খবরবাংলা ডেস্ক :
২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা নামল নতুন চ্যাম্পিয়ন স্পেনকে দিয়ে। শিরোপা নির্ধারণী ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে স্প্যানিশরা। তবে ব্যক্তিগত অর্জনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে টানা দুই বিশ্বকাপে এই সম্মান অর্জন করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন এই ফরাসি তারকা।
সেমিফাইনাল পর্যন্ত লিওনেল মেসি ও এমবাপ্পের গোল ছিল সমান ৮টি। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে এমবাপ্পে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন। অন্যদিকে ফাইনালে গোল করতে না পারায় মেসিকে পেছনে ফেলেই গোল্ডেন বুট নিশ্চিত করেন তিনি।
এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই আসরে গোল্ডেন বুট জয়ের রেকর্ড গড়লেন এমবাপ্পে। পাশাপাশি বিশ্বকাপে মোট ২২ গোল নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও শক্তিশালী করলেন তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











