সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

আকস্মিক গ্যাস সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
in জাতীয়
A A
আকস্মিক গ্যাস সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

আকস্মিক গ্যাস সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ভবিষ্যতে আকস্মিক গ্যাস সংকট মোকাবিলায় সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, সংকটের সময় গ্যাসের অভাবে যাতে শিল্পখাত ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকার বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী জানান, গভীর সমুদ্রে নতুন একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংকটকালীন সময়ে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এ ক্ষেত্রে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

সংসদ নেতা বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। সামনে এসব উদ্যোগের আরও সুফল পাওয়া যাবে। একই সঙ্গে আমদানি-নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ জন্য ২০৩০ সাল পর্যন্ত বিভিন্ন লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে বিশেষ সুবিধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে যেসব গ্রাহক নিজেদের ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা পরবর্তী তিন বছর প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা করে পাবেন।

এদিকে সরকারি প্রকল্পের ব্যয় ও মেয়াদ অস্বাভাবিকভাবে বাড়ার প্রবণতা ঠেকাতেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। নতুন প্রকল্প গ্রহণের আগে নির্ভুল সমীক্ষা, বাস্তবায়নের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা এবং প্রকল্প বাস্তবায়নে নিবিড় তদারকি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিভিন্ন মেগাপ্রকল্পের অতিরঞ্জিত ব্যয় ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। কয়েকটি প্রকল্পের তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন প্রকল্পের ব্যয় কমিয়ে জনগণ যাতে কম খরচে সর্বোচ্চ সুবিধা পায়, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরের দুর্নীতি ও দুঃশাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছিল, সেটিকে সামনে রেখে বর্তমান সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এলএনজিগ্যাস সংকটগ্যাস সরবরাহজাতীয় সংসদজ্বালানি খাতজ্বালানি সংকটতারেক রহমাননবায়নযোগ্য জ্বালানিপ্রধানমন্ত্রীবাংলাদেশভাসমান গ্যাস টার্মিনালশিল্পখাতসৌরবিদ্যুৎ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যক্রমকে গণতন্ত্রীকরণ এবং তথ্য-পরিসংখ্যানকে আরও জনমুখী, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য ও স্বচ্ছ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ জন্য বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত ও পরামর্শ...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৭ অপরাহ্ণ
0

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। রবিবার (৮ নভেম্বর) দেওয়া...

দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
0

দেশে বর্তমানে ১৭ লাখ মেট্রিক টন চাল ও ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। খাদ্যের...

নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
0

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ভেতর কিংবা...

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৯ অপরাহ্ণ
0

বিশ্বের ১২৬টি দেশের শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের...

Next Post
যুক্তরাষ্ট্রের সহায়তায় কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়ছে

যুক্তরাষ্ট্রের সহায়তায় কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়ছে

সর্বেশষ

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ অপরাহ্ণ
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In