শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
in সারাদেশ
A A
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—সাখাওয়াত, সোহেল, আল আমিন, সাদ্দাম, উজ্জল, অন্তর ও ফয়জুর। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

আরও পড়ুন

রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব নয় : পিংক বাসের চালক

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁন মিয়া, মো. জিয়ার, শাহ আলম, কাওসার, রিফাত, সুমন ও মোস্তফা। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম দিদার জানান, ২০১৬ সালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলতাফুর রহমান আতা ও বিদ্রোহী প্রার্থী ইছাহাকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ওই ঘটনায় ইছাহাকের সমর্থক ও আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তফাকে গ্রেপ্তার করতে ২০১৬ সালের ১০ এপ্রিল গজারিয়া গ্রামে যায় পুলিশ। মোস্তফার বাড়ি চিনতে না পেরে পুলিশ প্রতিবেশী মহর আলী ও তাঁর ভাতিজা স্বপন মিয়ার কাছে বাড়িটির অবস্থান জানতে চায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মোস্তফাকে গ্রেপ্তার করে।

পরে জামিনে মুক্ত হয়ে মহর আলী ও স্বপনের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন মোস্তফা। পরিকল্পনা অনুযায়ী, ২০১৬ সালের ১৬ মে রাতে গান-বাজনার কথা বলে সাখাওয়াত ও সোহেল তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

পরে সাদ্দামের কথিত প্রেমিকাকে তুলে আনার কথা বলে তাদের জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার একটি পাটখেতে নেওয়া হয়। সেখানে মোস্তফার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মহর আলী ও স্বপন মিয়াকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার তিন দিন পর ওই পাটখেত থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহর আলী ও স্বপন মিয়া সম্পর্কে আপন চাচা-ভাতিজা ছিলেন।

এ ঘটনায় স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আদালতের রায়চাচা-ভাতিজা হত্যাজামালপুরজামালপুরের খবরমাদারগঞ্জমৃত্যুদণ্ডযাবজ্জীবনহত্যা মামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব নয় : পিংক বাসের চালক

রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব নয় : পিংক বাসের চালক

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
0

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গোলাপি রঙের ‘পিংক বাস’ সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা...

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ অপরাহ্ণ
0

হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার...

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
0

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা ও নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় উজ্জ্বল মোল্লা (৪০) ও ওয়াসিম মোল্লা (২৫) নামে...

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
0

ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এই বাসগুলোর চালক, কন্ডাক্টর...

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৬ — শ্রাবণ ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৫ অপরাহ্ণ
0

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল...

Next Post
রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব নয় : পিংক বাসের চালক

রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব নয় : পিংক বাসের চালক

সর্বেশষ

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর

আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর

আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে শপথ আজ

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে শপথ আজ

আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
গোপালপুরে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

গোপালপুরে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২২ অপরাহ্ণ
জাপানের ইয়োমিকাতা ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

জাপানের ইয়োমিকাতা ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In