রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home প্রবাস

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি শ্রমিকের ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ
in প্রবাস
A A
মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি শ্রমিকের ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি শ্রমিকের ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

মালয়েশিয়ায় কর্মরত ৪০ জন বাংলাদেশি শ্রমিকের বেতন বাবদ প্রায় ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে। অভিযোগের পর মালয়েশিয়ায় পুলিশে রিপোর্ট, বাংলাদেশে মামলা এবং কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মোহাম্মদ আব্দুল খালেক (৪৩) বগুড়ার শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়ার বাসিন্দা। অভিযোগকারী মো. আবুল কালাম (৩৩) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে মালয়েশিয়ার একটি নির্মাণ প্রতিষ্ঠানে কন্ট্রাক্টর হিসেবে কর্মরত।

আরও পড়ুন

মালদ্বীপে প্রবাসীদের চাকরির চুক্তিপত্র সংরক্ষণের আহ্বান হাইকমিশনের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

অভিযোগ সূত্রে জানা যায়, আবুল কালাম ও আব্দুল খালেক একই প্রতিষ্ঠানে কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। শ্রমিকদের বেতন সংরক্ষণের জন্য ব্যবহৃত লকারের চাবি তাদের দুজনের কাছেই ছিল। পরে প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের বেতন ও অন্যান্য ব্যয় পরিশোধের জন্য ১ লাখ ৩৬ হাজার ৫০৫ মালয়েশিয়ান রিঙ্গিত তাদের কাছে হস্তান্তর করেন, যা লকারে রাখা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ৯ জুন ২০২৬ প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আবুল কালাম কাজের সাইট পরিদর্শনে গেলে সেই সুযোগে আব্দুল খালেক লকারে থাকা পুরো অর্থ নিয়ে পালিয়ে যান।

পরে মালয়েশিয়ার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে জানা যায়, অভিযুক্ত দেশটি ছেড়ে বাংলাদেশে চলে গেছেন।

ভুক্তভোগী আবুল কালামের অভিযোগ, গত ২০ জুন তার ভাই অভিযুক্তের বগুড়ার বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তাকে গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

তিনি জানান, অর্থ আত্মসাতের কারণে ৪০ জন বাংলাদেশি শ্রমিক তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত হয়েছেন। ফলে আবাসন, খাদ্য ও দৈনন্দিন জীবনযাপনের খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। একই সঙ্গে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে না পারায় তিনিও আর্থিক ও মানসিক চাপে রয়েছেন।

ক্ষতিগ্রস্ত শ্রমিকরা জানান, কয়েক মাসের কষ্টার্জিত বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক, মালয়েশিয়ার এক চীনা নাগরিক, অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিকদের বেতন পরিশোধের জন্য তিনি অর্থ আব্দুল খালেকের কাছে দিয়েছিলেন। পরে তিনি পুরো অর্থ নিয়ে পালিয়ে যান। শ্রমিকরা যেন দ্রুত তাদের প্রাপ্য অর্থ ফিরে পান, সেটিই তিনি চান।

এদিকে ভুক্তভোগী আবুল কালাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে দ্রুত আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আবুল কালামআব্দুল খালেককুয়ালালামপুরপ্রবাসী কল্যাণপ্রবাসী বাংলাদেশিবগুড়াবাংলাদেশ দূতাবাসবেতন আত্মসাৎমালয়েশিয়াশ্রমিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মালদ্বীপে প্রবাসীদের চাকরির চুক্তিপত্র সংরক্ষণের আহ্বান হাইকমিশনের

মালদ্বীপে প্রবাসীদের চাকরির চুক্তিপত্র সংরক্ষণের আহ্বান হাইকমিশনের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩১ পূর্বাহ্ণ
0

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের চাকরির নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে চাকরির চুক্তিপত্রের অনুলিপি নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রত্যেক কর্মীকে নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে সম্পাদিত...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫১ অপরাহ্ণ
0

পরিবারের ঋণের বোঝা কমিয়ে আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনোয়ার হোসেন (৩৭)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো...

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৪০ অপরাহ্ণ
0

সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদিতে দুই বাংলাদেশির শিরচ্ছেদের খবর ও ছবি ছড়িয়ে পড়লে টাঙ্গাইলের মির্জাপুরের একটি পরিবারে নেমে আসে চরম উৎকণ্ঠা। ছড়িয়ে পড়া ছবির ওই নারীকে নিজেদের মেয়ে সুইটি আক্তার...

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
0

টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দিনব্যাপী রেমিট্যান্স মেলা। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী...

তুরস্কে কোরআন শিক্ষা নিতে পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন বাংলাদেশের ৭ নারী

তুরস্কে কোরআন শিক্ষা নিতে পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন বাংলাদেশের ৭ নারী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪০ অপরাহ্ণ
0

তুরস্কের ইস্তাম্বুলে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন বাংলাদেশের সাত নারী শিক্ষার্থী। তুরস্কের আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের এই বৃত্তির আওতায় তাঁরা কোরআন শিক্ষার...

Next Post
ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

সর্বেশষ

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In