বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home স্বাস্থ্য ও চিকিৎসা

করোনা উৎসব; বাড়ছে ঝুঁকি

মার্চ ৩১, ২০২০ — চৈত্র ১৮, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ
in স্বাস্থ্য ও চিকিৎসা
A A

সারাবিশ্ব যখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে জনসমাগম বন্ধ, লকডাউন, ট্রেনসহ সকল প্রকার গণ পরিবহণ বন্ধ, বিমান চলাচল বন্ধ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষকে ঘরে থাকার নির্দেশনা দিচ্ছেন; আর মানুষ যখন ঘরে বসে নিজের ও পরিবারের নিরাপত্তায় চিন্তিত; তখন আরেকদিকে চলছে এক ধরণের উৎসব। করোনা উৎসব। মানে কিছু মানুষ নিজেদের জাহিরী করতে নানারকম ভাবে তৈরি করছে জনসমাগম। করোনাকে উৎসব বানিয়ে সেই উৎসবে যোগ দিচ্ছে সবাই মিলে, সামাজিক দূরত্বের কথা ভুলে।

এই সকল কর্মকান্ডকে ভবিষ্যতের (বেঁচে থাকলে) পাথেয় হিসেবে রাখছে বলে মন্তব্য করেছেন সমাজের সচেতন ব্যক্তিরা। তারা বলছেন, যেখানে করোনা প্রতিরোধের প্রধান উপায় হলো সামাজিক দূরত্ব। সেখানে মাস্ক বিতরণ, হাত ধোঁয়া, শোধন কার্যক্রম, খাদ্য বিতরণের নামে বিভিন্ন জনসমাগম তৈরি করে সামাজিক দূরত্ব কমিয়ে আনা হচ্ছে। এতে করে বাড়ছে করোনার ঝুঁকি।

আরও পড়ুন

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ’ত্যু’, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃ’ত্যু, নতুন শ’না’ক্ত ১২২৫

তারা আরো বলছেন, এসব কাজও করতে হবে তবে সেটা সামাজিক দূরত্ব বজায় রেখে। কোনভাবেই সামাজিক দূরত্ব কমানো যাবে না। পাশাপাশি মানুষকে ঘরের বাইরে আকর্ষণ করে, সেরকম কোন কার্যক্রম গ্রহণ করা যাবে না। করলেই বিপদ মহামারী আকার ধারণ করবে। আর সেই মহামারীতে কত মানুষের মৃত্যু হবে তা কেউ ধারণা করতে পারবে না।

আর এই জন সমাগম তৈরিতে সবচেয়ে বেশি এগিয়ে কিছু জনপ্রতিনিধি। যেমন- টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলার হেলাল ফকির। তিনি নিজের লোকজন নিয়ে জন্মদিন, মাস্ক বিতরণ নামে বেশ কয়েকটি জনসমাবেশ করেছেন গত ৩/৪ দিনে। “হেলাল ফকির সমর্থক গোষ্ঠী” ও ঘঁৎঁষরংষধস ঝঁহধ নামক দুটি ফেসবুক আইডি থেকে এই সকল অনুষ্ঠানের ছবি প্রতিনিয়ত পোস্ট করা হচ্ছে। এতে দেখা যায়, কাউন্সিলার হেলাল ফকির একজন জনপ্রতিনিধি হয়েও করোনাভাইরাস সংক্রান্ত সরকারী কোন নির্দেশনা মানছেন না। এতে করোনার ঝুঁকি বাড়ছে বলে অভিমত ব্যক্ত করছেন চিকিৎসক ও সচেতন মহল।

এরকম হেলাল ফকিরদের মতো জনপ্রতিনিধিরা উদ্বুদ্ধ হচ্ছেন উর্ধ্বতনদের দেখে বলে মন্তব্য করেছেন অনেকে।

টাঙ্গাইল পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলার বলেন, আমরা তো প্রতিনিয়ত আমাদের এলাকায় সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করতেছি, কিন্তু এত লোক সমাগম করে নয়। এই করোনাভাইরাস প্রতিরোধ করতে হলে সরকার নির্দেশনা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বারে বারে সাবান দিয়ে হাত ধুঁতে হবে।

এবিষয়ে টাঙ্গাইল নাগরিক কমিটির মীর মেহেদী বলেন, করোনাকে জয় করতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নাই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? জনপ্রতিনিধি, জন প্রশাসনের কর্মকর্তা যারা এই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করবেন, তাদেরও দেখি একঝাঁক লোকজন নিয়ে কখনো মাস্ক দিচ্ছে, কখনো স্প্রে করছে আবার কখনো খাবার বিতরণ করছে, কখনো জনগণকে সচেতন করছেন। সাথে থাকছে গণমাধ্যমকর্মীরা। এতে করে সামাজিক দূরত্ব কমে যাচ্ছে। ঝুঁকি বাড়ছে।

এবিষয়ে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব বলেন, পদ্মা সেতু থেকে শুরু করে দেশের সব মেগা প্রকল্পে চীনের লোক কাজ করছে। প্রথমত যে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, তা হয় নাই। কিন্তু তার পরেও তা গ্রহণ করা হচ্ছে না। ডাক্তারদের পিপিই দেয়া হয় নাই। আমরা হ-য-ব-র-ল বা বিশৃঙ্খল জাতিতে পরিনত হয়ে গেছি। যার যেমন ইচ্ছা তেমনি চলছি। করোনা প্রতিরোধ বা প্রতিহত করতে গিয়ে যে উৎসব শুরু করেছি এর ফল হিতে বিপরীত না হয়। এই মূহুর্তে দেশের সাধারণ কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদেরও দেখতে হবে, তবে সেটা এই জনসমাগম তৈরি করে নয়, সব ক্ষেত্রেই একটা দূরত্ব বজায় রাখতে হবে। সেটা হচ্ছে না। স্থানীয় পত্র-পত্রিকায় সেরকম ছবিই দেখতে পাই। যা বন্ধ করতে হবে, দেশের স্বার্থে, মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে। আর এই যে কর্মকান্ড শুরু হয়েছে তা তো আরো ভয়াবহ। একজন আরেকজনকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে। আবার কেউ ভাবছে আমি কি পিছিয়ে পড়লাম।

করোনা বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক এক ভিডিও বার্তায় বলেন, আপনারা কেউ দয়া করে ঘরের বাইরে যাবেন না, সকলেই ঘরের ভিতরে থাকবেন। এখন পর্যন্ত ঘরের বাইরে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় না। এই ভাইরাসটা যেন বিস্তার লাভ করতে না পারে সে জন্য সরকার ১০ দিনের একটা ছুটি ঘোষণা করেছে, এই ছুটিতে আমাদের মধ্যে একটু এলোমেলো হয়ে গেছে। এই ছুটিতে যার যার বাসস্থানে না থেকে গ্রামের বাড়িতে চলে গেছে এইটা একটু আশঙ্কার বিষয়।

এবিষয়ে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম সজিব বলেন, করোনা ভাইরাস ছোঁয়াচে ও প্রাণঘাতী। তাই আপনি যত দূরত্ব বজায় রেখে চলবেন, আপনি তত নিরাপদ থাকবেন। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার বার এই সচেতনতা মূলক প্রচারণা চালাচ্ছেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ'ত্যু', হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ’ত্যু’, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৮ অপরাহ্ণ
0

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। সোমবার...

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃ'ত্যু, নতুন শ'না'ক্ত ১২২৫

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃ’ত্যু, নতুন শ’না’ক্ত ১২২৫

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর)...

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
0

কোন প্রকার দরপত্র আহ্বান ছাড়াই ডাল-পালা ছাঁটাইয়ের নাম করে গাছের অর্ধেকই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিনের...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
0

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া...

ডেঙ্গু শনাক্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় ২১৬৭

ডেঙ্গু শনাক্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় ২১৬৭

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
0

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে...

Next Post

মধুপুরে জ্বর-বমি-পাতলা পায়খানা নিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

সর্বেশষ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ অপরাহ্ণ
রামপালের কয়লা সরবরাহে নতুন প্রতিযোগিতা, আলোচনায় লিয়ানেক্স

রামপালের কয়লা সরবরাহে নতুন প্রতিযোগিতা, আলোচনায় লিয়ানেক্স

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০১ অপরাহ্ণ
শ্রীলঙ্কাকে ৪ গোলের ব্যবধানে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৪ গোলের ব্যবধানে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৫ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক

মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ অপরাহ্ণ
ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন স্তরে কত দিন বন্ধ?

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন স্তরে কত দিন বন্ধ?

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In