ঘাটাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে এবং ঘাটাইলের জনপ্রিয় ১ লাখ ফলোয়ারের ফেসবুক পেইজ ঘাটাইল টাইমস এর সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পৌরসভার দক্ষিণপাড়া এলাকার ব্যবসায়ী বায়োজিদ খানের বিল্ডিংয়ে এই আয়োজন হয়। সভার সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সোয়েব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সফল কমিশনার শাহাদত হোসেন শামীম, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘাটাইল প্রতিনিধি নুরুজ্জামান মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল হেলাল বিশ্ববাসী, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম চান, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ আল আমিন হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মাজহারুল ইসলাম শিহাব, সমাজসেবক ফজলুর রহমান, সন্ধানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, যুবদল নেতা মোঃ জসিম উদ্দিন সরকার প্রমুখ।
ঘাটাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম খান রাজু, জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন রিপন এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ইফতার ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে উপজেলার প্রয়াত সাংবাদিকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।











