রবিবার, জুন ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ইতিহাস ঐতিহ্য

১৩০তম তিরোধান দিবস : লালন আছেন মানুষের ভালোবাসা ও অন্তরে

অক্টোবর ১৭, ২০২০ — কার্তিক ২, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৭:৪০ অপরাহ্ণ
in ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি ও বিনোদন
A A

ডেস্ক নিউজ : লালন সাঁইজি নেই আজ ১৩০ বছর। কিন্তু আসলেই কি তিনি নেই? লোকে বলে- লালন আছেন সবখানে। গানে-কবিতায়-আড্ডায়-সিনেমায়-গল্পে-মানুষের ভালোবাসায়- সবখানে লালনের বিচরণ।

আরও পড়ুন

মেসির ডাইহার্ড ফ্যান আর্জেন্টিনাকে উড়ন্ত চুমু পরীমনির

ব্রাজিলের জার্সিতে সাবরিনা পড়শী, বিশ্বকাপের আগে জানালেন শুভকামনা

প্রবল সংকটেও লালনের গান মুখে তুলে নেয় মানুষ। প্রবল ভালোবাসায়ও তার গান কণ্ঠে তুলে নেয়।

লালন এমনই এক বিস্ময় জাগানিয়া নাম।

বিবিসির জরিপে বিশ জন সেরা বাঙালির তালিকায়ও আছেন লালন সাঁই।

এ দেশের গ্রাম-শহর-নদী-পাহাড় সবখানের সব বয়সী মানুষের মুখে লালনের গান স্থান করে নিয়েছে।

লালনের তিরোধানের এতো বছর পরও তার গানের জনপ্রিয়তা একটুও কমেনি, বরং বেড়েছে।

লালন মিশে আছেন বাঙালির অন্তরে। অনেক বিদেশির কাছেও লালন এক ভালোবাসার নাম।

কেমন ছিলেন লালন –

লালন সাঁই কী ছিলেন না? তিনি ছিলেন আধ্যাত্মিক সাধক, মানবতার প্রতীক, অন্ধকার সমাজের সংস্কারক, সেই সঙ্গে একজন দার্শনিক।

লালন কোনোদিন কাগজে-কলমে গান লিখেননি। গান করতেন মুখে মুখে।

তার শিষ্যরা সেই গান মনে রাখতেন। তারপর সেই গান ছড়িয়ে পড়তো দেশের নানা প্রান্তে।

গবেষকদের মতে- দুই হাজারেরও বেশি গান লিখেছেন লালন সাঁই।

তাকে ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন নামে অভিহিত করা হয়।

তাকে বাউল গায়কদের অন্যতম অগ্রদূত বলা হয়ে থাকে। কেউ কেউ তাকে বাউল সম্রাটও বলেন।

মানবতাবাদী সাধকও তিনি। ধর্ম, বর্ণ, ধনী-গরিব, জাতিগত ভেদাভেদ ভুলে মানবতাকে সবচেয়ে উচ্চ আসনে স্থান দিয়ে গেছেন লালন।

তাই তিনি ইতিহাসে মানবতাবাদী পুরুষ হিসেবে সবার কাছে সমাদৃত হয়েছিলেন সেই সময় এবং আজও তাকে মানবতাবাদীদের অগ্রনায়কদের কাতারে রাখা হয়েছে।

লালন ছিলেন অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন একজন মানুষ। সাম্প্রদায়িকতা থেকে শত মাইল দূরে থেকেছেন সবসময়।

লালনের গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছেন নানাজনকে।

এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ অনেক বিখ্যাত ব্যক্তিকে লালনের গান প্রভাবিত করেছে।

লালনকে তার শিষ্যরা সাঁই বলে সম্বোধন করতেন। কখনো গুরু বলে সম্বোধন করতেন। সাঁইজি নামেই বেশি পরিচিতি পান তিনি।

লালন কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেউড়িয়াতে একটি আখড়া তৈরি করেছিলেন।

ওই ছেউড়িয়াতেই তিনি শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন, গানও করতেন।

লালনের গানে মানুষ এবং সমাজই ছিল আসল। তার গানে সবার আগে উঠে আসতো মানুষের কথা, সমাজের কথা। এজন্যই তার গান মাটির ও মানুষের কাছাকাছি দ্রæত পৌঁছে গিয়েছিল।

লালন বিশ্বাস করতেন- সব মানুষের মনে বাস করে এক মনের মানুষ। আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে।

লালনের জীবন ও কর্ম নিয়ে কাজ করেছেন যারা –

লালনকে নিয়ে অনেক নাটক, সিনেমা, উপন্যাস ও ছোটগল্প রচিত হয়েছে। বিখ্যাত লেখক শওকত ওসমান লালনকে নিয়ে লিখেছেন ছোট গল্প ‘দুই মুসাফির’।

ভারতের বিখ্যাত বাঙালি লেখক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায় লালনকে নিয়ে লিখেছেন উপন্যাস ‘মনের মানুষ’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গোরা’ উপন্যাসের শুরু হয়েছে লালনের ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’ লেখাটি দিয়ে।

লালনকে নিয়ে ‘উওরলালনচরিত’ নামে মঞ্চনাটক লিখেছেন সাইমন জাকারিয়া।

১৯৭২ সালে এ দেশে লালনকে নিয়ে সিনেমা পরিচালনা করেন সৈয়দ হাসান ইমাম। শক্তি চট্টোপাধ্যায় লালনকে নিয়ে সিনেমা নির্মাণ করেন ১৯৮৬ সালে।

তানভীর মোকাম্মেল লালনকে নিয়ে নির্মাণ করেন তথ্যচিত্র ‘অচিন পাখি’। এ ছাড়া, লালনকে নিয়ে তানভীর মোকাম্মেল একটি সিনেমাও করেন। সিনেমার নাম ‘লালন’।

ভারতীয় পরিচালক গৌতম ঘোষ লালনকে নিয়ে নির্মাণ করেন ‘মনের মানুষ’ নামের একটি সিনেমা।

১৮৯০ সালের ১৭ অক্টোবর লালন সাঁই কুষ্টিয়ার কুমারখালির ছেউড়িয়াতে মৃত্যুবরণ করেন।

এছাড়া সর্বশেষ ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু কাঙ্গাল হরিনাথকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন।

একটি সিনেমাতেই আসবেন লালন ও রবীন্দ্রনাথ।

দীর্ঘ তিন বছর গবেষণার করে সিনেমাটির গল্প ও স্ক্রীপ্ট তৈরি করা হয়েছে।

সিনেমাটির সরকারী অনুদানের জন্য জমা দেয়া হয়েছে।

পরিচালক রিয়াজুল রিজু আশা করছেন এই সিনেমাটি বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা হবে।

লালনের ১৩০তম তিরোধান উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী লালন জন্মোৎসব ও সাধুমেলা চলছে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ১৩০ তিরোধান দিবসলালন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মেসির ডাইহার্ড ফ্যান আর্জেন্টিনাকে উড়ন্ত চুমু পরীমনির

মেসির ডাইহার্ড ফ্যান আর্জেন্টিনাকে উড়ন্ত চুমু পরীমনির

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। সেই আবহ থেকে দূরে নন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং Lionel Messiর একজন নিবেদিত...

ব্রাজিলের জার্সিতে সাবরিনা পড়শী, বিশ্বকাপের আগে জানালেন শুভকামনা

ব্রাজিলের জার্সিতে সাবরিনা পড়শী, বিশ্বকাপের আগে জানালেন শুভকামনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
0

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে। সেই আবহে প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সামাজিক...

আদালতে সালমান খান

আদালতে সালমান খান

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
0

১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে নির্মিতব্য ‘কালা হিরন: দ্য ব্যাটেল ফর লেগাসি’ সিনেমা নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন বলিউড সুপারস্টার Salman Khan। নিজের ভাবমূর্তি...

বিনামূল্যে বড় পর্দায় দেখা যাবে সালমান শাহ-শাবনূরের ‘তোমাকে চাই’

বিনামূল্যে বড় পর্দায় দেখা যাবে সালমান শাহ-শাবনূরের ‘তোমাকে চাই’

by নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৬ — জ্যৈষ্ঠ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪২ অপরাহ্ণ
0

নব্বইয়ের দশকের জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ‘তোমাকে চাই’ এবার বড় পর্দায় বিনামূল্যে উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে আগামী ২১ মে...

আমার প্রাণপ্রিয় মেয়েটা আমাদের ছেড়ে ওপারে চলে গেছে

আমার প্রাণপ্রিয় মেয়েটা আমাদের ছেড়ে ওপারে চলে গেছে

by নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৪ পূর্বাহ্ণ
0

অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। বিষয়টি নিশ্চিত...

Next Post
টাঙ্গাইলে ৯৯.৪৪% শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়েছে

টাঙ্গাইলে ৯৯.৪৪% শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হয়েছে

সর্বেশষ

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
ইরানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৭ অপরাহ্ণ
মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In