বুধবার, মে ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

নজির আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি-প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য

মে ২৩, ২০২৩ — জ্যৈষ্ঠ ৯, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১১:৫৮ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A

নজির আলী উচ্চ বিদ্যালয়

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নজির আলী উচ্চ বিদ্যালয়ের কর্মচারী পদে প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান শিক্ষকের নিকট আত্মীয়দের স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

সম্প্রতি প্রতিষ্ঠানটির চারটি শূন্যপদের বিপরীতে এই নিয়োগ দেয়া হয়।

এর মধ্যে তিনটি পদে সভাপতি রঞ্জু আহমেদের বোন-ভগ্নি জামাই এবং প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের ছেলেকে নিয়োগ দেওয়া হয়।

স্বজনপ্রীতি ও অনিয়ম করে এ নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির ৪ সদস্যরা।

এ ঘটনায় ম্যানেজিং কমিটির নির্বাচিত ৪ সদস্য মো. বাবুল আক্তার, মো. সাজ্জত হোসেন, এম আজিজুল হক পান্না ও মো. জমির উদ্দিন মাস্টার বাদি হয়ে ঢাকা হাই কোর্টে নিয়োগ প্রক্রিয়ার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানিয়ে ২ জনকে বিবাদি করে একটি মামলা দ্বায়ের করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো. বাবুল আক্তারসহ আরো ৩ সদস্য।

অভিযোগ সুত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের ছেলে মো. হাফিজুর ইসলাম স্কুলের কম্পিউটার ল্যাব সহকারী পদে নিয়োগ পেয়েছেন।

আর আয়া পদে সভাপতি রঞ্জু আহমেদের বোন মোছা. খালেদা ও পরিছন্নীকর্মী পদে ভগ্নি জামাই মো. মাহাবুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া নিরাপত্তাকর্মী পদে মো. ছানোয়ার হোসেনকে নিয়োগ দেয়া হয়।

অভিযোগ সুত্রে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে সভাপতি রঞ্জু আহমেদের মদদে অনিয়ম করে যাচ্ছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

সভাপতির আস্থাভাজন প্রধান শিক্ষক চারটি পদে জনবল নিয়োগ দিয়ে প্রায় ১৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

চারটি পদে নিয়োগ পেতে ৮০ জন প্রার্থী আবেদন করেছিলেন।

আবেদনকারীদের মধ্যে থেকে মাত্র ১৭-১৮ জন আবেদনকারীকে পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেয়া হয়।

প্রধান শিক্ষক ও সভাপতির কারসাজিতে গত ১৬ এপ্রিল পাতানো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেলেই চুড়ান্ত ফল প্রকাশ করা হয়।

এছাড়াও বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্র-ছাত্রীর নিকট উপবৃত্তির কথা বলে টাকা নেওয়া এবং করোনাকালীন সময়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

প্রার্থীদের কথা –

বিদ্যালয়ের জমি দাতা নজির আলীর ছেলে মো. দুলাল হোসেন ওই প্রতিষ্ঠানে কর্মচারী পদে নিয়োগের আবেদন করেছিলেন।

তিনি জানান, নিয়োগের জন্য মোটা অংকের টাকা দাবি করেছিলেন প্রধান শিক্ষক।

টাকা না দেয়ায় প্রবেশ পত্রে রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ ছাড়াই প্রবেশপত্র দেয়া হয়।

ফলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে পারেননি তিনি। এমন অভিযোগ করেন আরো বেশ কয়েকজন প্রার্থী।

পরিক্ষার্থী সবেজ আলীর বড় ভাই ছলিম হোসেন জানান, আমার ভাইয়ের চাকুরীর বিষয়ে প্রধান শিক্ষক প্রথমে ৭ লাখ টাকা দাবি করে; আমি নগদ ১ লাখ টাকা প্রধান শিক্ষককে দেই।

টাকার গ্যারান্টি হিসেবে ওই প্রধান শিক্ষক ১ লাখ টাকার চেক দেয় আমাকে।

পরবর্তীতে ১০ লাখ টাকা দাবি করাতে আমি টাকা দিতে অস্বীকার করলে আমার ভাইয়ের চাকুরী হয়নি। নগদ ১ লাখ টাকাও ফেরৎ দিচ্ছেনা ওই প্রধান শিক্ষক।

আরো পড়ুন – প্রাণের ভয়ে কথাও বলতে সাহস পায়না তিন ফসলী জমি হারানো কৃষক

সভাপতির বক্তব্য –

দপ্তিয়র উচ্চ বিদ্যালয়ের তিন বারের নির্বাচিত সাবেক সভাপতি মো. মর্তুজ আলী জানান, নিয়ম বর্হিভুতভাবে কিছু দিন পুর্বে বিদ্যালয়ের শুন্য তিনটি পদের বিপরীতে প্রধান শিক্ষক ও সভাপতির আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে বিদ্যালয়টি একটি পরিবারতন্ত্রের মাধ্যমে চলছে।

যতদ্রুত সম্ভব এই পরিবারতন্ত্র থেকে বিদ্যালয়কে বের করে আনা যাবে তত দ্রুতই বিদ্যালয়ের শিক্ষার মান বাড়বে।

আরো পড়ুন – আবারো আ’লীগ নেতা বড় মনির জামিন নামঞ্জুর

প্রধান শিক্ষকের বক্তব্য –

অভিযোগ প্রসঙ্গে নজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মুঠোফোনে জানান, স্বার্থ উদ্ধার না হওয়ায় তারা অনিয়মের কথা তুলছেন।

এছাড়াও আমার ছেলে পরীক্ষায় পাস করেছে, নিয়ম অনুযায়ী তার চাকরি হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দপ্তিয়র ইউয়িন আওয়ামী যুবলীগের আহবায়ক মো. রঞ্জু আহামেদ জানান, আমার বোন খালেদা ও ভাগ্নি জামাই মো. মাহাবুর হোসেন তাদের মেধায় চাকরী পেয়েছেন।

কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।

স্থানীয় চেয়ারম্যানের বক্তব্য –

এ প্রসঙ্গে দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী জানান, ইতোমধ্যে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

ব্যাপারটি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।

আমি বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) সাথে পরামর্শ করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করবো।

আরো পড়ুন – প্রাণের ভয়ে কথাও বলতে সাহস পায়না তিন ফসলী জমি হারানো কৃষক

সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথা –

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান আছে। সুতরাং এবিষয়ে কোন মন্তব্য করা উচিত হবেনা বলে জানান তিনি।

তিনি আরোও বলেন, আদালতের রায় অনুযায়ী পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।

বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ীর প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: উচ্চ বিদ্যালয়নিয়োগ বাণিজ্যপ্রধান শিক্ষকসভাপতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বানিয়ারা গ্রামের কিতাব...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ লাশগুলো হস্তান্তর...

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় মেলেছে। পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ইউনিট ময়মনসিংহ বিভাগের কর্মকর্তারা। নিহত আহতরা সকলেই রড বোঝাই ট্রাক...

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
0

চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সেলিম সরকার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার...

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (প্রায় ২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে জয়দেবপুর-যমুনা সেতু রেলপথের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ...

Next Post

কারণ দর্শানোর নোটিশ হাতে পেলে আমি উত্তর দেব

সর্বেশষ

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In