সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

হালাল পণ্যের বাজার ধরতে বিশ্বের বৃহত্তম প্রদর্শনীতে বাংলাদেশ

সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
হালাল পণ্যের বাজার ধরতে বিশ্বের বৃহত্তম প্রদর্শনীতে বাংলাদেশ

হালাল পণ্যের বাজার ধরতে বিশ্বের বৃহত্তম প্রদর্শনীতে বাংলাদেশ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বিশ্বের অন্যতম বৃহৎ হালাল পণ্য প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাজ) ২০২৬ শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (মিটেক) প্রদর্শনীর ২২তম আসরের উদ্বোধন হয়।

চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। এবারের আয়োজনে বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ প্রায় ৪ হাজার হালাল পণ্য নিয়ে অংশ নিয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

প্রাণের আটটি স্টলে স্ন্যাকস, জুস ও পানীয়, কুলিনারি পণ্য, বিস্কুট ও বেকারি, কনফেকশনারি, ফ্লেভারড নুডলস, চকলেট ও ওয়েফারসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) সামিয়া চৌধুরী বলেন, এবারের মিহাজে তারা প্রায় ৪ হাজার পণ্য প্রদর্শন করছেন। প্রদর্শনীর শুরু থেকেই ক্রেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে চীনা প্রতিষ্ঠানগুলো প্রাণের পণ্যে আগ্রহ দেখাচ্ছে।

তিনি বলেন, বিশাল হালাল খাদ্যবাজারে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি, প্রাণের পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরা এবং হালাল অর্থনীতিতে কাজ করা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অভিজ্ঞতা অর্জনই মেলায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

রপ্তানি বাড়ানোর প্রত্যাশা মালয়েশিয়ায় প্রাণের পণ্যের পরিবেশক পিনাকল ফুডসের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূঁইয়া জানান, গতবারের মিহাজ থেকে প্রাণ প্রায় ১৫ লাখ মার্কিন ডলারের ক্রয়াদেশ পেয়েছিল। এবার সেই পরিমাণ ২০ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তারা।

মালয়েশিয়ার পাশাপাশি ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ের বাজারেও প্রাণের পণ্য সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

প্রাণ বর্তমানে জাকিম হালাল, ইন্দোনেশিয়ার মুই হালাল এবং বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনসহ ছয়টি সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে।

২০২৫-২৬ অর্থবছরে প্রাণ ৩২৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের খাদ্যপণ্য রপ্তানি করেছে। ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য রপ্তানি বাজারের মধ্যে রয়েছে।

৪৫ দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণ

মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমআইটিআই) আয়োজনে এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (মাট্রেড) সমন্বয়ে এবারের মিহাজ অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, ৪৫টি দেশ থেকে প্রায় ৫০ হাজার দর্শনার্থী প্রদর্শনীতে অংশ নেবেন। এতে প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান ২ হাজার থেকে ২ হাজার ৪০০টি বুথে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

প্রদর্শনী ও বিজনেস ম্যাচিং কর্মসূচি মিলিয়ে এবারের মিহাজে ৫ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত বা প্রায় ১ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বিক্রয়মূল্যের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মাট্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো’ ইন্দেরা আবু বকর ইউসুফ বলেন, হালাল পণ্যের বাজার সম্প্রসারণে মিহাজ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ব্যবসায়ীরা নতুন বাজারের সুযোগ খোঁজার পাশাপাশি প্রদর্শক ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ পান।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে আরও ছয় প্রতিষ্ঠান এবার মিহাজে প্রাণ ছাড়াও বাংলাদেশ থেকে আরও ছয়টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় এবং বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এসব প্রতিষ্ঠান বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের হালাল পণ্য প্রদর্শন করছে।

অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—অ্যাপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, বায়োফার্মা লিমিটেড, ঘরেরবাজার, নওরিশ ফুডস লিমিটেড, প্যারাগন গ্রুপ এবং তালুকদার অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম বলেন, হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের ছয়টি কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। হালাল সার্টিফিকেশন নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে।

বিশ্বের হালাল খাদ্যের বাজারের আকার প্রায় ৩ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। মুসলিম জনগোষ্ঠীর পাশাপাশি ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে হালাল খাদ্যের চাহিদা বাড়ায় এ বাজারের পরিধিও সম্প্রসারিত হচ্ছে।

মিহাজে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নিয়ে হালাল পণ্য সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদা সম্পর্কে ধারণা নেন। এর ফলে নতুন বাজারে প্রবেশ এবং উৎপাদন ও সরবরাহব্যবস্থা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: প্রাণ গ্রুপবাংলাদেশি পণ্যমালয়েশিয়ামিহাজ ২০২৬রপ্তানিহালাল খাদ্যহালাল পণ্য

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
0

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা এবং বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর...

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
0

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে...

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

আজ থেকে কার্যকর সোনার নতুন দাম, কোন ক্যারেটে কত?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন...

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছর উদ্‌যাপনে বিশেষ প্রদর্শনী

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছর উদ্‌যাপনে বিশেষ প্রদর্শনী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
0

জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়ির সমাহার নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়োজিত...

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮১ টাকা

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮১ টাকা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ — কার্তিক ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছে।...

Next Post
মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে ফরিদপুরে যুবকের ১০ বছরের কারাদণ্ড

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে ফরিদপুরে যুবকের ১০ বছরের কারাদণ্ড

সর্বেশষ

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ অপরাহ্ণ
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In