শুক্রবার, জুলাই ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

জুনেই বাড়ছে বিদ্যুতের দাম

মে ১৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
in জাতীয়
A A
জুনেই বাড়ছে বিদ্যুতের দাম

জুনেই বাড়ছে বিদ্যুতের দাম

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

আগামী মাস থেকেই বিদ্যুতের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, চলতি সপ্তাহে গণশুনানি শেষ করে মে মাসের মধ্যেই নতুন মূল্য নির্ধারণ করা হতে পারে। সিদ্ধান্ত কার্যকর হলে জুন থেকেই গ্রাহকদের গুনতে হবে বাড়তি বিল।

জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধির পর বিদ্যুতের দাম বাড়ার খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, নিত্যপণ্যের দাম ও আয় স্থির থাকায় নতুন এই খরচ তাদের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ তৈরি করবে।

আরও পড়ুন

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতিসংঘ পুলিশ সম্মেলনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো সর্বোচ্চ ২৯ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। পাইকারি, খুচরা ও সঞ্চালন ব্যয় বৃদ্ধির যুক্তিতে এই প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার গণশুনানির মাধ্যমে বিষয়টি যাচাই করছে বিইআরসি।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং এর অধীনস্থ সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলো মূল্য সমন্বয়ের প্রস্তাব দিয়েছে। গণশুনানিতে পাওয়া মতামত পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আন্তর্জাতিক অস্থিরতার প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশেও পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারেও।

বিদ্যুতের দাম বৃদ্ধির সম্ভাবনায় সাধারণ মানুষ বলছেন, বিদ্যুৎ সরবরাহের সমস্যা অব্যাহত থাকলেও বিল বাড়ানো হলে তাদের ওপর নতুন চাপ সৃষ্টি হবে। আয় না বাড়লেও জীবনযাত্রার ব্যয় বাড়ছে বলে অভিযোগ করেন তারা।

সরকারি হিসাবে, গত অর্থবছরে বিদ্যুৎ খাতে ২ হাজার ৬৩৮ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দাম সমন্বয় না করলে ২০২৬ সালে এই ঘাটতি ৩ হাজার ৮০০ কোটি টাকার বেশি হতে পারে।

অর্থনীতিবিদদের মতে, বিদ্যুতের দাম বাড়লে শুধু বিল নয়, সামগ্রিকভাবে দ্রব্যমূল্যেও প্রভাব পড়বে। সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান বলেন, এটি জনজীবনে বড় চাপ তৈরি করবে এবং অর্থনীতিতে মূল্যস্ফীতির প্রবণতা বাড়তে পারে।

এদিকে দেশের প্রায় ৫ কোটি গ্রাহকের মধ্যে যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবেন, তাদের জন্য ‘লাইফলাইন’ সুবিধা রাখার প্রস্তাব রয়েছে। আগে ২০০ ইউনিট পর্যন্ত কম দামের সুবিধা থাকলেও এবার তা সীমিত করার কথা ভাবা হচ্ছে। এতে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত গ্রাহকদের বিদ্যুৎ বিল আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অর্থনীতিএলপি গ্যাসজাতীয় সংবাদজ্বালানি সংকটতেলের দামবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডবিইআরসিবিদ্যুতের দামবিদ্যুৎ বিলমূল্যস্ফীতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
0

পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ পেয়েছে দেশের তিনটি প্রতিষ্ঠান। পরিবেশ খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এই...

জাতিসংঘ পুলিশ সম্মেলনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘ পুলিশ সম্মেলনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২০ অপরাহ্ণ
0

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা...

বন্ধ শিল্পকারখানা চালুতে আরও প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেবে সরকার

বন্ধ শিল্পকারখানা চালুতে আরও প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেবে সরকার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ
0

চলতি বছরে আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করে...

নবম পে স্কেল বাস্তবায়নে জটিলতা, নিম্ন গ্রেডে বাড়তে পারে বেশি ইনক্রিমেন্ট

নবম পে স্কেল বাস্তবায়নে জটিলতা, নিম্ন গ্রেডে বাড়তে পারে বেশি ইনক্রিমেন্ট

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে নানা জটিলতা দেখা দিয়েছে। বেতন কমিশনের সুপারিশ, সরকারের আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতার কাঠামো সমন্বয় করতে কাজ...

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের...

Next Post
বাসাইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

বাসাইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

সর্বেশষ

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In