শুক্রবার, জুলাই ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

মে ১৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় তিন লাখ কোটি টাকার রেকর্ড বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় দেশের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক পুনর্গঠন, সামাজিক সুরক্ষা এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

দেশে স্বর্ণের দাম আবার কমল

বন্ধ শিল্পকারখানা চালুতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিম

পরিকল্পনা কমিশনের কার্যপত্র অনুযায়ী, নতুন অর্থবছরের মোট উন্নয়ন কর্মসূচির আকার নির্ধারণ করা হয়েছে তিন লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ১ লাখ ১০ হাজার কোটি টাকা। স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প যুক্ত হলে মোট ব্যয় দাঁড়াবে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকার বেশি।

সভায় জানানো হয়, এবারের এডিপি পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন কৌশল কাঠামোর আলোকে প্রণয়ন করা হয়েছে। উন্নয়ন পরিকল্পনাকে পাঁচটি প্রধান স্তম্ভে ভাগ করা হয়েছে—রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন, আঞ্চলিক ভারসাম্য এবং সামাজিক সংহতি বৃদ্ধি।

খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত, যেখানে বরাদ্দ রাখা হয়েছে ৫০ হাজার ৯২ কোটি টাকা। এরপর রয়েছে শিক্ষা খাতে ৪৭ হাজার ৫৯১ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৩৫ হাজার ৫৩৫ কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৬৯১ কোটি টাকা এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাতে ২০ হাজার ৩৬১ কোটি টাকা।

মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দে স্থানীয় সরকার বিভাগ সর্বোচ্চ ৩৩ হাজার ৭৩৫ কোটি টাকা পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যার বরাদ্দ ৩০ হাজার ৭৪১ কোটি টাকা।

তবে এবারের এডিপির সবচেয়ে আলোচিত দিক হলো থোক বরাদ্দের বড় আকারের সম্প্রসারণ। বিভিন্ন খাতে প্রায় ১ লাখ ১৮ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে, যা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।

কার্যপত্র অনুযায়ী, সামাজিক উন্নয়ন সহায়তা খাতে ১৭ হাজার কোটি টাকা রাখা হয়েছে, যার বড় অংশ পরিবার কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মানী কর্মসূচিতে ব্যয় করা হবে।

এডিপিতে মোট ১ হাজার ১২১টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৪৯টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৭টি এবং ৪৩টি স্বায়ত্তশাসিত প্রকল্প রয়েছে। এছাড়া আরও ১ হাজার ২৭৭টি নতুন অননুমোদিত প্রকল্প তালিকাভুক্ত রয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, এত বড় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। চলতি অর্থবছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ৩৬ শতাংশের কিছু বেশি।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই নতুন এডিপির মূল লক্ষ্য।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অর্থনীতিঅর্থনৈতিক পরিকল্পনাউন্নয়ন প্রকল্পউন্নয়ন বাজেটএডিপি ২০২৬-২৭এনইসিজাতীয় অর্থনৈতিক পরিষদবাংলাদেশ উন্নয়ন কর্মসূচিবাংলাদেশ সংবাদসরকারি বাজেট

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেশে স্বর্ণের দাম আবার কমল

দেশে স্বর্ণের দাম আবার কমল

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১২ অপরাহ্ণ
0

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ৩২৩ টাকা কমিয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে...

বন্ধ শিল্পকারখানা চালুতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিম

বন্ধ শিল্পকারখানা চালুতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ ব্যাংক দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি করেছে। তিন বছর মেয়াদি এই আবর্তনশীল তহবিলের অর্থের উৎস হবে...

এআই টুলে ব্যাংকের গোপন তথ্য ব্যবহার নিষিদ্ধ করল বাংলাদেশ ব্যাংক

এআই টুলে ব্যাংকের গোপন তথ্য ব্যবহার নিষিদ্ধ করল বাংলাদেশ ব্যাংক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলে ব্যাংকের কোনো গোপন বা সংবেদনশীল তথ্য দেওয়া যাবে না বলে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ বিষয়ে সতর্ক করা...

আজ ঘোষণা হবে জুলাই মাসের এলপিজির নতুন দাম, বাড়বে নাকি কমবে?

আজ ঘোষণা হবে জুলাই মাসের এলপিজির নতুন দাম, বাড়বে নাকি কমবে?

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২, ২০২৬ — আষাঢ় ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ অপরাহ্ণ
0

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (২ জুলাই)। এদিন নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন...

জেনে নিন আজকের সোনা-রুপার দাম

জেনে নিন আজকের সোনা-রুপার দাম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২, ২০২৬ — আষাঢ় ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৯ অপরাহ্ণ
0

দেশের বাজারে আবারও উচ্চ অবস্থানে রয়েছে সোনার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। অন্যদিকে, ভালো...

Next Post
বিওয়াইডির ৩ নতুন গাড়ি দেশের বাজারে, মিলবে ১০০০ কিমি রেঞ্জ

বিওয়াইডির ৩ নতুন গাড়ি দেশের বাজারে, মিলবে ১০০০ কিমি রেঞ্জ

সর্বেশষ

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In