সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জীবনযাপন

কেউ আপনাকে গোপনে অপছন্দ করছে কিনা বুঝবেন যে ৬টি লক্ষণে

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪২ পূর্বাহ্ণ
in জীবনযাপন
A A
কেউ আপনাকে গোপনে অপছন্দ করছে কিনা বুঝবেন যে ৬টি লক্ষণে

কেউ আপনাকে গোপনে অপছন্দ করছে কিনা বুঝবেন যে ৬টি লক্ষণে

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

সহকর্মী কি গোপনে আপনাকে অপছন্দ করেন? নাকি বিষয়টি আপনার নিছকই ধারণা? জীবনের কোনো না কোনো সময়ে অনেকেই এমন প্রশ্নের মুখোমুখি হন।

তবে, কেউ আপনাকে অপছন্দ করেন কি না, তা বোঝা কঠিন। কারণ, মানুষ সাধারণত সরাসরি নিজের অপছন্দের কথা প্রকাশ করেন না। মনোবিজ্ঞানীদের মতে, মানুষের আচরণের কিছু সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে অন্যের প্রতি অপছন্দের ইঙ্গিত বোঝা যায়। চোখে চোখ না রাখা, শারীরিক ভঙ্গিতে অনাগ্রহ প্রকাশ এবং মুখের অভিব্যক্তিতে অবজ্ঞার আভাস—এসব আচরণ সম্ভাব্য কিছু ইঙ্গিত হতে পারে।

আরও পড়ুন

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

শীতের দুপুরে তৈরি করুন মজাদার পাঁচফোড়নের মিক্সড ভেজিটেবল

তাহলে কী কী লক্ষণ দেখে বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে, চলুন জেনে নেওয়া যাক কয়েকটি লক্ষণ।

১. চোখে চোখ রেখে কথা বলা এড়িয়ে চলেন

কোনো ব্যক্তির দৃষ্টি কোথায় নিবদ্ধ রয়েছে, তা থেকে তার মনোযোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, মানুষ সাধারণত যাদের আকর্ষণীয়, আগ্রহোদ্দীপক বা সামাজিকভাবে মিশুক মনে করেন, তাদের সঙ্গে তুলনামূলকভাবে বেশি চোখে চোখ রেখে কথা বলেন।

অন্যদিকে, কেউ যদি বারবার দৃষ্টি সরিয়ে নেন, ঘরের অন্যদিকে তাকান কিংবা চোখে চোখ রেখে কথা বলা এড়িয়ে চলেন, তাহলে তা মানসিক দূরত্ব তৈরির ইঙ্গিত হতে পারে।

২. মুখের অভিব্যক্তিতে অবজ্ঞা বা বিরক্তি প্রকাশ

মানুষের মুখের অভিব্যক্তি তার চিন্তা ও অনুভূতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু অব্যক্ত সংকেত দিতে পারে। গবেষকদের কাছে বিশেষভাবে আগ্রহের বিষয় হলো অবজ্ঞার অভিব্যক্তি। এটি অনেক সময় ঠোঁটের এক পাশ সামান্য উঁচু হয়ে যাওয়া কিংবা একপাশে বাঁকা হাসির মাধ্যমে প্রকাশ পায়।

অবজ্ঞা কোনো ব্যক্তিকে তুচ্ছ মনে করা, নিজেকে শ্রেষ্ঠ ভাবা এবং তার কাছ থেকে দূরে থাকার প্রবণতা প্রকাশ করতে পারে। ফলে এটি কাউকে অপছন্দ করার সম্ভাব্য লক্ষণ হিসেবে বিবেচিত হতে পারে।

অনেক সময় ঘৃণা বা বিরক্তির প্রকাশও এমন ইঙ্গিত হতে পারে। মনোবিজ্ঞানীদের মতে, এটি সামাজিক দূরত্ব বজায় রাখার ইচ্ছাও প্রকাশ করতে পারে। অর্থাৎ, কেউ হয়তো অন্য একজনের কাছ থেকে দূরে থাকতে চাইছেন।

৩. আপনার সামনে কম হাসেন

মানুষের মধ্যে আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হলো হাসি।

গবেষণায় দেখা গেছে, হাসিমুখের মানুষ সাধারণত সহজে সবার সঙ্গে মিশতে পারে এবং এদের বিশ্বাসযোগ্য এবং বন্ধুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। হাসি অন্যের প্রতি সদয় মনোভাব এবং ইতিবাচকভাবে মেলামেশার আগ্রহও প্রকাশ করে থাকে।

কেউ যদি অন্যদের সঙ্গে হাসিখুশিভাবে কথা বলেন, কিন্তু আপনার সামনে তুলনামূলকভাবে কম হাসেন, তাহলে আপনার প্রতি তার আন্তরিকতা বা বন্ধুত্বপূর্ণ মনোভাব কম হওয়ার ইঙ্গিত এটি।

৪. কথা বলার সময় শরীর অন্যদিকে ঘুরিয়ে রাখেন

শুধু মুখের অভিব্যক্তি নয়, মানুষের শরীর কোন দিকে ফেরানো রয়েছে, তা থেকেও তার আগ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

সাধারণত মানুষ যাদের সঙ্গে কথা বলতে বা মিশতে চান, তাদের দিকে শরীর ফিরিয়ে রাখেন। তবে, শরীর যদি অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়, তখন আগ্রহ কমে যাওয়া বা কথোপকথন থেকে সরে থাকার ইঙ্গিত হতে পারে।

গবেষকদের মতে, এটি কথা না বলে শারীরিক ভঙ্গির মাধ্যমে মানসিক দূরত্ব প্রকাশের একটি উপায়।

৫. আপনার কাছ থেকে শারীরিক দূরত্ব বজায় রাখেন

মানুষ একে অপরের সঙ্গে কতটা দূরত্ব বজায় রাখেন, তা নিয়ে মনোবিজ্ঞানের একটি বিশেষ শাখায় গবেষণা করেছে যাকে ‘প্রক্সেমিকস’ বলা হয়। মানুষের পারস্পরিক দূরত্ব অনেক সময় তাদের সম্পর্কের ধরন সম্পর্কে ধারণা দেয়। মানুষ সাধারণত তাদেরই নিজের ব্যক্তিগত পরিসরে আসতে দেন যাদের সঙ্গে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তাই কেউ যদি বারবার আপনার কাছ থেকে দূরে থাকেন বা আপনার কাছাকাছি আসতে না চান, তাহলে তা আপনার সঙ্গে ঘনিষ্ঠতা কম রাখার ইঙ্গিত হতে পারে।

৬, সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় মনে রাখা জরুরি

কোনো সহকর্মী আপনাকে অপছন্দ করেন কি না, তা বোঝার চেষ্টা করার আগে একটি বিষয় মনে রাখা জরুরি। কোনো একটি অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি বা শারীরিক ভঙ্গি দেখেই নিশ্চিতভাবে বলা যায় না যে কেউ আপনাকে অপছন্দ করছেন।

চোখে চোখ না রাখা, শারীরিক দূরত্ব বজায় রাখা বা কম হাসার পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন-ক্লান্তি, লাজুক স্বভাব, স্নায়ুবিক বৈশিষ্ট্যের ভিন্নতা, উদ্বেগ, অন্য কাজে মনোযোগ দেওয়া কিংবা সাংস্কৃতিক পার্থক্য। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি লক্ষণ যদি বারবার দেখা যায় এবং বিভিন্ন পরিস্থিতিতেও একই আচরণ চলতে থাকে, তাহলে বিষয়টি আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি হয়।

তাই কেউ আপনাকে অপছন্দ করেন কি না, তা বোঝার জন্য একটি নির্দিষ্ট আচরণের ওপর নির্ভর না করে তার আচরণে বারবার দেখা দেওয়া পরিবর্তন ও সামগ্রিক ধরন পর্যবেক্ষণ করা উচিত।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অফিস সম্পর্ককর্মক্ষেত্রব্যক্তিত্বমনোবিজ্ঞানসহকর্মীর আচরণসামাজিক যোগাযোগ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
0

সহজলভ্য ও পুষ্টিগুণে ভরপুর একটি সবজি শসা। এতে রয়েছে প্রচুর পানি, ভিটামিন, খনিজ ও খাদ্যআঁশ। সালাদ, ভর্তা কিংবা এমনিতেই শসা খাওয়া যায়। প্রতিদিনের খাদ্যতালিকায় শসা রাখলে শরীরের পানির...

শীতের দুপুরে তৈরি করুন মজাদার পাঁচফোড়নের মিক্সড ভেজিটেবল

শীতের দুপুরে তৈরি করুন মজাদার পাঁচফোড়নের মিক্সড ভেজিটেবল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫০ পূর্বাহ্ণ
0

শীত এলেই বাজারে দেখা মেলে নানা রকম তাজা সবজির। ফুলকপি, গাজর, বরবটি, মটরশুঁটি ও মিষ্টিকুমড়ার মতো মৌসুমি সবজি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু অনেক পদ। শীতের দুপুরে গরম...

প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
0

একসময় ডায়াবেটিসকে বয়স্কদের রোগ হিসেবে বিবেচনা করা হলেও এখন শিশু-কিশোরদের মধ্যেও বাড়ছে এই রোগের ঝুঁকি। এমনকি ১০ বছর বয়স হওয়ার আগেই কোনো কোনো শিশুর শরীরে শনাক্ত হচ্ছে টাইপ-২...

রাতে বালিশের পাশে মোবাইল রাখেন? জেনে নিন কতটা নিরাপদ

রাতে বালিশের পাশে মোবাইল রাখেন? জেনে নিন কতটা নিরাপদ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৯ অপরাহ্ণ
0

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ঘুমাতে যাওয়ার আগেও অনেকেই ফেসবুক দেখা, মেসেজের উত্তর দেওয়া কিংবা সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করতে...

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ অপরাহ্ণ
0

দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। তবে শুধু কতক্ষণ শরীরচর্চা করছেন, সেটিই নয়; বরং কী ধরনের ব্যায়াম করছেন, তার ওপরও নির্ভর করতে পারে দীর্ঘায়ুর...

Next Post
টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

সর্বেশষ

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In