মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ঢাকায় দ্বিতীয় ও জাহাঙ্গীরনগরে প্রথম হয়েছে টাঙ্গাইলের ঊর্মি

অক্টোবর ১৮, ২০১৯ — কার্তিক ৩, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
in জাতীয়, শিক্ষা ও ক্যাম্পাস
A A

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাবিতে দ্বিতীয় ও জাবিতে প্রথম স্থান অর্জনের নেপথ্যে পরিশ্রম আর আত্মবিশ্বাস সবচেয়ে বেশি কাজ করেছে বলে মনে করেন ঊর্মি। ‘দুই বিশ্ববিদ্যালয়েই ভর্তি পরীক্ষা ভালোই দিয়েছিলাম। তবে এত ভালো ফল আসবে তা ভাবিনি। দুই বিশ্ববিদ্যালয়েই সুযোগ পেয়েছি। এটি আল্লাহর ইচ্ছা আর বাবা-মায়ের দোয়া ছাড়া কিছুই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমার স্বপ্ন ছিল।’ দেশের শীর্ষ দুই বিশ্ববিদ্যালয়ে এমন কৃতিত্বের পর খুবই আনন্দিত নুরুন নাহার ঊর্মি। আর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এসব কথা বলেন ঊর্মি।

তিনি বলেন, ‘পরিশ্রম না করে শুধু মেধা থাকলেই সফলতা পাওয়া সম্ভব নয়। এসএসসি পরীক্ষায় ভালো ফল করার পর থেকে আমার বাবা-মা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। শুধু চান্স পেলেই হবে না, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো অবস্থান তৈরির জন্য উৎসাহ জুগিয়েছেন তারা। আমার বিশ্বাস ছিল অমি চান্স পাবই। আজ সে স্বপ্নই পূরণ হতে চলেছে।’

আরও পড়ুন

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা

ইতালিতে বাঁধনের ওপর হামলা, প্রতিবাদ জানিয়ে পাশে থাকার বার্তা সারজিসের

ঊর্মি আরও বলেন, বাংলা, ইংরেজি, সাহিত্য, ভূগোল এবং ইতিহাসের প্রতি আমার আগ্রহ অনেক বেশি। তাই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেও মানবিক বিভাগে এইচএসসিতে ভর্তি হই।’

ভবিষ্যতে কি হতে চান প্রশ্নে ঊর্মি বলেন, ‘অবশ্যই শিক্ষক হতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই আমি। আমার বাবা-মা শিক্ষকতা করেন। এ পেশাকে আমি অন্তরে লালন করি। শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মানের জায়গা অনন্য উচ্চতায়।’

জানা যায়, প্রচ- মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী নুরুন নাহার ঊর্মি। শিক্ষা জীবনে পঞ্চম শ্রেণি থেকে সব বোর্ড পরীক্ষায়ই জিপিএ-৫ পেয়েছেন। বাবা-মা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, নিজের কঠোর পরিশ্রম ও কঠোর অধ্যবসায় সফলতার ধারাবাহিকতা ধরে রেখেছে তিনি।

ধনবাড়ী প্রি-ক্যাডেট ইনস্টিটিউট থেকে ২০১১ সালে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পায় ঊর্মি। ২০১৪ সালে ধনবাড়ী কলেজিয়েট স্কুল থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়।

২০১৭ সালে একই স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০১৯ সালে ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন ঊর্মি।

মেয়ের এমন সফলতায় উচ্ছ্বসিত বাবা নজরুল ইসলাম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী শিক্ষক হওয়ায় ঊর্মি বেশিরভাগ সময় আমাদের সঙ্গে স্কুলে যেত। পড়ালেখার প্রতি সেই সময় থেকেই তার ঝোঁক ছিল। আমাদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষকদের সঠিক দিক-নির্দেশনায় লেখাপড়া করায় এমন সাফল্য পেয়েছে ঊর্মি। তার জন্য আমরা গর্বিত।’

ঊর্মি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গঙ্গাবর গ্রামের নজরুল ইসলাম ও মা লুৎফুননিসা খানম দম্পতির সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে দ্বিতীয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন। তার বাবা নজরুল ইসলাম ও মা লুৎফুননিসা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৩ অপরাহ্ণ
0

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রমণ ব্যয়ের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করা, নির্ধারিত সময়ের...

ইতালিতে বাঁধনের ওপর হামলা, প্রতিবাদ জানিয়ে পাশে থাকার বার্তা সারজিসের

ইতালিতে বাঁধনের ওপর হামলা, প্রতিবাদ জানিয়ে পাশে থাকার বার্তা সারজিসের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
0

ইতালিতে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাঁধনের প্রতি...

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ, নতুন ট্রেনেরও প্রস্তাব দিচ্ছে ঢাকা

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ, নতুন ট্রেনেরও প্রস্তাব দিচ্ছে ঢাকা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ অপরাহ্ণ
0

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় তিন যাত্রীবাহী ট্রেন—মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃসরকারি...

অপশক্তি ও চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে: রিজভী

অপশক্তি ও চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে: রিজভী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৫ অপরাহ্ণ
0

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে। তবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে...

বিতর্কিত নোটিশের জেরে শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবির হাদি হল প্রোভোস্টের পদত্যাগ

বিতর্কিত নোটিশের জেরে শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবির হাদি হল প্রোভোস্টের পদত্যাগ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৪ অপরাহ্ণ
0

পরপর দুইটি বিতর্কিত নোটিশ জারির জেরে তোপের মুখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শহীদ ওসমান হাদী হলের প্রোভোস্ট পদ থেকে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অধ্যাপক ড....

Next Post

জীবন বীমা জীবন নিল সুফিয়ার; স্বামী, ছেলে ও ভাগিনার স্বীকারোক্তি

সর্বেশষ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৩ অপরাহ্ণ
ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি ইদ্রিস গ্রেপ্তার

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি ইদ্রিস গ্রেপ্তার

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৬ অপরাহ্ণ
ইতালিতে বাঁধনের ওপর হামলা, প্রতিবাদ জানিয়ে পাশে থাকার বার্তা সারজিসের

ইতালিতে বাঁধনের ওপর হামলা, প্রতিবাদ জানিয়ে পাশে থাকার বার্তা সারজিসের

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু আজ, প্রথম রাতেই রিয়াল-ইন্টার মহারণ

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু আজ, প্রথম রাতেই রিয়াল-ইন্টার মহারণ

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০০ অপরাহ্ণ
ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ, নতুন ট্রেনেরও প্রস্তাব দিচ্ছে ঢাকা

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ, নতুন ট্রেনেরও প্রস্তাব দিচ্ছে ঢাকা

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In