রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

ন্যাটোর সামরিক সম্প্রসারণে বিশ্বে সংঘাতের ঝুঁকি বাড়ছে: উত্তর কোরিয়া

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১১ অপরাহ্ণ
in আন্তর্জাতিক
A A
ন্যাটোর সামরিক সম্প্রসারণে বিশ্বে সংঘাতের ঝুঁকি বাড়ছে: উত্তর কোরিয়া

ন্যাটোর সামরিক সম্প্রসারণে বিশ্বে সংঘাতের ঝুঁকি বাড়ছে: উত্তর কোরিয়া

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক সম্প্রসারণের কঠোর সমালোচনা করে দাবি করেছে, পশ্চিমা দেশগুলোর অস্ত্র ক্রয় ও সামরিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ বিশ্বে সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

শনিবার (১২ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার অভিযোগে ইরানে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা হামলা

ভারতকে ইউরেনিয়াম সরবরাহে রাজি অস্ট্রেলিয়া

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ন্যাটো সম্মেলনের পর সদস্য দেশগুলো শুধু প্রতিরক্ষা ব্যয়ই বাড়াচ্ছে না, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের সঙ্গে সামরিক সহযোগিতাও জোরদার করছে। পিয়ংইয়ংয়ের দাবি, এর মাধ্যমে ন্যাটো সামরিক জোটভিত্তিক মুখোমুখি অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে।

উত্তর কোরিয়ার অভিযোগ, ন্যাটো তাদের বৈধ সার্বভৌম অধিকার ও আত্মরক্ষার সক্ষমতাকে ইচ্ছাকৃতভাবে হুমকি হিসেবে উপস্থাপন করছে। দেশটির ভাষ্য, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকারকে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে।

গত মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ৫০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় এবং প্রতিরক্ষা শিল্পে নতুন বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানোর আহ্বান জানান।

সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে গবেষণা, উন্নয়ন, আধুনিক প্রযুক্তি এবং অস্ত্র উৎপাদনে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। এ বক্তব্যেরও সমালোচনা করেছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ন্যাটো মূলত যুদ্ধ ও সংঘাতকেন্দ্রিক একটি সামরিক জোট, যা ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পরিবর্তে নিজেদের ভূরাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।

এছাড়া, পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রসঙ্গে উত্তর কোরিয়া বলেছে, দীর্ঘদিনের আন্তর্জাতিক চাপ আর কার্যকর হবে না। তাদের মতে, নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে হলে আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের পারমাণবিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা দেশগুলোর ভূমিকাও বিবেচনায় নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তর কোরিয়া দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। এর একদিন আগে দেশটির নেতা কিম জং উন সেনাবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার নির্দেশ দেন এবং পারমাণবিক সক্ষমতা সংখ্যাগত ও গুণগত—উভয় দিক থেকেই বাড়ানোর ঘোষণা দেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: উত্তর কোরিয়াকিম জং উনন্যাটোপারমাণবিক কর্মসূচিযুক্তরাষ্ট্রসামরিক সম্প্রসারণ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার অভিযোগে ইরানে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা হামলা

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার অভিযোগে ইরানে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা হামলা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
0

হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ **এমভি জিএফএস গ্যালাক্সি**-তে হামলার অভিযোগকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।...

ভারতকে ইউরেনিয়াম সরবরাহে রাজি অস্ট্রেলিয়া

ভারতকে ইউরেনিয়াম সরবরাহে রাজি অস্ট্রেলিয়া

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৬ অপরাহ্ণ
0

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের জন্য ভারতকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৯ জুলাই) মেলবোর্নে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যানথনি আলবানিজের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি...

যুদ্ধবিরতির পর ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল আইআরজিসি

যুদ্ধবিরতির পর ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল আইআরজিসি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

যুদ্ধবিরতির পর ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা...

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় বাড়ল ডলারের দাম

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় বাড়ল ডলারের দাম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ
0

যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানে হামলার পর বৈশ্বিক আর্থিক বাজারে আবারও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। নিরাপদ বিনিয়োগের প্রবণতা বাড়ায় সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে মার্কিন ডলার। একই সঙ্গে...

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৬ পূর্বাহ্ণ
0

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে তার কফিন ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দরেই আরেক দফা জানাজার নামাজ...

Next Post
আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

সর্বেশষ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৮ অপরাহ্ণ
ন্যাটোর সামরিক সম্প্রসারণে বিশ্বে সংঘাতের ঝুঁকি বাড়ছে: উত্তর কোরিয়া

ন্যাটোর সামরিক সম্প্রসারণে বিশ্বে সংঘাতের ঝুঁকি বাড়ছে: উত্তর কোরিয়া

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১১ অপরাহ্ণ
বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
এসএসসির উত্তরপত্র ছাত্রকে দিয়ে মূল্যায়ন: শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

এসএসসির উত্তরপত্র ছাত্রকে দিয়ে মূল্যায়ন: শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In