মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

কী আছে ড. ইউনূসের সর্বনাশা বাণিজ্যচুক্তিতে?

এপ্রিল ১৮, ২০২৬ — বৈশাখ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৮ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
কী আছে ড. ইউনূসের সর্বনাশা বাণিজ্যচুক্তিতে?

কী আছে ড. ইউনূসের সর্বনাশা বাণিজ্যচুক্তিতে?

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি বাণিজ্যচুক্তিকে কেন্দ্র করে দেশে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের একাংশের দাবি, গোপনে সম্পাদিত এই চুক্তি বাংলাদেশের অর্থনীতি, শিল্পখাত এবং নীতিনির্ধারণী স্বাধীনতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

বিশেষজ্ঞদের অভিযোগ, চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাংলাদেশের বাজার ব্যাপকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি, প্রতিরক্ষা ও বাণিজ্য নীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

২০২৭ সালের মার্চে ইরানের অর্থনীতি ২৫% সংকোচনের আ’শ’ঙ্কা

পোশাক রপ্তানি বাড়লেও ইউরোপের বাজার মন্দা, উদ্বেগ দেশের রপ্তানিকারকদের

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ শুক্রবার রাজধানীতে এক সমাবেশে বলেন, এই চুক্তি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হুমকির মুখে ফেলবে। তিনি জাতীয় সংসদে আলোচনা করে চুক্তিটি বাতিলের দাবি জানান।

অন্যদিকে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেন, এই চুক্তি দেশের জ্বালানি আমদানির জন্য বড় ধরনের বাধা তৈরি করতে পারে। তার মতে, এতে দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। শুরুতে চুক্তির শর্ত গোপন রাখা হলেও পরে তা প্রকাশিত হলে নানা অসামঞ্জস্য সামনে আসে। এতে দেখা যায়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৬ হাজার ৭১০টি পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে, বিপরীতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ১ হাজার ৬৩৮টি পণ্যে সুবিধা।

বিশ্লেষকদের মতে, চুক্তির ফলে বাংলাদেশ সরকারের বিপুল রাজস্ব ক্ষতির সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ধাপে ধাপে শুল্ক কমানো হলে সরকারের শত শত কোটি টাকার রাজস্ব কমে যেতে পারে। অন্যদিকে বাংলাদেশি পণ্যের জন্য যুক্তরাষ্ট্র যে সুবিধা দিচ্ছে, তার বাস্তব রপ্তানি সম্ভাবনা খুবই সীমিত।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য খনিজ সম্পদ অনুসন্ধান, জ্বালানি খাত, টেলিযোগাযোগ ও অবকাঠামো খাতে বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে বিপুল পরিমাণ মার্কিন কৃষিপণ্য, এলএনজি ও বিমান কেনার বাধ্যবাধকতার বিষয়টিও আলোচনায় এসেছে।

অর্থনীতিবিদদের মতে, চুক্তির কয়েকটি ধারা বাংলাদেশের নীতিনির্ধারণী স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে অন্য দেশের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যচুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং প্রযুক্তি খাতে সিদ্ধান্ত গ্রহণে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়তে পারে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বাণিজ্যচুক্তির নামে বাংলাদেশকে কার্যত কঠোর শর্তের মধ্যে ফেলা হয়েছে, যা ভবিষ্যতে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে বাধা হতে পারে।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চুক্তিটি অত্যন্ত বৈষম্যমূলক এবং দেশের অর্থনৈতিক স্বাধীনতার জন্য হুমকি। তার মতে, নির্বাচিত সরকারের উচিত চুক্তিটি পুনর্বিবেচনা করা।

বিশেষজ্ঞদের পরামর্শ, চুক্তি কার্যকর করার আগে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা এবং সংশ্লিষ্ট আইনসমূহ পর্যালোচনা করা জরুরি। তা না হলে দীর্ঘমেয়াদে দেশের শিল্প, কৃষি এবং অর্থনৈতিক সার্বভৌমত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অসম বাণিজ্যচুক্তিআনু মুহাম্মদড. মুহাম্মদ ইউনূসদেবপ্রিয় ভট্টাচার্যবাংলাদেশের অর্থনীতিমোস্তাফিজুর রহমানযুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তিসিপিডি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

২০২৭ সালের মার্চে ইরানের অর্থনীতি ২৫% সংকোচনের আ'শ'ঙ্কা

২০২৭ সালের মার্চে ইরানের অর্থনীতি ২৫% সংকোচনের আ’শ’ঙ্কা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৩ অপরাহ্ণ
0

আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর দাবি, দেশটিতে বৈদেশিক মুদ্রার সংকট তীব্র হচ্ছে,...

পোশাক রপ্তানি বাড়লেও ইউরোপের বাজার মন্দা, উদ্বেগ দেশের রপ্তানিকারকদের

পোশাক রপ্তানি বাড়লেও ইউরোপের বাজার মন্দা, উদ্বেগ দেশের রপ্তানিকারকদের

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
0

ফ্রান্সের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, ইউরোপের ক্রেতাদের পোশাক কেনায় সতর্কতা এবং পণ্যের দাম কমানোর বাড়তি চাপ—এই তিন কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইউরোপের...

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ
0

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস...

টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
0

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও কার্যক্রম স্বাভাবিক রয়েছে...

আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দাম, জেনে নিন মূল্যতালিকা

আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দাম, জেনে নিন মূল্যতালিকা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা...

Next Post
টাঙ্গাইলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

টাঙ্গাইলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

সর্বেশষ

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৮ অপরাহ্ণ
টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In