বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ইতিহাস ঐতিহ্য

যাদের বেশি দরকার তারা নৌকা দিয়ে ঘুরে ফিরে যাবে – জেলা প্রশাসক

জুলাই ২২, ২০২২ — শ্রাবণ ৭, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ১০:১১ অপরাহ্ণ
in ইতিহাস ঐতিহ্য, খেলাধুলা, শীর্ষ সংবাদ
A A

নৌকা_বাইচ_উপলক্ষে রাস্তা বন্ধ

অলক কুমার : টাঙ্গাইলের বাসাইলে নৌকা বাইচকে কেন্দ্র করে বাসাইল-সখীপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন

সৎ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা প্রতিটি আইনপ্রণেতার নৈতিক দায়িত্ব

ঘাটাইল সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই সড়ক ব্যবহারকারী এবং এই এলাকার বাসিন্দারা।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে সরেজমিনে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, টাঙ্গাইল থেকে আসা সখীপুরগামী সকল ধরনের যানবাহন আটকিয়ে দিচ্ছে পুলিশ সদস্যরা।

পরে সেই যানবাহনগুলো ঘুরিয়ে দেয়া হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। কর্তৃপক্ষ বলছে, বৃহৎ আয়োজনের কারণে সামান্য ভোগান্তি মেনে নিতে হবে।

জানা গেছে, বাসাইল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক মিঞা স্মৃতি নৌকা বাইচ বাসাইলের বাসুলিয়ায় (চাপড়া বিল) দুপুর ২টা থেকে শুরু হয়।

আরো পড়ুন – প্রেমিকাকে সন্তুষ্ট করতে না পেরে খুন হন প্রেমিক, আদালতে স্বীকারোক্তি

এজন্য সকাল থেকেই যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

এতে বাসাইল থেকে সখীপুর সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়।

টাঙ্গাইল থেকে বাসাইল দিয়ে সখীপুর যাওয়া যানবাহনকে বাসাইল বাসস্ট্যান্ড থেকেই ঘুরিয়ে দেয়া হয়।

অপরদিকে সখীপুর থেকে টাঙ্গাইলগামী যানবাহনগুলো পুনরায় সখীপুরের দিকে ঘুরিয়ে দেয়া হচ্ছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই সড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। যেখানে সখীপুর থেকে বাসাইলের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

সেখানে সখীপুর যেতে পরিবহনগুলোকে প্রায় ৮০ কিলোমিটার সড়ক ঘুরে যেতে হচ্ছে।

আরো পড়ুন – হিন্দুদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ

ভূক্তভোগীদের বক্তব্য – 

শিবলী নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে জরুরি কাজে সুন্যাতে যাচ্ছি; বাসাইল বাসস্ট্যান্ড থেকে আমাকে ফিরিয়ে দিয়েছে।

একটি নৌকা বাইচের কারণে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সড়ক বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই কাজটি ঠিক হয়নি।’

সুজন নামের এক মাইক্রোবাস চালক বলেন, ‘আমি বগুড়া থেকে নলুয়ার যাত্রী নিয়ে যাচ্ছি। বাসাইল বাসস্ট্যান্ড এলাকাতেই আমার গাড়িটি আটকিয়ে দেয়া হয়।

এখন মির্জাপুরের গোড়াই হয়ে প্রায় ৮০ কিলোমিটার ঘুরে  নলুয়া যেতে হবে। যেখানে বিশ কিলোমিটার সড়ক বাসাইল হতে সখীপুর পর্যন্ত। সড়কে যাতায়াত বন্ধ করে এটা কেমন বিনোদন।

রিপন নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘আমি টাঙ্গাইল থেকে জরুরি কাজে সখীপুরে যাচ্ছি। কিন্তু নৌকা বাইচের কারনে বাসাইল বাসস্ট্যান্ডেই আমাকে আটকিয়ে দিয়েছে।

বিকল্প কোনও ব্যবস্থা না রেখে সড়ক বন্ধ করায় হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরো পড়ুন – শিহাব হত্যা : প্রতিষ্ঠাতা রিপনের ফাঁসির দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার

সিএনজিচালিত অটোরিকশা চালক শাহাদত বলেন, ভাড়া করা সিএনজি চালাই। এতে দিন শেষে মহাজনকে ৫শ’ টাকা দিতে হয় জমা।

কিন্তু সকাল থেকেই সখীপুর-বাসাইল সড়ক বন্ধ। সিএনজি চালাতে না পারায় উপার্জনও হচ্ছে না।’

বাসাইলের আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক বলেন, হাজার হাজার মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়েছে এই নৌকা বাইচের কারণে।

তিনি আরো বলেন, নৌকা বাইচটি অন্যত্র আয়োজন করলে মানুষের এমন দুর্ভোগ পোহাতে হতো না।

আয়োজক ও কর্তৃপক্ষের বক্তব্য –

বাসাইল বাসস্ট্যান্ডে দায়িত্বরত ট্রাফিক ইন্সেপেক্টর মো. শফি বলেন, বড় একটি আয়োজনের কারণে বন্ধ রাখা হয়েছে।

বিনোদনের জন্য একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবিষয়ে উধ্বর্তন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন।

নৌকা বাইচ পরিচালনা কমিটির সদস্য সচিব সোহানুর রহমান সোহেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নৌকা বাইচকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে।

এতে সড়কে পরিবহন চলাচল সীমিত করা হয়েছে। এতে অ্যাম্বুলেন্সসহ জরুরী পরিবহনগুলোকে শুধু ছাড়া হচ্ছে।

এবিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ‘হাজার হাজার লোকজন নৌকা বাইচ দেখতে আসে; এটি ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

যারা সখীপুর-বাসাইল আসা যাওয়া করবে নিয়মিত লোকজন তারা জানে এই দিনে এই অবস্থা ঘটে।

এতে পুলিশ বা প্রশাসনের পক্ষে হাজার হাজার লোকজনকে নৌকা বাইচ দেখতে বিরত রাখার কোন উপায় নেই।

আমরাও সেখানে যাচ্ছি, আমাদের গাড়িও সেখানে যেতে পারছে না। আমাদেরও নৌকায় বিকল্প পথে যেতে হবে। সেখানে পুলিশ সুপারও যাবেন।

যাদের বেশি দরকার তারা নৌকা দিয়ে ঘুরে ফিরে যাবে। এই দিনটির কথা সবাই জানে।’ সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খবরবাংলা২৪.কমটাঙ্গাইল খবরটাঙ্গাইলের খবরনৌকা বাইচ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সৎ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা প্রতিটি আইনপ্রণেতার নৈতিক দায়িত্ব

সৎ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা প্রতিটি আইনপ্রণেতার নৈতিক দায়িত্ব

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৪ অপরাহ্ণ
0

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে পৃষ্ঠপোষকতা দেওয়া শুধু দায়িত্ব নয়, বরং প্রতিটি আইনপ্রণেতার নৈতিক কর্তব্য। গত ১২ নভেম্বর মহান জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক...

ঘাটাইল সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

ঘাটাইল সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করে সম্মিলিত আক্রমণ সূচিত। ফলশ্রুতিতে...

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
0

চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা উদ্যোক্তা হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।...

বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন

বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে ২১ নভেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে দিবসটি পালন করা হয়।...

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৯ পূর্বাহ্ণ
0

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে তিনি...

Next Post

ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক আটক

সর্বেশষ

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In