বুধবার, আগস্ট ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা অমান্যে প্রযুক্তি সংস্থার জরিমানা দ্বিগুণ করছে অস্ট্রেলিয়া

জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১১ অপরাহ্ণ
in বিশ্ব
A A
সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা অমান্যে প্রযুক্তি সংস্থার জরিমানা দ্বিগুণ করছে অস্ট্রেলিয়া

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা অমান্যে প্রযুক্তি সংস্থার জরিমানা দ্বিগুণ করছে অস্ট্রেলিয়া

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। কঠোর আইন থাকা সত্ত্বেও অনেক শিশু সহজেই বয়স যাচাইয়ের নিয়ম এড়িয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে—এমন তথ্য সামনে আসার পর শনিবার (২৭ জুন) এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, আইন মেনে চলতে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৯৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৬৮ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা গুনতে হবে। আগে এই জরিমানার পরিমাণ ছিল ৪৯ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

আরও পড়ুন

বাংলাদেশ ভ্রমণে কানাডার ‘উচ্চমাত্রার’ সতর্কতা বহাল

কম্পিউটারে ডাউনলোড করে চালানো যাবে মেটার নতুন এআই

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেন, বড় প্রযুক্তি কোম্পানিগুলো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নতুন আইন বাস্তবায়নে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না।

দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশনার বর্তমানে মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম, গুগলের ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং টিকটকের কার্যক্রম তদন্ত করছে। সরকার একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি ও তথ্য সংগ্রহের ক্ষমতা বাড়াচ্ছে, যাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত বয়সের নিচের শিশুদের অ্যাকাউন্ট খোলা ঠেকাতে কী ব্যবস্থা নিয়েছে, তার প্রমাণ দিতে বাধ্য হয়।

সরকারি তথ্য অনুযায়ী, আইন কার্যকরের পর থেকে ১৬ বছরের কম বয়সীদের ৫০ লাখের বেশি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা সীমিত করা হয়েছে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বয়স যাচাইয়ের প্রচলিত পদ্ধতি—যেমন সেলফির মাধ্যমে যাচাই—অনেক শিশুই সহজে এড়িয়ে যেতে পারছে। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের বয়স যাচাইও করা হচ্ছে না।

এদিকে, সিডনির অনেক অভিভাবক ও নাগরিকের মতে, শুধু জরিমানা বাড়ালেই সমস্যার সমাধান নাও হতে পারে। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহারকারীদের মাধ্যমেই বিপুল আয় করে।

তরুণদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব কমাতে অস্ট্রেলিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে। একই ধরনের কঠোর নীতিমালা বিবেচনা করছে যুক্তরাজ্যও। অন্যদিকে, অনলাইন প্ল্যাটফর্ম রেডিট বাকস্বাধীনতার যুক্তি দেখিয়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালতে মামলা করেছে। তবে সরকার জানিয়েছে, আদালতে তারা এ আইনের পক্ষে দৃঢ় অবস্থান নেবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অস্ট্রেলিয়াঅ্যান্থনি অ্যালবানিজইউটিউবইনস্টাগ্রামটিকটকপ্রযুক্তি কোম্পানিফেসবুকশিশু নিরাপত্তাসামাজিক যোগাযোগমাধ্যমসোশ্যাল মিডিয়া

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাংলাদেশ ভ্রমণে কানাডার ‘উচ্চমাত্রার’ সতর্কতা বহাল

বাংলাদেশ ভ্রমণে কানাডার ‘উচ্চমাত্রার’ সতর্কতা বহাল

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৫ অপরাহ্ণ
0

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা। নতুন নির্দেশনাতেও বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ করার তালিকায় রেখেছে দেশটি। তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের জন্য আরও কঠোর সতর্কতা...

কম্পিউটারে ডাউনলোড করে চালানো যাবে মেটার নতুন এআই

কম্পিউটারে ডাউনলোড করে চালানো যাবে মেটার নতুন এআই

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
0

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মুক্ত করেছে মেটা। মডেলটি কম্পিউটারে ডাউনলোড করে চালানোর পাশাপাশি ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এটি পরিবর্তনও করতে পারবেন। মেটার তথ্যমতে, ‘মিউজ গ্লিমার’...

ফিলিস্তিনি বন্দিদের কারাগারের কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

ফিলিস্তিনি বন্দিদের কারাগারের কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৪ অপরাহ্ণ
0

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের প্রস্তাবিত কেৎসিওত কারাগারের চারপাশে কুমির ভর্তি পরিখা তৈরির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন। প্রাণী কল্যাণ সংক্রান্ত একটি আবেদনের পর রোববার জেরুজালেম জেলা...

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও সরানো, ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও সরানো, ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৫ অপরাহ্ণ
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি ব্লক হয়ে গিয়েছিল।...

ফ্রান্সের পর ভারতে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবি, শুরু বিতর্ক

ফ্রান্সের পর ভারতে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবি, শুরু বিতর্ক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৬ — শ্রাবণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
0

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস হওয়ার পর একই ধরনের উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে ভারতেও। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান জোহো–এর সহ-প্রতিষ্ঠাতা ও...

Next Post
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

সর্বেশষ

মাভাবিপ্রবিতে ইউজিসির নির্দেশ উপেক্ষা: ৩ বছরেও হলে নেই নেট

মাভাবিপ্রবিতে ইউজিসির নির্দেশ উপেক্ষা: ৩ বছরেও হলে নেই নেট

আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫০ অপরাহ্ণ
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো হলেন বাকৃবির দুই অধ্যাপক

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো হলেন বাকৃবির দুই অধ্যাপক

আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
সখীপুরের ক্লিনিকের প্যাথলজি ফ্রিজে মিলল মাছ

সখীপুরের ক্লিনিকের প্যাথলজি ফ্রিজে মিলল মাছ

আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৪ অপরাহ্ণ
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In