রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে দুদকের মামলার পর আত্মগোপনে আ’লীগ নেতা কুদরত-ই-এলাহি

মার্চ ২১, ২০২৪ — চৈত্র ৮, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৮:৪৪ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, আইন আদালত, শীর্ষ সংবাদ
A A

আ’লীগ নেতা কুদরত-ই-এলাহি

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির কুদরত-ই-এলাহী খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদি হয়ে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, কিছু অভিযোগের অনুসন্ধানের স্বার্থে ২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের খাত ওয়ারি আয় ও ব্যয়ের বিবরণ, অগ্রিম পাওনা ও প্রদানের রেজিস্টার, ব্যাংকের আওতাধীন মার্কেট সমূহের ভাড়াটিয়াদের তথ্যসহ আমির কুদরত-ই-এলাহী খান, তার স্ত্রী ও সন্তানসহ নির্ভরশীলদের সম্পদ/ সম্পত্তির দলিল এবং প্রথম থেকে সর্বশেষ দাখিল করা আয়কর রিটার্নের কপি সরবরাহের অনুরোধ করা হয়।

আরো পড়ুন – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষক এখনো সক্রিয় ছাত্রলীগের রাজনীতিতে

কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে চাহিদা মাফিক কাগজপত্র সরবরাহ করেন নি।

তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে গত ২৮ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করার অনুমোদন দেয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে।

এবিষয়ে আমির কুদরত-ই-এলাহী খানের বক্তব্য জানতে বৃহস্পতিবার বিকেলে তার মুঠোফোনে একাধিক বার ফোন দেয়া হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে সমবায় মার্কেট ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, কুদরত-ই-এলাহী খান বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

দুর্নীতির বর্ণনা –

জানা গেছে, টাঙ্গাইল সমবায় ব্যাংকের সভাপতি পদে ২০১৫ সালে মেয়াদ শেষ হয়েছে কুদরতের।

কমিটির মেয়াদ শেষে অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচনও দেওয়া হয়।

মনোনয়ন বিক্রি নিয়ে দুপক্ষের মধ্যে গোলযোগ সৃষ্টি হলে নির্বাচন স্থগিত এবং অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে উচ্চ আদালতে মামলা করেন কুদরত।

আরো পড়ুন – পরীক্ষায় জালিয়াতি, হতে পারলো না পুলিশ। জালিয়াত হিসেবে গ্রেপ্তার

সেই মামলায় নির্বাচন স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত। মামলার রায়ের সুযোগ নিয়ে ১০ বছর ধরে সভাপতি পদে বহাল তবিয়তে আছেন কুদরত।

ব্যবসায়ীদের কথা –

ব্যবসায়ীরা জানান, টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নিজস্ব শূন্য দশমিক ৮১ একর জায়গার ওপর একটি দ্বিতল মার্কেট ভবনে ১৫৫ জন ব্যবসায়ীকে দোকান বরাদ্দ দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ওই ১৫৫ জন ব্যবসায়ী বরাদ্দকৃত দোকানে ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

অভিযোগ আছে, টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি কুদরতের সঙ্গে সখ্য করে পারস্পরিক যোগসাজশে সমবায় ব্যাংকের তহবিল তছরুপ করাসহ মার্কেট ভবন নির্মাণের নামে ১১ কোটি টাকা আত্মসাতের সুযোগ করে দেন সমবায় অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা।

তথ্যসূত্র –

অধিদপ্তরের একটি সূত্র জানায়, কুদরতকে ব্যবহার করে অধিদপ্তরের শীর্ষ কর্তাব্যক্তিরা নানা সুবিধা নিয়েছেন; নতুন করে আরও সুবিধা নিতে মার্কেটের ৪, ৫ ও ৬ তলার দোকান বিক্রির আদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুদরত-ই-এলাহি তার পরিষদকে পাশ কাটিয়ে চাচাতো বোনজামাই দিদারুল ইসলামকে দিয়ে সমবায় ব্যাংকের একটি ব্যাংক হিসাব পরিচালনা করছেন।

সূত্র জানায়, গত ৫ মাসে এ হিসাব থেকে কুদরত প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করেছেন।

আইন লঙ্ঘন করে দিদারকে সই করার ক্ষমতা দেওয়ায় লেনদেন করতে জবাবদিহি করতে হয় না সভাপতিকে। বিষয়টি স্বীকারও করেন হিসাবরক্ষক দিদার।

তিনি বলেন, আমাকে সই করার ক্ষমতা দিয়েছেন চেয়ারম্যান, এ বিষয়ে আপনি তার কাছ থেকে জেনে নিলে ভালো হয়।

এছাড়া সর্বশেষ অডিট রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, কুদরত সভাপতি হিসেবে সমবায় ব্যাংকের তহবিল থেকে ঠিকাদারকে ধার দিয়েছেন ৬ কোটি ৮৫ হাজার ৬৩৪ টাকা।

অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান সমবায় ব্যাংকের কাছে ৫ বছর আগের পাওনা এখনো বুঝে পায়নি।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, কুদরত সাহেব আমার ৫ বছর আগের পাওনাই দিচ্ছেন না, হাওলাত দেবেন কেন?

আমার কাজের টাকা আদায়ের জন্য আমি বারবার তাগাদা দিলেও নানা টালবাহানা করছেন চেয়ারম্যান।

অডিট রিপোর্ট সূত্রে আরও জানা যায়, বিভিন্নভাবে মামলা পরিচালনার জন্য কুদরত ই এলাহি আইনজীবীর খরচ হিসাবে ৩ কোটি টাকা তুলে নিয়েছেন।

এ অবিশ্বাস্য লেনদেন নিয়ে সমবায় কর্মকর্তারাও প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলার সাহস পাচ্ছেন না স্থানীয় অফিসের কর্মকর্তারা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আত্মগোপনদুদকনেতা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র বেড়িয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পরিদর্শনে। পরিদর্শন শেষে সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে তিনি এসব বিষয়ে অভিযোগ তোলেন। ১২ কোটি টাকা মূল্যের...

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরসদরের বাইমহাটি এলাকা থেকে তাকে...

টাঙ্গাইলে ৩ বছরের শিশু আদিবা হত্যা, আদালতে স্বীকারোক্তি দম্পতির

টাঙ্গাইলে ৩ বছরের শিশু আদিবা হত্যা, আদালতে স্বীকারোক্তি দম্পতির

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর এলাকায় তিন বছরের শিশু আদিবা ইসলামকে হত্যার ঘটনায় প্রতিবেশী দম্পতি ছাবিনা আক্তার ও আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায়...

ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
0

রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৮...

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাফে হাট ম্যারাথন রান’। স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ম্যারাথনে ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০৮ জন প্রতিযোগী...

Next Post

নাগরপুরে টিসিবি'র স্মার্ট কার্ড বিতরণ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী

সর্বেশষ

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In