রবিবার, জুন ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

বর্তমানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক : সালাহউদ্দিন

মার্চ ৮, ২০২৫ — ফাল্গুন ২৪, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৩:৫৬ অপরাহ্ণ
in রাজনীতি
A A
বর্তমানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক : সালাহউদ্দিন

বর্তমানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক : সালাহউদ্দিন

দেশে বর্তমানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা-নিপীড়ন উদ্বেগজনক হারে বাড়ছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারকে এটি কঠোর হাতে দমন করতে হবে। অন্যথায় দেশের ভাবমূর্তি নষ্ট হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রদল আয়োজিত ‘অদম্য নারী, শক্তিতে অজেয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে সব স্থানে যেভাবে নারী ও শিশুদের প্রতি সহিংসতা-নিপীড়ন বাড়ছে, তা উদ্বেগজনক। আমরা এর নিন্দা জানাই। এগুলোকে কঠোর হাতে দমন করতে হবে। নারী ও শিশু নির্যাতন যেভাবে উদ্বেগজনকভাবে বাড়ছে, তা আমরা রোধ করতে না পারলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন করুন।

আরও পড়ুন

টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

এখানে পতিত ফ্যাসিবাদীদের কোনো চক্রান্ত আছে কি না, তা বের করুন। বাংলাদেশকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না।’ নারীদের ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে নারীদের বিষয়ে আমাদের প্রতিশ্রুতি আছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নারীসহ সমাজের অন্যান্য অংশের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছি। সেখানে আমরা বলেছি, নারীদের ক্ষমতায়ন হবে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে এবং আইনি ও প্রাতিষ্ঠানিকভাবে সমাজের সর্বক্ষেত্রে। ক্ষমতায়নের হার আগের তুলনায় বাড়বে।’ বিএনপি স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘সাংবিধানিক সংস্কার কমিশনে আমরা যে প্রস্তাব দিয়েছি, আশা করি সংসদে নারীদের সংখ্যা বাড়ানোর মাধ্যমে সংসদীয় নারীর ক্ষমতায়নে আমরা ভূমিকা রাখব। আইনি ও প্রাতিষ্ঠানিক যেসব দিক আছে, যেসব গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, সেখানে নারীর অংশগ্রহণ বাড়বে। এখানে কোনো বৈষম্যের স্বীকৃতি আমরা দেব না।

অভ্যুত্থানে নারীদের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘যারা অভ্যুত্থানে শহীদ হয়েছে, তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু। সেই হিসেবে তাদের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে দেওয়া হয়েছে। বাংলাদেশের সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও মানবাধিকার শক্তি স্বীকৃতি দিয়েছে। নারীরা সব সময় আমাদের গণতান্ত্রিক সংগ্রামে এগিয়ে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সূতিকাগার হিসেবে নারীরা সম্মুখ সারিতে ছিলেন। আমাদের অর্জিত বিজয়ে নারীদের বেশির ভাগ ছিল বলেই আমরা মনে করি।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমবর্তমানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক : সালাহউদ্দিনবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনতার সংযোগ’ নামে নতুন একটি সেবামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুর...

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিছিলের পরপরই জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে পাল্টা বিক্ষোভ মিছিল বের...

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির...

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিভিন্ন প্রতিবেশী দেশ বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে নেওয়ার চেষ্টা করছে। যুবসমাজ ধ্বংস হয়ে গেলে একটি...

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপিকে কখনও স্বৈরাচারী বা ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করা যায়নি, কারণ...

Next Post
হবিগঞ্জে প্রায় ৭ হাজার কেজি ভারতীয় চিনিসহ ট্রাক আ'টক

হবিগঞ্জে প্রায় ৭ হাজার কেজি ভারতীয় চিনিসহ ট্রাক আ'টক

সর্বেশষ

রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৭ অপরাহ্ণ
পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকদ্রব্য দিবস পালিত, মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকদ্রব্য দিবস পালিত, মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
নাগরপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: নবাগত ওসির বার্তা

নাগরপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: নবাগত ওসির বার্তা

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In