খবরবাংলা ডেস্ক :
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে দেশে মোট এক হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩২ জন মারা গেছেন।
এদিকে একই সময়ে নতুন করে এক হাজার ২৯১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে চলতি বছর এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জনে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











