বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

ঘরের বাইরে এলে, আমি ভাবীর গলায় চাকু দিয়ে পোচ মারি

অক্টোবর ১৫, ২০১৯ — আশ্বিন ৩০, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ৬:০৩ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, আইন আদালত
A A

আলামিনের ঘরে থাকা আট লাখ টাকার লোভেই সাত মাসের অন্তঃস্বত্ত্বা লাকী বেগম ও তার চার বছরের মেয়েকে খুন করে রাইজ উদ্দিন। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মো. আব্দুল্লাহ আল মাসুম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমুলি আদালত টাঙ্গাইল সদর এর আদালতে আসামি রাইজ উদ্দিন ১২ পৃষ্ঠার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

বিষয়টি জেলা গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) এর অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

ক্রস-ফায়া-র সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্য নিয়ে ফিরেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

অন্যদিকে আদালত সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মো. সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম এর টাঙ্গাইল সদর এর আমুলি আদালতে আসামি রাইজ উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এসময় রাইজ উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে বর্ণনায় বলেন, আমি অনেক দিন যাবৎ আলামিনের সাথে থাকি। এরই মাঝে একদিন আমি ও আমার আরেক বন্ধু মিলে ওর বাড়ি থেকে আমি টাকাও নিয়ে আসি আর নানান ভাবে বিশ্বাস অর্জন করে টাকা রাখার জায়গা জেনে নেই। এর মধ্যে আমি জানতে পারি আলামিন ১০ লক্ষ টাকা ব্যাংকে রাখবে। আর আমি সেই সুযোগ খুজতে থাকি কবে আলামিনের কাছে সেই টাকা আসবে। এর মধ্যেই জানতে পারি আলামিন টাকা এনে বাড়িতে রেখেছে।

এরপর ঘটনার দিন রাতে আলামিনের বাসায় গিয়ে ভাবিকে বলি, ভাবী আমাকে পুলিশ ধাওয়া করেছে। আমি দৌঁড়ে পালাইছি। আমাকে এক গ্লাস পানি দেন। ভাবী আমাকে পানি দিলে, পানি খেয়ে ভাবীকে বলি, দেখেন তো বাইরে পুলিশ আছে কিনা? ভাবী বাইরে বের হলে আমি তার গলায় চাকু দিয়ে পোচ মারি। তখন সে মাটিতে পড়ে গেলে তার উপর বসে আরো কয়েকবার চাকু দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করি। তখন তার মেয়ে বাইরে বের হয়ে আমাকে বলে, চাচু মাকে মাইরো না। তার মাকে মারার ঘটনা দেখে ফেলায় তাকেও মেরে ফেলি। তারপর টাকা নিয়ে পালিয়ে যাই।

ঘটনাটি রাইজ উদ্দিন পূর্ব পরিকল্পনা মোতাবেক করেছেন বলেও সে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করে রাইজ উদ্দিন। এরপর তিনি পালিয়ে যাননি। তিনি সকলের সাথে মিশে সকলের গতিবিধি লক্ষ্য রাখতে থাকেন। তাছাড়া তিনি আলামিনকে নানা ভাবে সান্তনা দেন। ঘটনার রাতেই আলামিনের নানী শাশুড়ী ও মামা শ^শুড় বাড়ি থেকে টাকা নেয়ার বিষয়টি উল্লেখ করেন। আলামিন রাতেই রাইজ উদ্দিনের মোবাইলে ফোন দিলে সে ফোন ধরে নাই। পরের দিন সকালে আবার তাকে ফোন দিলে রিসিভ করে নাই। এতে সবার সন্দেহ হলে তারা ঘটনাটি ডিবি পুলিশকে জানায়। এরপর ডিবি পুলিশ তার দিকে লক্ষ্য রাখতে থাকে। একপর্যায়ে ঐ দিন বিকাল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তারপর রাইজ উদ্দিন পুলিশের কাছে সকল ঘটনা খুলে বলে ও আদালতে জবানবন্দী দিতে রাজি হয়।

নিহত লাকীর বাবার বাড়ি সদর উপজেলার হুগড়া ইউনিয়নের রামনগর গ্রামে। ওই দিনই নিহত লাকির বাবা হাসমত আলী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং...

ক্র'স'ফা'য়া'র সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্য নিয়ে ফিরেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

ক্রস-ফায়া-র সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্য নিয়ে ফিরেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ অপরাহ্ণ
0

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)–এর বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আইজিপি...

৩৫ বছর পেরোলেই আর আইনজীবী হওয়া যাবে না, বার কাউন্সিল

৩৫ বছর পেরোলেই আর আইনজীবী হওয়া যাবে না বার কাউন্সিল

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ অপরাহ্ণ
0

আইনজীবী হিসেবে নতুন করে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ১ জানুয়ারি ২০৩০ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বার...

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩২ অপরাহ্ণ
0

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির...

আনিসুল হকের দুর্নীতির মামলায় চার্জশিট গ্রহণ

আনিসুল হকের দুর্নীতির মামলায় চার্জশিট গ্রহণ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫০ অপরাহ্ণ
0

আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪ লাখ টাকা ৩২ হাজার ৯৪১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলার চার্জশিট আমলে গ্রহণ...

Next Post

ঢাকায় দ্বিতীয় ও জাহাঙ্গীরনগরে প্রথম হয়েছে টাঙ্গাইলের ঊর্মি

সর্বেশষ

অনিশ্চয়তা কাটিয়ে পরীক্ষার পথে শুভ, সহায়তায় এবিজি ফাউন্ডেশন

অনিশ্চয়তা কাটিয়ে পরীক্ষার পথে শুভ, সহায়তায় এবিজি ফাউন্ডেশন

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In