বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home Uncategorized

টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ; উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ
in Uncategorized
A A
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ; উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ; উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

প্রতিবেদন:
মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে বাসাইল উপজেলা থেকে বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশ বলা হয়েছে- “স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত কর্মকর্তা-কে তাঁহার নামের পার্শ্বে বর্ণিত পদবি ও কর্মস্থলে স্ব-বেতন স্কেলে বদলি করা হইল। বর্ণিত কর্মকর্তা আগামী ২৭-০৯-২০২৬ খ্রি. তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হইতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করিবেন; অন্যথায় ২৭-০৯-২০২৬ খ্রি. তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হইবেন। একই সাথে আর্থিক ক্ষমতাসহ উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব (৬ষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা প্রকৌশলী পদায়ন না করা পর্যন্ত) প্রদান করা হইল।” বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান তার স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের সঙ্গে সম্পর্কের ঘটনায় শ্যালককে দায়ী করলেন মরিয়মের বাবা

অপ্রতিম হত্যা: দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

এদিকে, সেতুতে বাঁশ কান্ডের ঘটনাটি এখন সারাদেশে বেশ আলোচনার কেন্দুবিন্দুতে পরিণত হয়েছে। দফায় দফায় চলছে তদন্ত। এ ঘটনায় মামলার পর সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত একজন উপ-সহকারীকে বরখাস্ত ও একই সঙ্গে নির্বাহী প্রকৌশলীসহ দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এরমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে অভিযানে নেমেছে দুদক। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক টাঙ্গাইলের কার্যালয় থেকে সেতুটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন।

দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন বলেন, ‘দুদকের পক্ষ থেকে সেতুটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে। আমরা ফুটপাত স্ল্যাব ও রেলিংয়ের পিলার ভেঙে দেখেছি। এখানে রডের পরিমাণটা কম রয়েছে। রড ততটুকু থাকা দরকার, সেটুকু নেই। সরেজমিনে যে রিপোর্টটি তৈরি করেছি, সেটা আমাদের এক্সপার্ট আছে, ওনারা সরেজমিন প্রতিবেদন দেবে। সেটার ওপর ভিত্তি করে প্রাথমিক সত্যতা পেলে আমরা কমিশনকে বিস্তারিতভাবে জানাবো। তারপর কমিশন থেকে যে নির্দেশনা দেবে আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করবো।’

বাঁশ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে বাঁশ ব্যবহার করা হয়েছিল, সেগুলো আমরা সরেজমিনে দেখতে পাইনি। তবে মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখেছি। সেখানে সাটারিং-এ বাঁশের ব্যবহার আমরা দেখেছি।’

একই ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন এবং বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশ ও চিঠির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় প্রধান আসামি ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলম ও অপর আসামি সাব-ঠিকাদার শাহ আলম। সেতুটি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ ছাদেক।

ঘটনার তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের স্বাক্ষরে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) মো. আহাদি হোসেনকে আহ্বায়ক এবং বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মো. আলতাব হোসেনকে সদস্য করা হয়েছে।

জানা গেছে, বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর (বাসাইল জিসি-কাউলজানী ইউপি ভায়া মাইজখাড়া জিপিএস সড়ক) ৯০ দশমিক শূন্য ৬ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হচ্ছিল। এতে ব্যয় ধরা হয় প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা। মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। ২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া কাজটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবে নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে ২০ শতাংশ।

স্থানীয়দের অভিযোগ, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সেতুর ফুটপাতের স্ল্যা তৈরিতে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাই শুরু করেন। স্থানীয়রা বিষয়টি দেখে বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়। এ সময় তারা মোবাইল ফোনে কাজটির ভিডিও ধারণ করে। স্থানীয়রা চলে যাওয়ার পর আবার রাতে কাজ শুরু করে ঢালাই শেষ করা হয়। পরে স্থানীয়দের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটি পরিদর্শন ও তদন্তের উদ্যোগ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘বিষয়টি জানার পর সেতুটি পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন মুঠোফোনে কাজী ফাত্তাউর রহমানের স্ট্যান্ড রিলিজের বিষয়টি এড়িয়ে যান। এসময় তিনি শোকজের বিষয়টি স্বীকার করেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এলজিইডিকাজী ফাত্তাউর রহমানটাঙ্গাইলদুদকনির্মাণ অনিয়মবাসাইলসেতু নির্মাণসেতুতে বাঁশ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এমপি গাজী নজরুলের সঙ্গে সম্পর্কের ঘটনায় শ্যালককে দায়ী করলেন মরিয়মের বাবা

এমপি গাজী নজরুলের সঙ্গে সম্পর্কের ঘটনায় শ্যালককে দায়ী করলেন মরিয়মের বাবা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
0

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সম্পর্কের পেছনে তার শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করেছেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। সোমবার (২১ সেপ্টেম্বর)...

অপ্রতিম হত্যা: দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

অপ্রতিম হত্যা: দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫০ অপরাহ্ণ
0

কুমিল্লায় নিহত কিশোর অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত শেষ হয়েছিল, অপ্রতিম...

বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৬ — ভাদ্র ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
0

নাগরিকের বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক...

বাংলাদেশ-হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ-হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৫ অপরাহ্ণ
0

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও প্রসারে গুরুত্বপূর্ণ একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট’ নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের বিনিয়োগকারীদের পুঁজি...

আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর

আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
0

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর তৎকালীন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। নৃশংস ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ...

Next Post
দায়িত্ব পালনকালে মারধর করে সাংবাদিককে শাসন করার দাবী বিএনপি নেতার

দায়িত্ব পালনকালে মারধর করে সাংবাদিককে শাসন করার দাবী বিএনপি নেতার

সর্বেশষ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৮ অপরাহ্ণ
হজের নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজের নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
দায়িত্ব পালনকালে মারধর করে সাংবাদিককে শাসন করার দাবী বিএনপি নেতার

দায়িত্ব পালনকালে মারধর করে সাংবাদিককে শাসন করার দাবী বিএনপি নেতার

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ; উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ; উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ
রামপুরা খাল পেরোতে আর ঘুরতে হবে না, চালু ফুটওভার ব্রিজ

রামপুরা খাল পেরোতে আর ঘুরতে হবে না, চালু ফুটওভার ব্রিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In