রবিবার, আগস্ট ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

ভূঞাপুর, টাঙ্গাইল

অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানায় ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, আইন আদালত, বিশেষ সংবাদ
A A
ভূঞাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানা; ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

ভূঞাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানা

প্রতিবেদন:
ভূঞাপুর সংবাদদাতা :

টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমতি ছাড়াই পুকুর খননের আড়ালে রাতভর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীদের অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার পৌর এলাকার ছাব্বিশা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাবু (৩১) নামে এক এক্সকাভেটর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

অভিযোগ –

স্থানীয়দের অভিযোগ, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সেলিম কমিশনার ও তার সহযোগীরা এ মাটি ব্যবসার সঙ্গে জড়িত। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সেলিম কমিশনার বলেন, ‘সবকিছুতেই নাক গলাতে হয় না।’

আরও পড়ুন

কুমুদিনী হাসপাতালের সেই সিকিউরিটি ইনচার্জ বরখাস্ত

বিএনপিতে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টার অভিযোগ আমার দেশ পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে

স্থানীয়দের অভিযোগ, ছাব্বিশা গ্রামের বাছেদ ও রশিদের দুটি পুকুর সংস্কারের নামে সেখানকার মাটি কিনে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এ কাজে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সেলিম কমিশনার জড়িত রয়েছেন। গত এক সপ্তাহ ধরে রাত হলেই একটি পুকুরে সেলিম কমিশনারের ভাইয়ের এক্সকাভেটর এবং অন্যটিতে ভাড়া করা এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল।

এলাকাবাসী জানান, শত শত ট্রাক মাটি বহনের কারণে এলজিইডির গ্রামীণ সড়কগুলো ভেঙে যাচ্ছে। অনেক স্থানে রাস্তার পিচ উঠে গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে এসব সড়কে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি ধুলাবালির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাব্বিশা গ্রামের এক যুবক বলেন, ‘সেলিম কমিশনার এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। ইউএনও মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পর আবারও শুরু হয়েছে। রাতভর ট্রাক চলাচলে রাস্তাঘাট নষ্ট হচ্ছে, অথচ কেউ প্রতিবাদ করার সাহস পায় না।’

অভিযুক্ত সেলিম কমিশনারের বক্তব্য –

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সেলিম কমিশনার মুঠোফোনে বলেন, ‘তদন্ত করে দেখেন। আমার নাম আসলে আমি কী করতে পারি? নিজের পুকুরও কি সংস্কার করতে পারবে না? আমি মাটি কিনতেই পারি। মাটি কি অবৈধ জিনিস?’

ক্ষুব্ধ হয়ে তিনি আরও বলেন, ‘সবকিছুতেই নাক গলাতে হয় না। ১৭ বছর কোথায় ছিলেন? সারা বাংলাদেশেই ভাটায় মাটির প্রয়োজন। আমার মাটি আমি বিক্রি করতে পারব না? এটার জন্য আবার জবাবদিহি করতে হবে?’

তবে এ বিষয়ে অভিযুক্ত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসনের বক্তব্য –

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্থানে এক্সকাভেটর পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক্সকাভেটর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য একটি স্থানে থাকা এক্সকাভেটর দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অননুমোদিতভাবে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিক্রির সুযোগ নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ‘অবৈধভাবে কেউ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। উপজেলা প্রশাসনের অভিযানে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে।’

উল্লেখ্য, এর আগে ভূঞাপুরের লিচুর বাজারে অতিরিক্ত মূল্য আদায় ও কথিত সিন্ডিকেট পরিচালনার অভিযোগেও আলোচনায় আসেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সেলিম কমিশনার। গত ৩০ মে এ বিষয়ে সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ফলপট্টিতে অভিযান চালায় এবং পরবর্তীতে বাজারে লিচুর দাম কমে আসে বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবৈধ মাটি ব্যবসায়ীজরিমানানেতাবহিষ্কৃতবিএনপিভূঞাপুর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কুমুদিনী হাসপাতালের সেই সিকিউরিটি ইনচার্জ বরখাস্ত

কুমুদিনী হাসপাতালের সেই সিকিউরিটি ইনচার্জ বরখাস্ত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৬ — শ্রাবণ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ প্রশাসনিক...

বিএনপিতে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টার অভিযোগ 'আমার দেশ' পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে

বিএনপিতে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টার অভিযোগ আমার দেশ পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৪ পূর্বাহ্ণ
0

বিএনপিতে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টায় সক্রিয় থাকার অভিযোগ উঠেছে আমার দেশ' পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধির বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এই অভিযোগ করেছেন।...

কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জের বিরুদ্ধে তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জের বিরুদ্ধে তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৬ — শ্রাবণ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনের বিরুদ্ধে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি...

কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
0

কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচালিত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, অননুমোদিত অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা প্রণয়নের দাবিতে সরকারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো...

এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত

এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ পূর্বাহ্ণ
0

মেয়াদ শেষ হওয়ার আগেই সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতিকে অপসারণ করে নতুন সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নিয়োগের বৈধতা জানতে সংশ্লিষ্টদের...

Next Post
৩২ মাস পর মাঠে নামলেন নেইমার

৩২ মাস পর মাঠে নামলেন নেইমার

সর্বেশষ

কুমুদিনী হাসপাতালের সেই সিকিউরিটি ইনচার্জ বরখাস্ত

কুমুদিনী হাসপাতালের সেই সিকিউরিটি ইনচার্জ বরখাস্ত

আগস্ট ৯, ২০২৬ — শ্রাবণ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ পূর্বাহ্ণ
না ফেরার দেশে মেসির বাবা হোর্হে

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে

আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৫ অপরাহ্ণ
বাসাইলে বাজার মনিটরিং, অনিয়মের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বাসাইলে বাজার মনিটরিং, অনিয়মের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ অপরাহ্ণ
দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী টুকু

আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে বৃদ্ধার স্বর্ণের দুল ছিনতাই

মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে বৃদ্ধার স্বর্ণের দুল ছিনতাই

আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In