সোমবার, জুলাই ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

বাসাইলে সালিশ শেষে ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, বাসাইল, শীর্ষ সংবাদ
A A
বাসাইলে সালিশ শেষে ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত

বাসাইলে সালিশ শেষে ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সালিশি বৈঠক শেষে দুই নারীসহ তিনজনকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোড়-হাকিমপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বড় ভাই সুরুজ্জামান বাদি হয়ে বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আহতরা হলেন- উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোড় হাকিমপুর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুস ছবুর মিয়ার মেয়ে পারভিন বেগম, ছেলে নূরুল আমিন ও নূরুল আমিনের স্ত্রী ৭ মাসের অন্তঃস্বত্ত্বা উর্মি আক্তার। আর অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে রহিম ওরফে মুল্লুক চাঁন (৪৫), আব্দুল লতিফ (৪০), মেয়ে ফাতেমা বেগম ও রহিম ওরফে মুল্লুক চাঁনের স্ত্রী রহিমা বেগম।

আরও পড়ুন

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

জানা গেছে, উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোড় হাকিমপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা সুরুজ্জামান ও পাশের বাড়ির রহিম ওরফে মুল্লুক চাঁনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশি বৈঠকে বসা হয়। শালিসে সমাধান হলেও পরবর্তীতে গিয়ে রহিম ওরফে মুল্লুক চাঁন বিষয়টি মেনে নিচ্ছে না। সর্বশেষ গতকাল শনিবার বিষয়টি নিয়ে আবারও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠকে বসা হয়।

শালিসে দুই পক্ষই বিচার মেনে নেয় কিন্তু মাতাব্বররা চলে যাওয়ার পর রহিম ওরফে মুল্লুক চাঁন ও তার ছোট ভাই আব্দুল লতিফসহ কয়েকজনে মিলে সুরুজ্জামানের পরিবারের লোকজনের ওপর অতর্কিতভাবে দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এসময় সুরুজ্জামানের ছোট বোন পারভিন আক্তারকে দা দিয়ে মাথায় কুপ ও হাতে শাবল দিয়ে আঘাত করে। এছাড়াও সুরুজ্জামানের ছোট ভাই প্রবাসী নূরুল আমিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী উর্মি আক্তারকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় পারভিন আক্তার ও নূরুল আমিন ও তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী উর্মি আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পারভিন আক্তারের মাথায় ১২টি ও হাতে ৩টি সেলাই করেছে চিকিৎসক। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে পারভিন আক্তারের অবস্থা গুরুতর।

আহত পারভিন আক্তারের বড় ভাই সুরুজ্জামান বলেন, ‘চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠকে বসা হয়। সালিশে বিষয়টি সমাধান হয়। কিন্তু মাতাব্বররা চলে যাওয়ার পর রহিম ওরফে মুল্লুক চাঁন ও তার ছোট ভাই আব্দুল লতিফসহ কয়েকজনে মিলে দা ও লাঠি নিয়ে এসে অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় আমার ছোট বোন ও ছোট ভাইসহ তিনজন আহত হয়েছে। আমার ছোট ভাইয়ের বউ ৭ মাসের অন্তঃসত্ত্বা তাকেও মারধর করা হয়েছে। তারা আমার ছোট ভাই প্রবাসী নূরুল আমিনকে হত্যার হুমকিও দিয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করছি।’

কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে দুই পক্ষকে নিয়ে সালিশে বসা হয়েছিল। ওইদিন বৃষ্টি থাকায় জমির পরিমাপ করা সম্ভব হয়নি। আমরা সেখান থেকে চলে আসার পর প্রতিপক্ষরা হামলা চালিয়ে পারভিন নামের এক নারীকে দা দিয়ে কুপিয়ে ও শাবল দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করেছে। বিষয়টি সমাধান হওয়া জরুরি।’

এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরে আহতদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অন্তঃসত্ত্বা নারী আহতঅপরাধজমি বিরোধটাঙ্গাইলটাঙ্গাইল সংবাদদা দিয়ে হামলাবাংলাদেশ সংবাদবাসাইলবাসাইল হামলাসালিশ বৈঠক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ ওঠার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর নিম্নমানের ইট বাতিল...

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের শিশু শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে ও বিকসিত করতে জেলা প্রশাসক ৪৫টি কার্যক্রম শুরু করেছেন। এর মধ্যে প্রতিটি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে জেলা প্রশাসক...

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি মো. সেলিম রেজা (৪৭)। তার বাড়ি রাজশাহী জেলায়। র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের...

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা...

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ জালিয়াত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার ব্যক্তি রিয়াজুল...

Next Post
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

সর্বেশষ

রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তরের উদ্যোগ: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তরের উদ্যোগ: প্রতিমন্ত্রী টুকু

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪২ অপরাহ্ণ
ডলারের দাম আবারও বাড়ল, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত?

ডলারের দাম আবারও বাড়ল, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত?

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৬ অপরাহ্ণ
আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৬ অপরাহ্ণ
টানা বর্ষণে মৃত্যু ৫১, নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস

টানা বর্ষণে মৃত্যু ৫১, নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
সুপারকম্পিউটারের হিসেবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন

সুপারকম্পিউটারের হিসেবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In