শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জীবনযাপন

প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
in জীবনযাপন
A A
প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

একসময় ডায়াবেটিসকে বয়স্কদের রোগ হিসেবে বিবেচনা করা হলেও এখন শিশু-কিশোরদের মধ্যেও বাড়ছে এই রোগের ঝুঁকি। এমনকি ১০ বছর বয়স হওয়ার আগেই কোনো কোনো শিশুর শরীরে শনাক্ত হচ্ছে টাইপ-২ ডায়াবেটিস। অতিরিক্ত মোবাইল ব্যবহার, খেলাধুলার অভাব, পেটের মেদ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকেরা।

ভারতের আসামে শিশু ও কিশোরদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব ডায়াবেটিস দিবসের আগে চিকিৎসকেরা সতর্ক করে জানিয়েছেন, অনেক শিশুর শরীরে কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই দেখা দিচ্ছে এ রোগ। তাই ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সময়মতো স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।

আরও পড়ুন

রাতে বালিশের পাশে মোবাইল রাখেন? জেনে নিন কতটা নিরাপদ

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। অর্থাৎ, ডায়াবেটিস প্রতিরোধ এবং এর জটিলতা এড়াতে শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। শিশু-কিশোরদের ক্ষেত্রে এ বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

গুয়াহাটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (জিএমসিএইচ) এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক অশোক কৃষ্ণ ভূঁইয়া জানান, একসময় টাইপ-২ ডায়াবেটিস মূলত প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে পরিচিত ছিল। তবে বংশগত প্রবণতা, জীবনযাত্রার পরিবর্তন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এখন ১৮ বছরের কম বয়সীদের মধ্যেও এ রোগ দেখা যাচ্ছে। এমনকি তাঁদের হাসপাতালে ১০ বছরের কম বয়সী শিশুর শরীরেও টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হয়েছে।

পেটের মেদ বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি

চিকিৎসকদের মতে, শিশুদের টাইপ-২ ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ পেটের অতিরিক্ত মেদ। অনেক শিশুকে বাইরে থেকে খুব বেশি স্থূল মনে না হলেও পেটের চারপাশে জমতে পারে অতিরিক্ত চর্বি। এই চর্বি শরীরের বিপাকীয় কার্যক্রমে বাধা সৃষ্টি করে ডায়াবেটিসসহ বিভিন্ন বিপাকীয় রোগের ঝুঁকি বাড়াতে পারে।

অধ্যাপক ভূঁইয়ার মতে, শারীরিক পরিশ্রমের অভাবের সঙ্গে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে। দীর্ঘ সময় মোবাইল ফোন, টেলিভিশন ও কম্পিউটারের সামনে বসে থাকায় শিশুদের দৈনন্দিন শারীরিক কার্যক্রম কমে যাচ্ছে।

মাঠের খেলার জায়গা দখল করছে মোবাইল

ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক নাসিমুর রিয়াজ বলেন, শিশুদের জীবনযাপনে বড় পরিবর্তন এসেছে। আগে শিশুরা দিনের বড় একটি সময় বাইরে খেলাধুলা করে কাটাত। বর্তমানে সেই জায়গা দখল করেছে মোবাইল ফোন, ভিডিও গেম ও টেলিভিশন।

পাশাপাশি শিশুদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে। ঘরে তৈরি পুষ্টিকর খাবারের পরিবর্তে কোমল পানীয়, ফাস্টফুড ও প্যাকেটজাত স্ন্যাকসের প্রতি ঝোঁক বাড়ছে।

চিকিৎসক নাসিমুর রিয়াজের মতে, অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও জাঙ্ক ফুড খাওয়ার পাশাপাশি শারীরিক পরিশ্রম কম হলে শরীরের পক্ষে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ওজন বৃদ্ধির পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে।

অল্প বয়সে ডায়াবেটিস, ভবিষ্যতে গুরুতর জটিলতার আশঙ্কা

বিশেষজ্ঞরা বলছেন, শিশু বয়সে ডায়াবেটিস শনাক্ত হলে বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। সময়মতো রোগ নিয়ন্ত্রণে আনতে না পারলে ভবিষ্যতে হৃদ্‌যন্ত্র, চোখ ও কিডনিতে গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

অধ্যাপক অশোক কৃষ্ণ ভূঁইয়া জানান, গুয়াহাটি ও জিএমসিএইচে ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতা নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে ডায়াবেটিক ফুট আলসার বা ডায়াবেটিসের কারণে পায়ে ঘা হওয়ার ঘটনা উল্লেখযোগ্য। পাশাপাশি ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত কিডনি রোগের ঘটনাও বাড়ছে।

তাঁর মতে, সময়মতো রোগ শনাক্ত না করা এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারা এসব জটিলতার অন্যতম কারণ।

হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ

শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বাড়ার প্রভাব পড়ছে হাসপাতালেও। অধ্যাপক ভূঁইয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগে রোগীর সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। বহির্বিভাগ ও অন্তর্বিভাগ—উভয় ক্ষেত্রেই রোগীর চাপ বেড়েছে। এসব রোগীর মধ্যে ডায়াবেটিসে আক্রান্তদের উল্লেখযোগ্য অংশ রয়েছে।

শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে করণীয়

চিকিৎসকদের পরামর্শ, ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত করতে হবে। নিয়মিত খেলাধুলা ও শারীরিক ব্যায়ামের সুযোগ তৈরি করার পাশাপাশি মোবাইল, টেলিভিশন ও কম্পিউটারের সামনে অতিরিক্ত সময় কাটানোর অভ্যাস কমাতে হবে।

এ ছাড়া চিনিযুক্ত পানীয় ও ফাস্টফুডের পরিবর্তে পুষ্টিকর ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। কোনো শিশুর পারিবারিকভাবে ডায়াবেটিসের ইতিহাস থাকলে কিংবা ঝুঁকির লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের জীবনযাপনে সময়মতো ইতিবাচক পরিবর্তন আনতে পারলে ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাইপ ২ ডায়াবেটিসডায়াবেটিসের ঝুঁকিবিশ্ব ডায়াবেটিস দিবসশিশু স্বাস্থ্যশিশুদের ডায়াবেটিসশিশুদের স্থূলতাস্বাস্থ্য সচেতনতা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাতে বালিশের পাশে মোবাইল রাখেন? জেনে নিন কতটা নিরাপদ

রাতে বালিশের পাশে মোবাইল রাখেন? জেনে নিন কতটা নিরাপদ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৯ অপরাহ্ণ
0

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ঘুমাতে যাওয়ার আগেও অনেকেই ফেসবুক দেখা, মেসেজের উত্তর দেওয়া কিংবা সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করতে...

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ অপরাহ্ণ
0

দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। তবে শুধু কতক্ষণ শরীরচর্চা করছেন, সেটিই নয়; বরং কী ধরনের ব্যায়াম করছেন, তার ওপরও নির্ভর করতে পারে দীর্ঘায়ুর...

ঘুমিয়েও কাটছে না শরীরের ক্লান্তি, নীরবে যে রোগে ভুগতে পারেন

ঘুমিয়েও কাটছে না শরীরের ক্লান্তি, নীরবে যে রোগে ভুগতে পারেন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ অপরাহ্ণ
0

পর্যাপ্ত ঘুমের পরও কি সকালে ঘুম থেকে উঠে শরীরজুড়ে ক্লান্তি অনুভব করেন? কাজে মন বসে না, সামান্য হাঁটাহাঁটি কিংবা ঘরের ছোটখাটো কাজ করতেও হাঁপিয়ে ওঠেন? অনেকেই এমন সমস্যাকে...

সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ অপরাহ্ণ
0

সন্তান জন্মের পর একটি পরিবারে আনন্দের পাশাপাশি বেড়ে যায় নতুন দায়িত্ব ও ব্যস্ততা। তবে নবজাতককে ঘিরে এই আনন্দের আড়ালেও অনেক মা মানসিকভাবে কঠিন সময় পার করেন। কেউ অকারণে...

সুস্থ থাকলেও বছরে যেসব স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি

সুস্থ থাকলেও বছরে যেসব স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩০ অপরাহ্ণ
0

শরীরে কোনো অসুস্থতার লক্ষণ নেই, নিজেকে সুস্থও মনে হচ্ছে—তাই বলে ভেতরে সবকিছু ঠিক আছে, এমনটি ভাবার সুযোগ নেই। অনেক শারীরিক সমস্যা প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ প্রকাশ না করেই...

Next Post
ভাসানী মেলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘চিলড্রেনস হ্যাভেনের’

ভাসানী মেলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘চিলড্রেনস হ্যাভেনের’

সর্বেশষ

রাজকীয় ভোজে নব্বইয়ের হিন্দি গানের আবেশ

রাজকীয় ভোজে নব্বইয়ের হিন্দি গানের আবেশ

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪০ অপরাহ্ণ
ভাসানী মেলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘চিলড্রেনস হ্যাভেনের’

ভাসানী মেলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘চিলড্রেনস হ্যাভেনের’

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিলেন শাকিব, বাস্তব চিত্রে বড় ফারাক

পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিলেন শাকিব, বাস্তব চিত্রে বড় ফারাক

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In