খবর বাংলা ডেস্ক :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, এ বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালী করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামাজিক উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











