মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

অভিবাসী কর্মীদের সুরক্ষায় আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬ — শ্রাবণ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৪ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
অভিবাসী কর্মীদের সুরক্ষায় আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ

অভিবাসী কর্মীদের সুরক্ষায় আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (৩ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধি দল, আলোচনা হবে শ্রমবাজার নিয়ে

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে বৈশ্বিক অভিবাসন অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিনের সহযোগিতার জন্য আইওএমকে ধন্যবাদ জানান।

তিনি নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইওএমের আরও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষিখাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন আন্তর্জাতিক শ্রমবাজার সৃষ্টি এবং ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে নারী অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা জোরদারের আহ্বানও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ ছাড়া সংকটাপন্ন দেশগুলো থেকে বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে আইওএমের ভূমিকার প্রশংসা করে নিরাপদ প্রত্যাবর্তন, টেকসই পুনর্বাসন, জলবায়ুজনিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তার প্রশংসা করেন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

অন্যদিকে, আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের নেতৃত্ব ও বৈশ্বিক ভূমিকার প্রশংসা করেন। বৈঠকের শেষে উভয় পক্ষ নিরাপদ অভিবাসন, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অভিবাসনঅভিবাসী কর্মীআইওএমআন্তর্জাতিক শ্রমবাজারনিরাপদ অভিবাসনপররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশমানবপাচাররোহিঙ্গাশামা ওবায়েদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধি দল, আলোচনা হবে শ্রমবাজার নিয়ে

ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধি দল, আলোচনা হবে শ্রমবাজার নিয়ে

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করতে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি...

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ
0

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।...

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা...

ঢাকার বায়ুদূষণ কমেছে, শীর্ষে সৌদি আরবের রিয়াদ

ঢাকার বায়ুদূষণ কমেছে, শীর্ষে সৌদি আরবের রিয়াদ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
0

টানা কয়েক দিনের বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি এসেছে। ফলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষ ২০-এর বাইরে রয়েছে ঢাকা। মঙ্গলবার...

টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ

টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ পূর্বাহ্ণ
0

দেশের শিল্পখাতে নানা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ডব্লিউটিওর (WTO) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি...

Next Post
জেলা পরিষদের চেয়ারম্যান-প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের নির্দেশ

জেলা পরিষদের চেয়ারম্যান-প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের নির্দেশ

সর্বেশষ

কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
সখীপুরের কালমেঘায় অসুস্থ প্রবাসীকে রাস্তায় ফেলে গেল পরিবার

সখীপুরের কালমেঘায় অসুস্থ প্রবাসীকে রাস্তায় ফেলে গেল পরিবার

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৭ অপরাহ্ণ
ফিলিস্তিনি বন্দিদের কারাগারের কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

ফিলিস্তিনি বন্দিদের কারাগারের কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In