দেলদুয়ার
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেলদুয়ার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক আশেক পারভেজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) টাঙ্গাইলের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কাকলী রায় এবং দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান।
এ ছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফসানা ইয়াসমিন সুইটি প্রশিক্ষণে সহায়তা করেন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, বাজারমুখী উৎপাদন এবং রপ্তানিযোগ্য ফসল চাষে কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।











