বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার চিন্তাভাবনা যুক্তরাজ্যের

সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৫ অপরাহ্ণ
in আন্তর্জাতিক
A A
ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার চিন্তাভাবনা যুক্তরাজ্যের

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, তা নিয়ে নতুন করে বিভিন্ন বিকল্প বিবেচনার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এর মধ্যে শেষ পর্যন্ত ইইউতে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাও রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বার্নহাম বলেন, ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য বিভিন্ন মডেল পর্যালোচনা করা প্রয়োজন। কোন পথ যুক্তরাজ্যের জন্য সবচেয়ে কার্যকর, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা বর্তমান অবস্থাতেই থাকতে পারি। কেউ যদি মনে করেন এটাই আমাদের থাকার সঠিক জায়গা, তাহলে সেটিও একটি বিকল্প। আমরা জর্জ অসবর্ন যে কাস্টমস ইউনিয়নের কথা বলেছেন, সেটি বিবেচনা করতে পারি। লিবারেল ডেমোক্র্যাটরা তাদের সম্মেলনে একক বাজারে ফেরার যে কথা বলেছে, সেটিও দেখতে পারি।

আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জনে যা বলল ভারত

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

অথবা আমরা পুরোপুরি ফিরে যেতে পারি।’ সাবেক কনজারভেটিভ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন ইইউর সঙ্গে যুক্তরাজ্যের কাস্টমস ইউনিয়ন গঠনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটরা যুক্তরাজ্যকে ইইউর একক বাজারে পুনরায় যুক্ত করার আহ্বান জানিয়েছে। বার্নহাম বলেন, প্রতিটি বিকল্প কীভাবে বাস্তবায়ন করা সম্ভব, সেই বিষয়টি বিবেচনার পাশাপাশি প্রত্যেকটির সুবিধা ও অসুবিধাও পর্যালোচনা করতে হবে। যুক্তরাজ্য ২০১৬ সালের গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ভোট দেয়। এর মাধ্যমে চার দশকেরও বেশি সময়ের সদস্যপদের অবসান ঘটে।

এরপর দেশটিতে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এবং পরবর্তী সরকারগুলো ব্রেক্সিটের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব মোকাবিলায় নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। মঙ্গলবার বার্নহাম জানিয়েছিলেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনে তিনি ইউরোপের সঙ্গে ব্রিটেনের দীর্ঘমেয়াদি সম্পর্কের সম্ভাব্য বিভিন্ন পথ তুলে ধরবেন। জুলাইয়ে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হওয়া বার্নহাম এর আগেও বলেছিলেন, নিজের জীবদ্দশায় যুক্তরাজ্যকে আবার ইইউতে দেখতে চান তিনি। একই সঙ্গে ব্রেক্সিট নিয়ে আরও এক দশক অনিশ্চয়তা বহন করার সামর্থ্য যুক্তরাজ্যের নেই বলেও মন্তব্য করেছিলেন। বার্নহাম বলেন, ‘আমি এ বিষয়ে খুবই স্পষ্ট এবং সরাসরি বলছি, ব্রেক্সিট লাভের চেয়ে বেশি ক্ষতি করেছে। এখন প্রশ্ন হলো, আমরা এ বিষয়ে কী করব?’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আন্তর্জাতিক সংবাদইইউইউকে রাজনীতিইউরোপীয় ইউনিয়নপররাষ্ট্রনীতিবিশ্ব অর্থনীতিব্রিটেনব্রেক্সিটযুক্তরাজ্যযুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জনে যা বলল ভারত

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জনে যা বলল ভারত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ
0

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন এবং ভারত থেকে সামরিক বিমান পাঠিয়ে তাঁকে বাংলাদেশে...

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ অপরাহ্ণ
0

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো...

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নি’হ’ত’ অন্তত ৩৪

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
0

ইউরোপে যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজের সংখ্যা জানা...

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দেওয়া প্রশংসাসূচক পোস্টের পেছনে ছিল একটি মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট...

গাজায় ভারী বৃষ্টিতে প্লা'বি'ত ৭০ হাজার তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা

গাজায় ভারী বৃষ্টিতে প্লা’বি’ত ৭০ হাজার তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
0

গাজায় ভারী বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আশ্রয় নেওয়া তাঁবুগুলোতে পানি ঢুকে ভিজে গেছে বিছানা, কম্বল ও কার্পেট। নষ্ট হয়েছে পরিবারের জন্য কষ্ট করে জোগাড় করা সামান্য...

Next Post
সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ

সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ

সর্বেশষ

সেই ডিআইজিকে সামনে চাই - যুবদল নেতা নয়ন

সেই ডিআইজিকে সামনে চাই যুবদল নেতা নয়ন

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
উয়েফা নেশনস লিগ: কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-নরওয়ে

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-নরওয়ে

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পরীক্ষামূলক উৎপাদন শুরু

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পরীক্ষামূলক উৎপাদন শুরু

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩১ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In