খবর বাংলা ডেস্ক :
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য সুখবর দেন। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে যাদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে, তা সুদসহ মওকুফ করা হবে—আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি এবং তা বাস্তবায়ন করেছি।
তিনি আরও বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিতে কোন পরিবর্তন হবে না। আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে কিছুটা সময় লাগতে পারে, তাই সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে তিনি নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ কমানোর লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন। প্রথম ধাপে নির্বাচিত ৩৭,৫৬৭ জন নারী মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। এই সুবিধা পরিবারের অন্য সদস্যরা গ্রহণ করলে তা বহাল থাকবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











