মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য চায় রাশিয়া

জুলাই ২৯, ২০২৬ — শ্রাবণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য চায় রাশিয়া

বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য চায় রাশিয়া

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক আর্থিক লেনদেনে তৈরি হওয়া জটিলতা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া। একই সঙ্গে দুই দেশের মধ্যে পৃথক পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা এবং ঢাকায় একটি রুশ ব্যাংকের শাখা চালুর বিষয়টিও আবার আলোচনায় এনেছে মস্কো।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের (Intergovernmental Commission) বৈঠকে এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকের আগে বাংলাদেশের অবস্থান ও আলোচ্যসূচি চূড়ান্ত করতে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

নিষেধাজ্ঞার কারণে বিকল্প লেনদেন ব্যবস্থা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রুশ ব্যাংকগুলোর সঙ্গে প্রচলিত আন্তর্জাতিক লেনদেন কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির পাশাপাশি একটি পৃথক আর্থিক পেমেন্ট অবকাঠামো তৈরির প্রস্তাব দিয়েছে রাশিয়া।

ঢাকায় রুশ ব্যাংকের শাখা চালুর প্রস্তাব: রাশিয়া আবারও ঢাকায় একটি রুশ ব্যাংকের শাখা খোলার প্রস্তাব দিয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ও একই ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

রূপপুর প্রকল্পের অর্থ আটকে আছে: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঋণের কিস্তির অর্থ রাশিয়ায় পাঠানো যাচ্ছে না। বর্তমানে সেই অর্থ সোনালী ব্যাংকে রাশিয়ার নামে খোলা একটি হিসাবে জমা রাখা হচ্ছে। তবে নিষেধাজ্ঞার কারণে অর্থ স্থানান্তর সম্ভব হচ্ছে না।

ইআরডি সূত্র জানিয়েছে, বাংলাদেশে জমা থাকা অর্থ স্থানীয়ভাবে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হলেও রাশিয়া তাতে সম্মতি দেয়নি।

রুপিতে বাণিজ্যের প্রেক্ষাপট: ভারত ও রাশিয়া ইতোমধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের একটি অংশ ভারতীয় রুপিতে সম্পন্ন করছে। বাংলাদেশও ভারতের সঙ্গে ডলারের পাশাপাশি রুপিতে বাণিজ্য পরিচালনা করছে। ফলে রাশিয়ার নতুন প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগে নতুন উদ্যোগ: দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে মস্কো। এছাড়া বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের নিবন্ধিত তালিকা তৈরি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতেও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

যুদ্ধের পর কমেছে রপ্তানি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ায় বাংলাদেশের বার্ষিক রপ্তানি ৫০ কোটি ডলারের বেশি ছিল। তবে যুদ্ধের পর তা উল্লেখযোগ্যভাবে কমেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে রাশিয়ায় প্রায় ২৪ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। অন্যদিকে বাংলাদেশ এখনও রাশিয়া থেকে সার, গমসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানি করছে।

বাংলাদেশের অগ্রাধিকার: আসন্ন বৈঠকে প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, কৃষি, খাদ্য নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, লজিস্টিকস ও কানেক্টিভিটি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়কে গুরুত্ব দেবে বাংলাদেশ।

কম দামে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব

বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় প্রতি টনে ১০ ডলার কম দামে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে প্রায় ২ লাখ ৮০ হাজার টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

এছাড়া সূর্যমুখী তেল, ছোলা, হলুদ মটরশুঁটি, লাল ও সবুজ মসুর ডাল সরবরাহের প্রস্তাবও দিয়েছে রাশিয়া। একই সঙ্গে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আন্তর্জাতিক বাণিজ্যইআরডিবাংলাদেশ অর্থনীতিবাংলাদেশ-রাশিয়া বাণিজ্যভারতীয় রুপিরাশিয়ারুপিতে বাণিজ্যরুশ ব্যাংকরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
0

শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।...

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
0

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৮ বারের মতো মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো। সোমবার (১৪ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন...

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৭ অপরাহ্ণ
0

উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সেলেটার জেট চার্টারের একটি বিশেষ ফ্লাইটে তাকে...

ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৫ অপরাহ্ণ
0

ডোপ টেস্টে শরীরে মাদকের উপস্থিতি পাওয়ার পর পুলিশের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আ ফ ম নিজাম উদ্দিন নামে ওই কর্মকর্তা পুলিশ সুপার হিসেবে পুলিশ অধিদপ্তরে...

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৪ অপরাহ্ণ
0

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দীন নাসিম, মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ...

Next Post
দেশে আবার কমল সোনার দাম

দেশে আবার কমল সোনার দাম

সর্বেশষ

ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক আরিফুলের উদ্ভাবন

ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক আরিফুলের উদ্ভাবন

সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: জ্বীনের বাদশা শাকিল গ্রেপ্তার

টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: জ্বীনের বাদশা শাকিল গ্রেপ্তার

সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেয়া ৬৩ লাখ টাকার বেশির ভাগ আত্মসাৎ

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেয়া ৬৩ লাখ টাকার বেশির ভাগ আত্মসাৎ

সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:১৭ অপরাহ্ণ
আ. লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না : রাশেদ খান

আ. লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না : রাশেদ খান

সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In