে ২০২৭ জন বেকারের ভাগ্য খুলেছে। তারা চাকরি নামের সোনার হরিণটি ধরতে...

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ জাতীয়বাদী দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামিল শাহীনের আনীত অভিযোগে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক অলক কুমার দাসের ওপর হামলাচেষ্টা ও তাকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার...

পুরুষ-নারীর হৃদরোগের ঝুঁকি কেন এক নয়, জানালেন বিশেষজ্ঞ

পুরুষ-নারীর হৃদরোগের ঝুঁকি কেন এক নয়, জানালেন বিশেষজ্ঞ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ
0

হৃদরোগের লক্ষণ, ঝুঁকি ও প্রভাব পুরুষ ও নারীর ক্ষেত্রে সবসময় এক রকম হয় না। একই বয়স হলেও হৃদরোগের ঝুঁকি নির্ধারণে নারী ও পুরুষের ক্ষেত্রে ভিন্ন বিষয় বিবেচনা করা...

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের দেখভালের দায়িত্বে টুকু

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের দেখভালের দায়িত্বে টুকু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৫ পূর্বাহ্ণ
0

দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার...

সর্বেশষ

সুদমুক্ত ঋণে স্বাবলম্বী হচ্ছে বাঞ্ছারামপুরের নারীরা

সুদমুক্ত ঋণে স্বাবলম্বী হচ্ছে বাঞ্ছারামপুরের নারীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৮ পূর্বাহ্ণ
বিতর্কিত নোটিশের জেরে শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবির হাদি হল প্রোভোস্টের পদত্যাগ

বিতর্কিত নোটিশের জেরে শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবির হাদি হল প্রোভোস্টের পদত্যাগ

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৪ অপরাহ্ণ
গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In