শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
in খেলা
A A
শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। যোগ করা সময়ে গোল করে লিওনেল মেসির দলকে ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বাস ক্রু। দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় নিয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। ফলে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়েছে মেসিদের।

শুক্রবার (২৭ নভেম্বর) কলম্বাসের ঘরের মাঠ স্কটস মিরাকল-গ্রাউন্ডে মুখোমুখি হয় দুই দল।

আরও পড়ুন

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

সাবাহকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা, জোড়া গোল গর্ডনের

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে, অর্থাৎ ৯২তম মিনিটে সেই সম্ভাবনা শেষ করে দেন কলম্বাসের সান্তিয়াগো রদ্রিগেজ। আনাস জারুরির বাড়ানো ক্রস থেকে বল পেয়ে জালে জড়ান তিনি। তাঁর এই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছিল কলম্বাস ক্রু। দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে তারা।

অন্যদিকে, ২০১১-১২ মৌসুমে এলএ গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে টানা দুইবার এমএলএস কাপ জয়ের স্বপ্ন দেখছিল ইন্টার মায়ামি। কিন্তু প্রথম রাউন্ডেই সেই স্বপ্নের সমাপ্তি ঘটল।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করলেও উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ২২তম মিনিটে ফ্রি-কিক থেকে গোলের কাছাকাছি পৌঁছান মেসি। এ ছাড়া মায়ামির জার্মান বের্তেরামেও কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টেকে ব্যস্ত রাখেন।

অন্যদিকে, স্প্যানিশ মিডফিল্ডার ব্রাইস মেন্দেজের নেওয়া শট দারুণভাবে প্রতিহত করেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার।

দ্বিতীয়ার্ধে মেসির দারুণ ক্রস থেকে হেডে বল জালে পাঠিয়েছিলেন কাসেমিরো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। এরপর গোল করার সুযোগ পেয়েছিলেন বের্তেরামে। কিন্তু গোলপোস্টের কাছ থেকে নেওয়া তাঁর হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে সান্তিয়াগো রদ্রিগেজের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

নিয়মিত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি। ২৬ গোল ও ১৭টি অ্যাসিস্ট করে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে প্লে-অফের প্রথম রাউন্ডে কলম্বাসের বিপক্ষে গোল করতে পারেননি তিনি।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া ৩৯ বছর বয়সী মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি রয়েছে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইন্টার মায়ামিএমএলএস কাপএমএলএস প্লে-অফকলম্বাস ক্রুফুটবল সংবাদমেসির খবরলিওনেল মেসি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
0

আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি। আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের মাঠ, ইনডোর-আউটডোর ক্রীড়া সুবিধা এবং প্রশিক্ষণ-সহায়ক নানা সুযোগ-সুবিধার কারণে দেশি-বিদেশি...

সাবাহকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা, জোড়া গোল গর্ডনের

সাবাহকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা, জোড়া গোল গর্ডনের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৫ পূর্বাহ্ণ
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার (২৫ নভেম্বর) রাতে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাবাহ এফসিকে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল...

যুবরাজের সঙ্গে আধঘণ্টার আলাপ, এরপরই সূর্যবংশীর ব্যাটে মহাপ্রলয়

যুবরাজের সঙ্গে আধঘণ্টার আলাপ, এরপরই সূর্যবংশীর ব্যাটে মহাপ্রলয়

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
0

ব্যাট হাতে ঝড় তোলার জন্য পরিচিত ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী রান পাচ্ছিলেন না তিনি। নিজের ব্যাটিং নিয়েও কিছুটা চিন্তিত ছিলেন এই...

পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ

পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
0

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই জয়ের মাধ্যমে উয়েফা চ্যাম্পিয়ন্স...

মোবাইল-মাদকের আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ডিএনসিসি কাপ

মোবাইল-মাদকের আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ডিএনসিসি কাপ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ পূর্বাহ্ণ
0

রাজধানীর তরুণদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।...

Next Post
বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

সর্বেশষ

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের অবস্থান কোথায়: জামায়াত আমির

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের অবস্থান কোথায়: জামায়াত আমির

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ পূর্বাহ্ণ
মাদারীপুরের বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরের বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪০ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In