বুধবার, নভেম্বর ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
in বিশ্ব
A A
মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের সম্পর্ক, রাজনৈতিক দূরত্ব এবং আদর্শিক মতপার্থক্য নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন দেশটির সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। সদ্য প্রকাশিত আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও মোদির সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ খুবই সীমিত।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্বজুড়ে প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। বইটিতে নরেন্দ্র মোদির সঙ্গে তার বিভিন্ন আনুষ্ঠানিক সাক্ষাৎ, রাজনৈতিক অবস্থান এবং ভারত সম্পর্কে দুজনের ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুন

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নি’হ’ত’ অন্তত ৩৪

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

আত্মজীবনীতে সোনিয়া গান্ধী লিখেছেন, নরেন্দ্র দামোদরদাস মোদি ১২ বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী এবং বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তবে এখন পর্যন্ত তার সঙ্গে কার্যত কোনো প্রকৃত যোগাযোগ গড়ে ওঠেনি।

মোদি ও নিজের আনুষ্ঠানিক সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে সোনিয়া লিখেছেন, সংসদের অধিবেশন শেষে স্পিকারের কক্ষে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তাদের দেখা হয়। সেখানে সাধারণত সংক্ষিপ্ত নমস্কার বিনিময় ছাড়া দুজনের মধ্যে তেমন কোনো কথাবার্তা হয় না।

তার ভাষ্য অনুযায়ী, অতীতে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও নেতাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা যেত, বর্তমান পরিস্থিতি তার থেকে আলাদা। তবে বিভিন্ন সময়ে আনুষ্ঠানিকভাবে জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা।

বইটিতে সোনিয়া আরও উল্লেখ করেছেন, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফেরার পর কয়েকবার মোদি তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তখন তিনি ভালো থাকার কথা জানিয়ে ধন্যবাদ দিয়েছেন।

ভারত নিয়ে মোদি ও সোনিয়ার দৃষ্টিভঙ্গি ভিন্ন

আত্মজীবনীতে সোনিয়া গান্ধী স্পষ্ট করেছেন, ভারত সম্পর্কে তার ও নরেন্দ্র মোদির রাজনৈতিক ও আদর্শিক ধারণা সম্পূর্ণ আলাদা।

তিনি লিখেছেন, পরিবারের সদস্যদের জীবন, তাদের জনসেবামূলক কর্মকাণ্ড এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের আদর্শ থেকে তিনি এমন একটি দেশের ধারণা পেয়েছেন, যেখানে বিভিন্ন জাতি, সংস্কৃতি, ভাষা ও ধর্মের মানুষের স্বাধীনতা ও সমান অধিকারের নিশ্চয়তা থাকবে।

অন্যদিকে, মোদির ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শ এবং তার ব্যক্তিগত বেড়ে ওঠার অভিজ্ঞতার মধ্য দিয়ে বলে উল্লেখ করেছেন সোনিয়া।

তিনি লিখেছেন, মোদি তার কল্পনার ভারতের জন্য লড়াই করছেন, আর তিনি লড়ছেন এমন একটি ভারতের জন্য, যেখানে আধিপত্যবাদের পরিবর্তে অন্তর্ভুক্তিমূলকতা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার গুরুত্ব পাবে।

সোনিয়ার ভাষায়, বিষয়টি ব্যক্তিগত বিরোধের নয়; বরং ভারতকে কীভাবে দেখা উচিত, সেই আদর্শিক পার্থক্যের বিষয়।

মোদির রাজনৈতিক উত্থান নিয়েও মন্তব্য

আত্মজীবনীতে নরেন্দ্র মোদির রাজনৈতিক উত্থান নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

তিনি লিখেছেন, মোদির জনসংযোগ দল তার সাধারণ পরিবার থেকে উঠে আসার বিষয়টি যেভাবে প্রচার করে, তার শুরুর জীবন হয়তো পুরোপুরি তেমন ছিল না। তবে তিনি একটি সুবিধাবঞ্চিত পরিবেশ থেকে নিজের যোগ্যতায় আরএসএসের ভেতর দিয়ে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন।

সংসদে মোদির বক্তব্যের ধরন নিয়েও সমালোচনা করেছেন সোনিয়া। তার অভিযোগ, প্রধানমন্ত্রী অনেক সময় সংসদের ভেতরেও জনসভার মতো কঠোর ভাষা ব্যবহার করেন এবং বিরোধীদের উপহাস করেন।

বিশেষ করে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু করার বিষয়টি নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। সোনিয়ার মতে, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারত গঠনে নেহরুর ভূমিকার কারণেই তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করা হয়।

আরএসএস ও বিজেপির আদর্শ নিয়ে সোনিয়ার বক্তব্য

বইটিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বিজেপির রাজনৈতিক আদর্শ নিয়েও নিজের সমালোচনামূলক অবস্থান তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

তিনি মনে করেন, আরএসএসের আদর্শিক প্রভাব থেকে এমন একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যেখানে হিন্দুধর্মের একটি কঠোর ও বর্জনমূলক ব্যাখ্যাকে রাজনৈতিক কর্মসূচির অংশ করা হয়েছে।

বিজেপির ‘কংগ্রেস-মুক্ত ভারত’ স্লোগান নিয়েও মন্তব্য করেছেন তিনি। সোনিয়ার মতে, এই স্লোগানের মাধ্যমে কংগ্রেস দল, এর নীতি ও আদর্শকে রাজনৈতিক পরিসর থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য প্রকাশ পায়।

ধর্ম ও ভারতীয় সমাজ নিয়ে নিজের অবস্থান

আত্মজীবনীতে নিজের ধর্মীয় বিশ্বাস ও ভারতীয় সমাজ সম্পর্কে ধারণার কথাও তুলে ধরেছেন সোনিয়া।

তিনি লিখেছেন, শাশুড়ি ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি যে ধর্মীয় বিশ্বাসের শিক্ষা পেয়েছেন, তা ভারতের সাধারণ মানুষের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত। এই বিশ্বাস বিভিন্ন ধর্ম, মত ও পথকে সম্মান করার শিক্ষা দেয়।

সোনিয়া আরও উল্লেখ করেছেন, মহাত্মা গান্ধীর অহিংসা ও ধর্মবিষয়ক দর্শন তার চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে। গ্রহণযোগ্যতা, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মধ্য দিয়েই তিনি নিজের বিশ্বাসের ভিত্তি তৈরি করেছেন।

তবে ভারতীয় সমাজে দীর্ঘদিনের বর্ণপ্রথা থেকে তৈরি হওয়া বৈষম্য ও নিপীড়নের বিষয়টিও স্বীকার করেছেন তিনি। তার মতে, বিভিন্ন সময়ে ধর্মীয় ও সামাজিক সংস্কারকেরা হিন্দুধর্মের ভেতরের ধারণা ব্যবহার করেই বর্ণপ্রথার কঠোর নিয়মকে চ্যালেঞ্জ করেছেন।

সোনিয়া গান্ধীর নতুন এই স্মৃতিকথায় ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি ভারতের রাজনীতি, ধর্মনিরপেক্ষতা, জাতীয় পরিচয় এবং কংগ্রেস-বিজেপির আদর্শিক বিরোধের বিভিন্ন দিক উঠে এসেছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কংগ্রেসনরেন্দ্র মোদিবিজেপিভারতীয় রাজনীতিসোনিয়া গান্ধী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নি’হ’ত’ অন্তত ৩৪

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
0

ইউরোপে যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজের সংখ্যা জানা...

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দেওয়া প্রশংসাসূচক পোস্টের পেছনে ছিল একটি মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট...

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫২ অপরাহ্ণ
0

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি অপরাধের ঘটনা শনাক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনায় ৯...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
0

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত...

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ — কার্তিক ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে সম্ভাব্য জরুরি পরিস্থিতির আশঙ্কায় বিপদসংকেত জারি করা হয়েছিল। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে...

Next Post
সোনার নতুন দাম নির্ধারণ, ভরি কত?

সোনার নতুন দাম নির্ধারণ, ভরি কত?

সর্বেশষ

সোনার নতুন দাম নির্ধারণ, ভরি কত?

সোনার নতুন দাম নির্ধারণ, ভরি কত?

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের ফুটবল দলের বিমান ফেরত পাঠাল ইরাক

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের ফুটবল দলের বিমান ফেরত পাঠাল ইরাক

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ
এরদোয়ানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান

এরদোয়ানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ পূর্বাহ্ণ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সুপারিশে মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী জামিনে মুক্ত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সুপারিশে মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী জামিনে মুক্ত

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২১ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In