মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

অ্যাক্রেডিটেশনের লক্ষ্যে মাভাবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
অ্যাক্রেডিটেশনের লক্ষ্যে মাভাবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

অ্যাক্রেডিটেশনের লক্ষ্যে মাভাবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

প্রতিবেদন:
মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘অ্যাক্রেডিটেশনের জন্য শিক্ষাক্রম ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আইকিউএসি-র উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

আরও পড়ুন

নাগরপুরে ১৩৮ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের আমেজ

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, গণিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং জ্ঞানের সব শাখার মূল ভিত্তি। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন বা স্বীকৃতি অর্জন করা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে শিক্ষাক্রম প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন ও নিয়মিত পরিমার্জনের ওপর জোর দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, কাঙ্ক্ষিত স্বীকৃতি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার গুণগত মানোন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় শিক্ষার্থীদের শিখনফল অর্জন নিশ্চিত করার পাশাপাশি পাঠ্যক্রম রূপরেখা, নথি, মূল্যায়ন পদ্ধতি ও একাডেমিক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ও সংরক্ষণ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মোঃ আনিছুর রহমান বলেন, বিজ্ঞানের হৃদপিণ্ড হচ্ছে গণিত। বিশ্ববিখ্যাত প্রাচীন গ্রীক দার্শনিক থেলিস অব মিলেতাসও গণিত শিখতে মিশরে গিয়েছিলেন। সামাজিক উন্নয়ন ও বুদ্ধিমত্তার বিকাশে গণিতের কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, স্বীকৃতি অর্জন কেবল একটি সনদ পাওয়ার বিষয় নয়, বরং এটি শিক্ষা কার্যক্রমের গুণগত মান যাচাই ও উন্নয়নের অন্যতম মাধ্যম। নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে শিক্ষাক্রম ব্যবস্থাপনা আরও কার্যকর করা হলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জন নিশ্চিত হবে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্বীকৃতির গুরুত্ব, স্বীকৃতি অর্জনের জন্য শিক্ষাক্রমের প্রয়োজনীয়তা, কোর্স লার্নিং আউটকাম ও প্রোগ্রাম লার্নিং আউটকাম সংশোধন, শিখনফল অর্জন নিশ্চিতকরণে মূল্যায়ন কৌশল, পাঠ্যক্রম রূপরেখা প্রণয়ন, পাঠ্যক্রম নথি প্রস্তুত ও সংরক্ষণ এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিব ইশতিয়াক আহমেদ এবং অতিরিক্ত পরিচালক ড. মোঃ খাইরুল ইসলাম। এই আয়োজনে পাঠ্যক্রম রূপরেখা প্রস্তুতের ওপর অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং পরবর্তীতে প্রশ্নোত্তর ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ মুছা মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকমণ্ডলী অংশ নেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অ্যাক্রেডিটেশনআইকিউএসিউচ্চশিক্ষাটাঙ্গাইলবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়মাভাবিপ্রবিশিক্ষাক্রম ব্যবস্থাপনাশিক্ষার মান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে ১৩৮ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের আমেজ

নাগরপুরে ১৩৮ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের আমেজ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২২ অপরাহ্ণ
0

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে টাঙ্গাইলের নাগরপুরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আগামী ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গাপূজা। উপজেলার ১২টি...

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
0

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইল সদর থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের শ্রী শ্রী কালিবাড়ীর নাটমন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী কালিবাড়ীর প্রধান...

বাসাইলে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাসাইলে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সমাবেশ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
0

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বাসাইল উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস...

মির্জাপুরে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

মির্জাপুরে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং অতিরিক্ত দামে ফল বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে...

মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
0

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবস্থান আরও উন্নত করতে কৌশলগত পরিকল্পনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ‘Strategic Lessons and Frameworks for University Ranking Improvement’...

Next Post
টাঙ্গাইলে আন্তজার্তিক আদিবাসী দিবসে মানববন্ধন ও র‌্যালী

টাঙ্গাইলে আন্তজার্তিক আদিবাসী দিবসে মানববন্ধন ও র‌্যালী

সর্বেশষ

সচিব থেকে সাবরেজিস্ট্রার- পদায়ন-পদোন্নতিতে বাণিজ্য বন্ধে লটারির সিদ্ধান্ত

সচিব থেকে সাবরেজিস্ট্রার- পদায়ন-পদোন্নতিতে বাণিজ্য বন্ধে লটারির সিদ্ধান্ত

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
নাগরপুরে ১৩৮ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের আমেজ

নাগরপুরে ১৩৮ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের আমেজ

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২২ অপরাহ্ণ
টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
বাসাইলে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাসাইলে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In