বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

২৭ ব্যক্তি জীবিত হয়েছে; ২০৩ জনের প্রাণ ফেরানোর চেষ্টা চলছে!

মার্চ ২৫, ২০২৩ — চৈত্র ১২, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ২:১৫ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, জাতীয়, শীর্ষ সংবাদ
A A

গোপালপুর

নিজস্ব প্রতিবেদক : বয়োজ্যেষ্ঠ জয়গন বেগম। বয়স প্রায় ৭০ ছুঁইছুই।

আরও পড়ুন

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

২০১৪ সালের ৮ আগস্টে তার মৃত্যু হয়েছে উল্লেখ করে ভোটার তথ্য হালনাগাদের তালিকায় অন্তর্ভুক্ত করে মৃত দেখানো হয়।

অথচ প্রায় ৯ বছর ধরে জীবিত রয়েছেন জয়গন বেগম।

কাগজে-কলমে এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটিকে মৃত দেখানোর পরেও পরিবারের সঙ্গে কাজকর্ম করছেন। সবার সাথে মিশছেন।

এছাড়া তাকে মৃত দেখানোর কারণে কয়েক বছর ধরে বিধবা ভাতা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

এমন ভুলের জন্য তথ্য হালনাগাদকারী দায়ি করছেন স্বজনরা।

বয়োজ্যেষ্ঠ জয়গনের নাতনী রোমা আক্তার বলেন- ‘আমার দাদীর নামে একটি বিধবা ভাতা কার্ড ছিল।

এক বছর আগে সেই বিধবা কার্ডের ভাতা উঠাতে গেলে উপজেলা সমাজসেবা অফিস থেকে জানানো হয় দাদী মারা গেছেন কয়েক বছর আগে।

তারপর নির্বাচন অফিসে গেলে সেখানে ভোটার আইডি (জাতীয় পরিচয়পত্র) নম্বর সার্চ দেয়া হয়।

আমার জীবিত দাদীকে সেখানেও মৃত দেখায়। এতে করে দাদীর ভাতা বন্ধ রয়েছে’।

আরো ভূক্তভোগীদের কথা –

জীবিত থাকা মৃত জয়গন বেগমের বাড়ী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের কামারকুমুল্লী গ্রামে।

তিনি মৃত ইউসুফ আলীর স্ত্রী।

জয়গনের কোনো সন্তান না থাকায় ও স্বামী মারা যাওয়ার পর বাড়ির ভিটে-মাটি বিক্রি করে কয়েক বছর যাবত তার ভাইয়ের বাড়ি বড়কুমুল্লী গ্রামে বসবাস করছেন।

মৃত জয়গনের খোঁজ নিতে সরেজমিনে গিয়ে দেখা যায় তিনি বেঁচে আছেন। তার স্বামী নেই, ৪-৫ বছর আগে মারা যায়।

জয়গনের মতো আরেক ভুক্তভোগী ধোপাকান্দি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নিতাই চন্দ্র দাসের স্ত্রী সাবিত্রী রানী।

তিনি অভিযোগ করে বলেন, ভোটার হালনাগাদ মৃত তালিকায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১৯ মার্চ মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে বিষয়টি জানতে পারি। পরে নির্বাচন অফিসে গেলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে জীবিত থাকার সনদপত্রসহ আবেদন করতে বলা হয়।

এরপর ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছ থেকে গত ২০ মার্চ মৃত থেকে জীবিত হওয়ার প্রত্যয়নপত্র সংগ্রহ করেন।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়

সেই প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, সাবিত্রী রানী মারা যাননি।

সে অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং জন্মসূত্রে সে বাংলাদেশের স্থায়ী একজন নাগরিক।

তিনি স্বশরীরে ইউপি অফিসে হাজিরা দিয়ে প্রমাণ করেছেন যে, তিনি জীবিত আছেন।

অতএব তিনি বেঁচে আছে, ভোটার তথ্য হালনাগাদে এমন ভুয়া তথ্য সংশোধন করে তাকে হয়রানি থেকে মুক্ত করা হোক।

আরো যা হয়েছে –

একইভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জোত বিষ্ণুপুর গ্রামের নিতাই দাসের ছেলে দীপক দাস, গান্দাইল গ্রামের আবু হানিফা ও মনতলা গ্রামের রোকেয়া বেগম ও পৌরসভার গাংগাপাড়া গ্রামের আমান আলীর ছেলে শাফিকুল ইসলামসহ এ রকম ২৭ জন ব্যক্তিতে ভোটার তথ্য হালনাগাদে ১২ নং ফরমে মৃত তালিকায় অন্তর্ভুক্ত করায় স্কুল-কলেজে সন্তানদের ভর্তি, বয়স্ক ভাতার টাকা উঠানো, হাসপাতালে চিকিৎসাসেবা এবং ব্যাংক সেবাসহ জরুরি নানান কাজ থেকেও মাসের পর মাস ধরে বঞ্চিত হয়েছে তারা।

এছাড়াও এমন ভুয়া তথ্যের ফলে জীবত থেকেও মৃত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় ভাতা বা ব্যাংকে গচ্ছিত টাকা তুলতে না পেরে হয়রানির শিকার হয়েছেন ভুক্তভোগী ব্যক্তিরা।

এনিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের সংশোধন বিশেষ ফরমে আবেদন করে মৃত তালিকা থেকে তাদের নাম প্রত্যাহার করে জীবিত হতে সক্ষম হয়েছেন।

ডাটাবেইজে ভুলেভরা তথ্যে শিকার অন্যান্যরাও মৃত থেকে জীবিত হওয়ার আবেদন করলে ইউনিয়ন পরিষদ, নির্বাচন অফিসসহ সংশ্লিষ্টরা ভুল সংশোধনে সহযোগিতা করছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথা –

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, ভোটার তালিকা হালনাগাদ করার জন্য সরকারি নিয়ম মোতাবেক মাঠকর্মী নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা সবাই ছিলেন স্কুল শিক্ষক।

তাদেরকে সম্মানজনক সম্মানি, তথ্য হালনাগাতে প্রশিক্ষণ ও তথ্য সংগ্রহে তাদের কাজের নিয়মাবলি শিখিয়ে দেওয়া হয়।

পরে বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা হালনাগাদ করেন।

কিন্তু তারা দায়িত্বে গাফিলতি করায় এমন ভুল করে জীবিত ব্যক্তিদের মৃত তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

তিনি আরও বলেন, ২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এ উপজেলায় ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭ জন জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়; অথচ পরে জানতে পারি তারা জীবিত আছে।

পরে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে জীবিত করা হয়েছে।

এছাড়াও ২০২২ তথ্য হালনাগাদে আরও ২০৩ টি ডাটাবেইজের তথ্য ভুল রয়েছে।

জীবিত ব্যক্তিরা মৃত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের সঠিক ডাটাবেইজ খুঁজে বের করে জীবিত (সংশোধন) করার চেষ্টায় কাজ করছি। আশা করছি দ্রুত তারা জীবিত তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসফিয়া সিরাত বলেন, ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারীরা ২০৩ জন বিভিন্ন বয়সী জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে ভোটার হালনাগাদ তালিকায় ১২ নং ফরমে অন্তর্ভুক্ত করেছেন।

ইতিমধ্যে ২৭ জনের ডাটাবেইজ এ পর্যন্ত সংশোধন করা হয়েছে।

এনিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলে ভোটার হালনাগাদের ডাটাবেইজ দেখে তা যাচাই-বাছাই করে তথ্য সংগ্রহকারীদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জীবিতমৃত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৪ অপরাহ্ণ
0

শারীরিক অসুস্থতার কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পিএসসির কর্মকর্তাদের কাছে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) পিএসসির...

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়েই শ্রেণিকক্ষে পাঠদান...

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ স্বামীকে গভীর রাতে গ্রামের রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগে আলোচনায় আসা জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কালমেঘা গ্রামে...

মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) কর্তৃক স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ...

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
0

ভৌগোলিক নৈকট্য কাজে লাগিয়ে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, দীর্ঘমেয়াদি ভিসা সহজীকরণ এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

Next Post

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসে “চ্যানেল ফি” না দেওয়ায় মারামারি, মামলা

সর্বেশষ

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৪ অপরাহ্ণ
গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In