বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সংস্কৃতি ও বিনোদন

নানা পাটেকরের মৃত্যুতে অক্ষয়ের আবেগঘন বার্তা

অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
in সংস্কৃতি ও বিনোদন
A A
নানা পাটেকরের মৃত্যুতে অক্ষয়ের আবেগঘন বার্তা

নানা পাটেকরের মৃত্যুতে অক্ষয়ের আবেগঘন বার্তা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নানাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অক্ষয় বলেন, তার মতো অভিনেতা ছিলেন বিরল। অতিরিক্ত কিছু না করেও নিজের অভিনয় দিয়ে দর্শকের মনোযোগ ধরে রাখতে পারতেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নানা পাটেকরকে ‘নানা জি’ সম্বোধন করেন অক্ষয়। তিনি লেখেন, নানার মৃত্যুর খবর তাকে ভীষণভাবে মর্মাহত করেছে।

আরও পড়ুন

অভিনেতা সোহেল খানের শেষ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

অক্ষয়ের ভাষায়, নানার কণ্ঠ, অভিনয়ের তীব্রতা এবং প্রতিটি চরিত্রের প্রতি তার আন্তরিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। এমন একজন অভিনেতা খুবই বিরল, যিনি খুব বেশি কিছু না করেও দর্শককে মুগ্ধ করে রাখতে পারেন।

‘ওয়েলকাম’ থেকে ‘হাউসফুল ৫’ নানা পাটেকরের সঙ্গে কাজের স্মৃতিও পোস্টে তুলে ধরেছেন অক্ষয় কুমার। ২০০৭ সালের জনপ্রিয় কমেডি সিনেমা ‘ওয়েলকাম’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। সিনেমাটিতে নানার অভিনীত উদয় শেঠি চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এরপর সম্প্রতি ‘হাউসফুল ৫’ সিনেমাতেও আবার একসঙ্গে কাজ করেন অক্ষয় ও নানা। দুই সিনেমার শুটিংয়ের সময়কার স্মৃতিগুলো তার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে বলে জানান অক্ষয়।

নানাকে স্মরণ করে অক্ষয় আরও বলেন, তিনি সত্যিই অনন্য একজন অভিনেতা ছিলেন। তার চলে যাওয়ার বিষয়টি বিশ্বাস করা কঠিন।

নানার সঙ্গে কাটানো স্মৃতির জন্য তাকে ধন্যবাদ জানিয়ে অক্ষয় লেখেন, তাকে ভাষায় প্রকাশ করার চেয়েও বেশি মনে পড়বে।

৭৫ বছর বয়সে চলে গেলেন নানা নানা পাটেকর বৃহস্পতিবার সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়েও তাকে বাঁচাতে পারেননি।

প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকর অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘প্রহার’, ‘তিরঙ্গা’, ‘খামোশি’, ‘ওয়েলকাম’সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।

নানার মৃত্যুতে বলিউডসহ ভারতের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অক্ষয় কুমারের আবেগঘন বার্তায়ও ফুটে উঠেছে দীর্ঘদিনের সহকর্মীর প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অক্ষয় কুমারওয়েলকামনানা পাটেকরনানা পাটেকরের মৃত্যুবলিউডবলিউড অভিনেতাবিনোদনহাউসফুল ৫

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

অভিনেতা সোহেল খানের শেষ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

অভিনেতা সোহেল খানের শেষ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০২ অপরাহ্ণ
0

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে...

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২১ পূর্বাহ্ণ
0

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর...

‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এ মিথিলার বদলে থাকছেন প্রভা

‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এ মিথিলার বদলে থাকছেন প্রভা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
0

‘অ্যালেন স্বপন’ চরিত্রের মাধ্যমে দর্শকমহলে আলাদা পরিচিতি পেয়েছেন অভিনেতা নাসির উদ্দিন খান। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের মাধ্যমে চরিত্রটির যাত্রা শুরু হয়। পরে স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর...

কেজিএফ ২-এর রেকর্ড ভেঙে ১২০০ কোটি ছাড়াল রামায়ণ

কেজিএফ ২-এর রেকর্ড ভেঙে ১২০০ কোটি ছাড়াল রামায়ণ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
0

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। রণবীর কাপুর ও যশ অভিনীত ছবিটি মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ১ হাজার ২০০...

রাজকীয় ভোজে নব্বইয়ের হিন্দি গানের আবেশ

রাজকীয় ভোজে নব্বইয়ের হিন্দি গানের আবেশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪০ অপরাহ্ণ
0

নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের সুরে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এসেছিল পুরোনো দিনের স্মৃতি। সঙ্গে ছিল মোগলাই খাবারের ঐতিহ্যবাহী স্বাদ ও রাজকীয় পরিবেশ। গান, খাবার আর নান্দনিক...

Next Post
দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সর্বেশষ

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In