বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

সখীপুরে প্রায় ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ

ডিসেম্বর ১৪, ২০২৫ — অগ্রহায়ণ ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ, সখিপুর
A A
সখীপুরে প্রায় ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ

সখীপুরে প্রায় ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার করটিয়াপাড়া বাজারের উত্তর পাশে কাঁকড়ার ঝোড়া এলাকায় বংশাই নদীর শাখা টুঙ্গি নদীর ওপর নির্মাণাধীন একটি ব্রিজের কাজ দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি। প্রায় ২ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৭৩১ টাকা ব্যয়ে নির্মিতব্য এই ব্রিজটির কাজ শুরু হয় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি। নির্ধারিত সময় অনুযায়ী ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো নির্মাণ কাজ অসম্পূর্ণ রয়েছে।

জানা গেছে, কালিদাস-বহুরিয়া সড়কের করটিয়াপাড়া বাজার সংলগ্ন কাঁকড়ার ঝোড়া এলাকায় ২৫ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজটির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে থেমে থেমে চলছে। অল্প কিছুদিন কাজ চলার পর দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় ওই সড়কে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে আছে। ফলে ব্রিজের দুই পাড়ের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন উপজেলা শহর কিংবা আশপাশের এলাকায় যাতায়াত করতে হলে তাদের ১৪ থেকে ১৫ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হচ্ছে। বিশেষ করে বহুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ, শিক্ষার্থী, রোগী ও সেবাপ্রত্যাশীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বয়স্ক মানুষ, নারী ও শিশুদের নিয়ে চলাচল করতে গিয়ে নানাভাবে বিপাকে পড়তে হচ্ছে বলে জানান এলাকাবাসী।

সখীপুর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মাইন উদ্দিনবাসী। এলজিইডির নথি অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে গত কয়েক মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

এলাকাবাসী জানান,

ব্রিজটি অসম্পূর্ণ থাকায় কালিদাস, ঠকাইনাপাড়া, ফুলঝুড়িপাড়া, করটিয়াপাড়া, বেলতলী, হারিঙ্গাচালা, হতেয়া-রাজাবাড়ি, কালমেঘা, ছলংগা ও বহুরিয়া চতলবাইদসহ অন্তত ১৫ থেকে ২০ গ্রামের মানুষ মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষার্থীরা নিয়মিত স্কুল-কলেজ ও মাদ্রাসায় যেতে পারছে না। অসুস্থ রোগীদের কাঁধে করে কিংবা ঝুঁকিপূর্ণভাবে পারাপার করতে হচ্ছে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা বলেন, ফল-ফসল ও শাকসবজি পরিবহন করা কঠিন হয়ে পড়েছে। ছোটখাটো মালামাল মাথায় বা কাঁধে করে পার করতে হচ্ছে। সাময়িক যাতায়াতের জন্য এলাকাবাসী নিজেদের উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ করেছেন। দ্রুত ব্রিজের কাজ শেষ করার জন্য তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সখীপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী আরিফুর রহমান জানান, ব্রিজটির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিছু জটিলতার কারণে কাজ সাময়িকভাবে বন্ধ থাকলেও খুব শিগগিরই পুনরায় কাজ শুরু হবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: উন্নয়ন কাজএলজিইডিটাঙ্গাইলটাঙ্গাইল সংবাদটুঙ্গি নদীব্রিজ নির্মাণসখীপুরসখীপুর ব্রিজসড়ক যোগাযোগস্থানীয় ভোগান্তি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০০ অপরাহ্ণ
0

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল...

এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো....

সৎ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা প্রতিটি আইনপ্রণেতার নৈতিক দায়িত্ব

সৎ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা প্রতিটি আইনপ্রণেতার নৈতিক দায়িত্ব

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৪ অপরাহ্ণ
0

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে পৃষ্ঠপোষকতা দেওয়া শুধু দায়িত্ব নয়, বরং প্রতিটি আইনপ্রণেতার নৈতিক কর্তব্য। গত ১২ নভেম্বর মহান জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৩ অপরাহ্ণ
0

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ...

মাভাবিপ্রবিতে শিক্ষা ঋণ দেবে পূবালী ব্যাংক, মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

মাভাবিপ্রবিতে শিক্ষা ঋণ দেবে পূবালী ব্যাংক, মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণসহ বিশেষ ব্যাংকিং সুবিধা চালু এবং বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান...

Next Post
মির্জাপুরে পৃথক অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মির্জাপুরে পৃথক অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সর্বেশষ

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In