বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

মির্জাপুরে গরুর হাটে ইজারা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের আশঙ্কায় সতর্কাবস্থা

এপ্রিল ২০, ২০২৫ — বৈশাখ ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি
A A
মির্জাপুরে গরুর হাটে ইজারা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের আশঙ্কায় সতর্কাবস্থা

মির্জাপুরে গরুর হাটে ইজারা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের আশঙ্কায় সতর্কাবস্থা

টাঙ্গাইলের মির্জাপুরে গরুর হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে সাবেক ও বর্তমান ইজারাদারের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় যৌথবাহিনী মোতায়েন করা হয়। শনিবার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা গরুর হাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনী অবস্থান করে। এসময় মির্জাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মেজর ফাহিম, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশে হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের নিরাপত্তায় যৌথবাহিনী মোতায়েন করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম জানিয়েছেন।

ইউএনও কার্যালয় যা জানায় –

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৪৩২ বাংলা সনের জন্য সরকারী বিধি মোতাবেক কাইতলা গরুর হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একাধিক ইজারাদার দরপত্র ক্রয় করে জমা দেন। কিন্ত গত ১৪৩১ বাংলা সনের ইজারাদার হেলাল উদ্দিন নতুন বছরের ইজারা ও খাজনা আদায় স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন সংগ্রমের কারণে তিনি কয়েক হাটের খাজনা আদায় করতে না পারায় আর্থিক ক্ষতির মধ্যে পড়েন। সেজন্য তিনি ৬ মাসের স্থিতিবস্থা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন বলে জানান। তাঁর আদেশের প্রেক্ষিতে হাইকোর্ট ৬ মাসের জন্য স্থিতিবস্থার আদেশ দেন।

আরও পড়ুন

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানায় ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

এদিকে স্থিতিবস্থা বাতিল চেয়ে স্থানীয় এক ব্যবসায়ী হাইকোর্টের আপিল বিভাগে আপিল করেন। আপিল বিভাগ স্থগিতাদেশ বাতিল করেন দরপত্র কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ নির্দেশ দেন। আপিল বিভাগের নির্দেশ ও টাঙ্গাইল জেলা জজ কোর্টের অতিরিক্ত জিপির মতামত নিয়ে গত ২৪ মার্চ জমাকৃত দরপত্র উন্মুক্ত করে উপজেলা প্রশাসন। সর্বোচ্চ দরদাতা হিসেবে বেলতৈল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুদুর রহমান হাটের নতুন ইজারাদার মনোনীত হন। ১৪৩২ বাংলা সনের জন্য তিনি ভ্যাট ও ট্যাক্সসহ ৫ কোটি ৩০ লাখ টাকায় গরুর হাট ইজারাদার হিসেবে মনোনীত হন। তিনি শনিবার হাট বুঝে নিয়ে নতুন বছরের প্রথম হাটের খাজনা উত্তোলনের প্রস্তুতি গ্রহণ করেন।

অন্যদিকে সাবেক ইজারাদার হেলাল উদ্দিন হাটের ইজারা বাতিল চেয়ে পুনরায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আইন শাখা-১ এ অভিযোগ করে নিজেকে হাটের বৈধ ইজারাদার হিসেবে দাবি করে দখল না ছেড়ে তিনিও হাটে খাজনা আদায়ের ঘোষণা দেন। সাবেক ও বর্তমান ইজারাদার দুজনে হাটে খাজনা উত্তোলনের ঘোষণায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

এদিকে সংঘর্ষ এড়িয়ে নতুন ঠিকাদারকে হাটের দখল বুঝিয়ে দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে হাটে যৌথবাহিনী মোতায়েন করা হয়। তবে ঘোষণা দিলেও সাবেক ইজারাদার হাটে না আসায় দিনভর হাটের পরিস্থিতি ছিল স্বাভাবিক। সকালে প্রশাসনের পক্ষ থেকে নতুন ইজারাদারকে হাটের দখল বুঝে দিলে নতুন ইজারাদার খাজনা আদায় করেছেন।

সাবেক ও বর্তমান ইজারাদারদের কথা –

সাবেক ইজারাদার হেলাল উদ্দিন বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন সংগ্রমের কারণে কয়েক মাস গরুর হাটের খাজনা আদায় করতে না পারায় তিনি আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন। সেজন্য তিনি ৬ মাসের স্থিতিবস্থা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই হাট নতুন করে ইজারা দেওয়া সুযোগ না থাকলেও প্রশাসন নতুন করে হাট ইজারা দিয়ে তার সঙ্গে অবিচার করেছেন বলে জানান।

বর্তমান ইজারাদার মাসুদুর রহমান বলেন, সরকারি নিয়ম কানুন মেনেই তিনি হাটের ইজারাদার হিসেবে মনোনীত হয়েছেন। সাবেক ইজাদার হাটের দখল না ছেড়ে খাজনা আদায়ে বাঁধা দেয়ার পরিকল্পনা করায় তিনি প্রশাসনের কাছের লিখিত সহায়তা চেয়ে আবেদন করেন। প্রশাসনের সহায়তায় হাটের দখল বুঝে নিয়ে শান্তিপূর্ণভাবে হাটের কার্যক্রম পরিচালনা করেছেন বলে জানান।

এসিল্যান্ড ও ইউএনও’র বক্তব্য –

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, সরকারি বিধি মোতাবেক নতুন ইজারাদার নিযুক্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাকে হাটের দখল বুঝিয়ে দেয়া হয়। তিনি দিনভর খাজনা আদায় করেছেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, সরকারের বিধি বিধান মেনে কাইতলা গরুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নতুন ইজারাদার নতুন বছরের প্রথম হাটে শান্তিপূর্ণ পরিবেশে খাজনা আদায় করেছেন। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: মির্জাপুরে গরুর হাটে ইজারা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের আশঙ্কায় সতর্কাবস্থা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ জালিয়াত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার ব্যক্তি রিয়াজুল...

ভূঞাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানা; ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানায় ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমতি ছাড়াই পুকুর খননের আড়ালে রাতভর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীদের অর্ধলক্ষ টাকা...

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতিমাসে বাড়ি ভাড়া বাবদ ২০ হাজার ২৫৪ টাকা উত্তোলন করলেও বছরের পর বছর ধরে তার অফিস কক্ষেই...

টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক মাদক ব্যবসায়ীর

টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক মাদক ব্যবসায়ীর

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগ উঠেছে কালিহাতী উপজেলা আওয়ামী দোষর কুখ্যাত মাদক ব্যবসায়ী এসএম মামুন অর রশিদের বিরুদ্ধে। এনিয়ে পুরো উপজেলা জুড়ে...

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল জেলার সবচেয়ে বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন এখানে। তবে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালটির পরিবেশ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে...

Next Post
আইএমএফের শর্তে চাপ বাড়ছে রাজস্ব আদায়ে প্রশ্ন উঠছে বাস্তবতা নিয়ে

আইএমএফের শর্তে চাপ বাড়ছে রাজস্ব আদায়ে প্রশ্ন উঠছে বাস্তবতা নিয়ে

সর্বেশষ

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In