বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

পরীমণিকে শোরুম উদ্বোধনে বাঁধা দেয়ার অভিযোগ, অনুষ্ঠান স্থগিত

জানুয়ারি ২৬, ২০২৫ — মাঘ ১৩, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ২:২৮ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, কালিহাতী, জীবনযাপন
A A
পরীমণিকে শোরুম উদ্বোধনে বাঁধা দেয়ার অভিযোগ, অনুষ্ঠান স্থগিত

চিত্র নায়িকা পরিমণি

টাঙ্গাইলে পরীমণিকে পরীমণিকে শোরুম উদ্বোধনে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। জেলার কালিহাতিতে অথেনটিক প্রোডাক্ট হারল্যানের স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমণি আসার কথা ছিল। এ খবরে তার ভক্ত ও যুবকরা অপেক্ষার উচ্ছ্বাসে মেতেছিল। কিন্তু বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে সমালোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পরীমণিকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল। চাপের মুুখে পড়ে অথেনটিক রিটেইল কসমেটিক্স শপ ‘হারল্যান স্টোর’টির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুন রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটির উদ্বোধনের কথা ছিল।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে অথেনটিক রিটেইল কসমেটিক্স শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। বিষয়টি নিয়ে গত দুই-তিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুুসুুল্লিরা পরীমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন। পরীমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না আনা হয়, সে ব্যাপারে আন্দোলনসহ অবস্থান কর্মসূচির ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়। পরীমণির উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ব্যাপারে থানা পুুলিশ ও শোরুম কর্তৃপক্ষের সাথে কথা বলেন হেফাজতে ইসলামের নেতাসহ কয়েকজন মুসুল্লি। এছাড়াও বিভিন্ন মসজিদে জুমআ’র নামাজে খুৎবা’র আগে পরীমণিকে ঠেকানোর ব্যাপারে পদক্ষপ নেওয়ার জন্য আলোচনা হয়। শোরুমটির উদ্বোধনের সময় যতই ঘনিয়ে আসছিল, এলেঙ্গায় ততই উত্তাপের আভাস পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধনী অনুুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।

আরও পড়ুন

টাঙ্গাইলে ৩ সপ্তাহেও উদঘাটিত হয়নি সুরমান হ-ত্যা মামলার রহস্য

টাঙ্গাইলে এলপিজি গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

আয়োজকের মন্তব্য –

এলেঙ্গার টিন মার্কেটের শোরুমটির মালিক মীর মাসুদ রানা বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণি থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হয়েছিল, হেফাজতে ইসলাম আন্দোলন সৃষ্টি করেছিল। একটা মহামারি অবস্থা ধারণ করেছিল। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিল। পরীমণি আসলে নাকি সমস্যা হয়। পরীমণি আসলে নাকি রক্তের বন্যা বয়ে যাবে। বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা ফোন করেছিল। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা পুুলিশ আমাদেরকে আপাতত নিষেধ করেছে। পরে কোম্পানির সাথে কথা বলে তাদের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছি। পরে ফেসবুকে দেখেছি তাদের কর্মসূচিটিও বাতিল করেছে।’

তিনি আরও বলেন, ‘১০-১২ দিন ধরে প্রচার-প্রচারণা চালাচ্ছি। বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। আমাদের অনেক ক্ষতি হয়েছে। ব্যবসায় বড় ধাক্কা খেয়েছি।’

হেফাজত ইসলাম নেতার ফেসবুক স্টেটাস –

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতি উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুক পোস্টে লিখেছেন- ‘এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারলেন শোরুম উদ্বোধন করার জন্য একজন চিত্রশিল্পী (পরিমণি) আশার কথা ছিল। এ বিষয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ কিছু ভাই গতরাতে আমার সাথে সাক্ষাত করে বিষয়টি অবহিত করেন। যার প্রেক্ষিতে আজ সকালে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসউদ (মাসুুদ) ভাইয়ের সাথে কথা বলি। মাসউদ ভাই সবার সম্মান রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আগামীকালের (শনিবার) প্রোগ্রাম স্থগিত করেন মর্মে আমাকে নিশ্চিত করেছেন। আমরা তার এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এই বিষয় নিয়ে আর কোন আলোচনা-সমালোচনা বা মজলিস কায়েম না করার জন্য তিনি সকল ইমাম, আলেম-ওলামা ও মুসল্লি ভাইদের প্রতি অনুরোধ করেন।

তবে টাঙ্গাইলে পরীমণিকে ঢুকতে বাঁধা, উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত হওয়ার অভিযোগের বিষয়ে এই নেতার কাছ থেকে আনুষ্ঠানিক কেন মন্তব্য জানা যায় নি।

প্রশাসনের মন্তব্য –

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুুল কালাম ভূঁইয়া বলেন, ‘হুজুররা ঝামেলা করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুুষ্ঠানটি স্থগিত করেছে।’

পরীমণিকে শোরুম উদ্বোধনে বাঁধা দেয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, ‘স্টোর কর্তৃপক্ষ আমার কাছে অনুুমতি নিতে এসেছিল। তাদের শর্ত দেয়া হয়েছিল। সেখানে যানজট বা জনদুর্ভোগ করা যাবে না। সেটা মেনেই তারা রাজি হয়েছিল। তারা প্রোগ্রামটি করতে পেরেছিল কি না, বিষয়টি জানায়নি। বিষয়টি এসিল্যান্ড ভালো বলতে পারবে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধআওয়ামী লীগআপডেট টাঙ্গাইলআমাদের টাঙ্গাইলআমার টাঙ্গাইলখবরখবরবাংলাখবরবাংলা২৪ডটকমছাত্রদলছাত্রলীগজাতীয় পার্টিজাপাটাঙ্গাইল খবরপরিমণিপরীমণিকে শোরুম উদ্বোধনে বাঁধা দেয়ার অভিযোগবাংলাদেশবিএনপিযুবদলযুবলীগরাজনীতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ৩ সপ্তাহেও উদঘাটিত হয়নি সুরমান হ-ত্যা মামলার রহস্য

টাঙ্গাইলে ৩ সপ্তাহেও উদঘাটিত হয়নি সুরমান হ-ত্যা মামলার রহস্য

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৩ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের আলোচিত সাবেক ইউপি সদস্য সুরমান রেজা (৪০) হত্যাকাণ্ডের রহস্য তিন সপ্তাহেও উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেয়া...

টাঙ্গাইলে এলপিজি গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

টাঙ্গাইলে এলপিজি গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ডেলি করটিয়া এলাকায় আজাদ ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি,...

মানসিক চাপ, খাওয়ার অভ্যাস, মানসিক স্বাস্থ্য, অতিরিক্ত খাওয়ার প্রবণতা, ক্ষুধামন্দা, স্বাস্থ্য টিপস, পুষ্টি ও স্বাস্থ্য

মানসিক চাপে কেউ বেশি খান, কেউ খেতেই পারেন না—কেন এমন হয়?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৫১ অপরাহ্ণ
0

মানসিক চাপ শুধু মনের ওপরই প্রভাব ফেলে না, বদলে দিতে পারে খাওয়ার অভ্যাসও। দুশ্চিন্তা ও উদ্বেগের সময় কেউ স্বাভাবিকের চেয়ে বেশি খাবার খেতে শুরু করেন। বিশেষ করে মিষ্টি,...

ফ্যাটি লিভার থেকে ক্যান্সার, শরীরে যে ৭ লক্ষণ দেখলে সতর্ক হবেন

ফ্যাটি লিভার থেকে ক্যান্সার, শরীরে যে ৭ লক্ষণ দেখলে সতর্ক হবেন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৭ অপরাহ্ণ
0

সারাদিন বসে কাজ করা, শারীরিক পরিশ্রম কমে যাওয়া এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি। উদ্বেগের বিষয় হলো, লিভারে অতিরিক্ত চর্বি জমলেও প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে কোনো...

ভূঞাপুরের ওসির বিরুদ্ধে বালুর ট্রাক আটকে ঘুষ দাবির অভিযোগ

ভূঞাপুরের ওসির বিরুদ্ধে বালুর ট্রাক আটকে ঘুষ দাবির অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুর বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে ওসি এ.কে.এম রেজাউল করিমের বিরুদ্ধে। ঘুষের টাকা না পেয়ে ট্রাকের বৈধ কাগজপত্র থাকতেও উল্টো ২৫...

Next Post
অ্যানফিল্ডে সালাহর ১০০ প্রতিপক্ষকে উড়িয়ে দিলো লিভারপুল

অ্যানফিল্ডে সালাহর ১০০ প্রতিপক্ষকে উড়িয়ে দিলো লিভারপুল

সর্বেশষ

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে ঢাকার অনুরোধ

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে ঢাকার অনুরোধ

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল পুলিশ

জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল পুলিশ

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, আর্সেনাল ও বায়ার্ন

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, আর্সেনাল ও বায়ার্ন

অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In